এক্সপ্লোর

Terrorist Killed:নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কাশ্মীরে নিহত ২ জঙ্গি

Jammu And Kashmir:নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জম্মু ও কাশ্মীরের বারামুলায় নিহত ২ । আজ ভোরে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। তাদের সঙ্গে তীব্র গুলির লড়াইয়ে মারা যায় ২ জঙ্গি।

শ্রীনগর:  নিরাপত্তা বাহিনীর (Security Forces) সঙ্গে সংঘর্ষে জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) বারামুলায় নিহত ২ জঙ্গি (Terrorists Killed)। আজ ভোরে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। তাদের সঙ্গে তীব্র গুলির লড়াইয়ে মারা যায় ২ জঙ্গি। ঘটনাস্থল থেকে AK 47 রাইফেল এবং একটি পিস্তল উদ্ধার হয়েছে। এর আগে, গত কাল কুপওয়াড়ায় সেনা-জঙ্গি সংঘর্ষে ২ জঙ্গির প্রাণ যায়।

যা ঘটেছিল...
বৃহস্পতিবার খুব ভোরে বারামুলার ওয়ানিগাম পায়িন ক্রিরি এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই শুরু হয় জঙ্গিদের। সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, বিশেষ সূত্রে খবর পেয়ে ওই এলাকায় কর্ডন অ্যান্ড সার্চ অভিযান শুরু করেছিল নিরাপত্তা বাহিনী। হঠাতই গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা, দাবি নিরাপত্তা বাহিনীর। কাশ্মীর জোন পুলিশ ট্য়ুইট করে গোটা ঘটনার কথা জানায়। সঙ্গে এও জানানো হয়, নিহত দুজনের পরিচয় জানার চেষ্টা চলছে। পরে কাশ্মীর পুলিশের এডিজি, বিজয় কুমার বলেন, 'শাকির মাজিদ নাজার এবং হানান আহমেদ শেহ নামে লস্কর-ই-তৈবা-র দুই সদস্য মারা গিয়েছে। দু'জনেই শোপিয়ান জেলার বাসিন্দা।' বুধবার, কুপওয়ারা জেলাতেও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ যায় ২ জঙ্গির। 

রক্তাক্ত উপত্যকা...
গত ফেব্রুয়ারিতে এক কাশ্মীরি পণ্ডিতের রক্তে লাল হয়েছিল উপত্যকা। ট্যুইটারে হামলার খবরে সিলমোহর দেয় কাশ্মীর জোন পুলিশ। তাদের ট্যুইটাার হ্যান্ডলে লেখা হয়, 'সংখ্যালঘু সম্প্রদায়ের এক নাগরিককে লক্ষ্য করে গুলি চালিয়েছে জঙ্গিরা। নিহত ব্যক্তির নাম সঞ্জয় শর্মা। কাশীনাথ শর্মার ছেলে তিনি। সকালে বাজারে বেরিয়েছিলেন। সেই সময়ই গুলি চলে'। হামলার পর তড়িঘড়ি সঞ্জয়কে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি তাঁকে। জম্মু ও কাশ্মীরে এই নিয়ে আরও একবার সংখ্যালঘু পণ্ডিতদের উপর হামলা চালানো হয়। গত বছর, পর পর এমন বেশ কয়েকটি হামলা চালায় জঙ্গিরা। কিন্তু অক্টোবরের পর থেকে কিছুটা শান্তি ফিরেছিল। ফেব্রুয়ারির ঘটনায় তাতে ছেদ পড়ে। সাত সকালে বাজার যাওয়ার পথে জঙ্গিদের গুলিতে মারা যান কাশ্মীরি পণ্ডিত ওই ব্যক্তি।জম্মু ও কাশ্মীরের পুলিশ জানিয়েছে, সঞ্জয়ের গ্রামে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকায় তল্লাশি শুরু হয়েছে। হামলাকারীদের খোঁজ চলছে। এর আগে, গতবছর অক্টোবরে কাশ্মীরি পণ্ডিত এক কৃষককে হত্যা করে জঙ্গিরা। শোপিয়ানে নিজের বাড়ির বাইরে গুলি করে হত্যা করা হয় তাঁকে। ২০১৯ সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর থেকে কাশ্মীরি পণ্ডিতদের নিশানা করে এমন হামলা উত্তরোত্তর বেড়েছে বলে মত স্থানীয়দের।  এর ফলে, গত কয়েক মাসে নতুন করে উপত্যকা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার হিড়িক লক্ষ্য করা যায়।

আরও পড়ুন:কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন আপনি অ্যাজমার শিকার? কী কী সতর্কতা নেওয়া প্রয়োজন?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: 'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
Uttar Pradesh News : সিলড বোতলে জলের বদলে অ্যাসিড ? পান করে গুরুতর অসুস্থ মহিলা
সিলড বোতলে জলের বদলে অ্যাসিড ? পান করে গুরুতর অসুস্থ মহিলা
TMC News: গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে
গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে
West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News
Darjeeling News | অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে এ কী কাণ্ড ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget