এক্সপ্লোর

Jammu Kashmir Encounter: চলে গেলেন ১ সেনা সদস্য, ২৪ ঘণ্টা সংঘর্ষের পর জম্মু-কাশ্মীরের রাজৌরিতে শেষ ২ পাকিস্তানি জঙ্গি

2 Pakistani Terrorists Killed:২৪ ঘণ্টা টানা সংঘর্ষের পর জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা গেল ২ পাকিস্তানি জঙ্গি।

নয়াদিল্লি: ২৪ ঘণ্টা টানা সংঘর্ষের পর জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir 2 Terrorist Died) রাজৌরি জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা গেল ২ পাকিস্তানি জঙ্গি (Pakistani Terrorists Death)। তার আগে, গত কাল, রাজৌরি (Rajouri) জেলার কালাকোট জঙ্গলে, সেনাবাহিনীর ৪ সদস্যের মৃত্যু হয়। এক জন সেনা আধিকারিকের মৃত্যু হয় আজ। তার পরই ২ পাকিস্তানি জঙ্গির মৃত্যুর খবর।

কী জানা গেল?
সেনা সূত্রে খবর, নিহত জঙ্গিদের একজনের নাম 'কারি'। পাকিস্তানের বাসিন্দা 'কারি'লস্কর-ই-তইবার উচ্চপদস্থ নেতা। সেনাবাহিনীর কাছে যা খবর, তাতে ওই যুবককে রাজৌরি জেলার নির্দিষ্ট এলাকায় সন্ত্রাসবাদে নতুন করে অক্সিজেন জোগাতেই পাঠানো হয়েছিল। আইইডি বিশেষজ্ঞ 'কারি' গুহায় লুকিয়ে থাকা অবস্থায় নাশকতামূলক কার্যকলাপ দিব্যি চালিয়ে যেতে পারত সে। স্নাইপার হিসেবেও অত্যন্ত দক্ষ ছিল সে। জম্মুতে সেনার ডিফেন্স পাবলিক রিলেশনস অফিসার বলেন, 'পাকিস্তান এবং আফগান ফ্রন্টে প্রশিক্ষিত ছিল সে। লস্করের উচ্চপদস্থ নেতা ছিল কারি।'   বছরখানেক ধরেই রাজৌরি এলাকায় নিজের দলবল সমেত কাজকর্ম করছিল লস্কর নেতা। সেনার ধারণা, ডাংরি এবং কানডি হামলার নেপথ্যে সে-ই ছিল মাস্টারমাইন্ড।
এদিনের অপারেশন শুরু হয়েছিল বুধবার ভোরে। প্রশাসন সূত্রে খবর, বাজিমল গ্রামের এক বাসিন্দা জঙ্গিদের খাবার দিতে অস্বীকার করায় তাকে মারধর করা হয়। ঘটনাটি স্থানীয় নিরাপত্তা বাহিনীকে জানান গ্রামবাসীরা। তার পরই বিশাল সন্ত্রাসদমন অভিযান শুরু হয়। 

যা ঘটল...
বন্ধুর ভূ-প্রকৃতি এবং ঘন জঙ্গলের সাহায্য় নিয়ে সেনাবাহিনীর উপর দেদার গুলি চালায় জঙ্গিরা। তাতে গত কাল ৪ সেনা সদস্যের মৃত্যু হয়। আজ আরও এক জন মারা যান। রাতভর এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এর জন্য আরও বাহিনী মোতায়েন করা হয়। প্রথমে ভাবা হয়েছিল, দুজন জঙ্গিই এর নেপথ্য়ে রয়েছেন। কিন্তু এখনও অভিযান শেষ হয়নি। যার পর নিরাপত্তাবাহিনীর ধারণা, আরও বেশি সংখ্যক জঙ্গি এর সঙ্গে যুক্ত। গত সেপ্টেম্বরে, অনন্তনাগ জেলার গারোল গ্রামে জঙ্গিদমনে যৌথ অভিযান শুরু করেছিল সেনা ও পুলিশ। সেই সঙ্গে প্রাণ হারান দুই সেনা অফিসার ও পুলিশের উচ্চপদস্থ কর্তা। কর্নেল মনপ্রীত সিংহ ও মেজর আশিস ধোনাক, ভারতীয় সেনাবাহিনীর এই দুই সদস্য প্রাণ হারান তাতে। মারা যান পুলিশের ডিএসপি হুমায়ুন ভাটও। তিন জনের সাহায্যার্থে বিপুল 'রিইনফোর্সমেন্ট' পাঠানো হয়েছিল। কিন্তু তুমুল গুলির লড়াইয়ের মাঝ থেকে তাঁদের উদ্ধার করা যায়নি। হামলার দায়স্বীকার করে 'লস্কর-ই-তইবা'-র শাখা গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। এতেই থামেনি মৃত্যুমিছিল। পরে তা আরও বাড়ে। 
সেই তালিকায় সংযোজন বুধবারের ৪  ও বৃহস্পতিবার ১ সেনা আধিকারিকের মৃত্যু।

আরও পড়ুন:'আমলকি, ভৃঙ্গরাজ ও মেথি', নিজের ঘন-কালো চুলের 'সিক্রেট' ফাঁস শাহরুখের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ABP Ananda Top 10, 2 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 2 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Shahzad Poonawala : 'মোদিজি রাহুল গান্ধীর থেকে শিখুন', বিজেপি নেতার ভিডিয়ো ভাইরাল
'মোদিজি রাহুল গান্ধীর থেকে শিখুন', বিজেপি নেতার ভিডিয়ো ভাইরাল
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget