এক্সপ্লোর

Asthma: কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন আপনি অ্যাজমার শিকার? কী কী সতর্কতা নেওয়া প্রয়োজন?

Asthma: অ্যাজমার সমস্যা কেন হয়, কী কী উপসর্গ দেখলে বুঝবেন আপনি অ্যাজমায় আক্রান্ত, কী কী সতর্কতা মেনে চলা উচিত- এই বিষয়েই রইল কিছু হেলথ টিপস।

Asthma: অ্যাজমার সমস্যা মানেই প্রবল শ্বাসকষ্ট (Breating Problem) হবে রোগীর। এই যন্ত্রণা যিনি ভোগ করেছেন, তিনিই জানেন ঠিক কতটা অসুবিধা হতে পারে। তাই অ্যাজমার (Asthma) সমস্যা থাকলে অবশ্যই সময় থাকতে সতর্ক হওয়া প্রয়োজন। এর পাশাপাশি অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। আর একেবারেই নিজের ইচ্ছে মতো ওষুধ খাওয়া উচিত নয়। এর ফলে হিতে বিপরীত হতে পারে। অ্যাজমার সমস্যা কেন হয়, কী কী উপসর্গ দেখলে বুঝবেন আপনি অ্যাজমায় আক্রান্ত, কী কী সতর্কতা মেনে চলা উচিত- এই বিষয়েই রইল কিছু হেলথ টিপস।

অ্যাজমা হওয়ার কারণ

  • প্রবল পরিবেশ দূষণের থেকে মূলত ধুলোবালি থেকে অ্যাজমার সমস্যা দেখা দিতে পারে। কারণ এই ধুলো থেকে অনেকের সর্দি হয় যা কফের আকারে শরীরে বসে যায়। অবহেলা করলে এই সামান্য সর্দির সমস্যা পরবর্তীকালে অ্যাজমার আকার ধারণ করতে বেশিদিন সময় নেবে না।
  • যাঁদের ঠান্ডা লাগার ধাত রয়েছে তাঁরা সতর্ক থাকুন। কারণ সর্দি, কাশির সমস্যা বাড়লে, বুকে কফ জমে গেলে ফুসফুস এবং শ্বাসনালীতে সংক্রমণের পাশাপাশি অ্যাজমার সমস্যাও দেখা দিতে পারে নিমেষে।
  • বিভিন্ন ধরনের অ্যালার্জি, মূলত জ্বর, সর্দি-কাশি এসবের ফলে আচমকাই শ্বাসকষ্ট শুরু হতে পারে। হঠাৎ মনে হতে পারে আপনি যেন শ্বাস নিতে পারছেন না। এই সমস্যাই ক্রমশ অ্যাজমার আকার নেবে।
  • অনেক সময় অনেক ওষুধের সাইড এফেক্ট বা পার্শ্বপ্রক্রিয়াতেও অ্যাজমার শ্বাসকষ্ট হতে পারে। অ্যাসিডিটি বা বদহজমের সমস্যা থেকেও শ্বাসের সমস্যা দেখা দেয় অনেকের শরীরে। তাই অ্যাজমা রোগীরা বা যাঁদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাঁরা তেলমশলা যুক্ত গুরুপাক খাবার এড়িয়ে চলাই স্বাস্থ্যের পক্ষে মঙ্গলজনক। 
  • অ্যাজমা রোগীদের ক্ষেত্রে অবসাদ অ্যাজমা ট্রিগারের কারণ হতে পারে। ধুলো এবং ধোঁয়ার থেকে মারাত্মক ভাবে বাড়তে পারে অ্যাজমার সমস্যা। এমনকি যিনি অ্যাজমা রোগী নন, তাঁরই এই সমস্যা দেখা দিতে পারে। 
  • খুব জোরে হাসাহাসি করলে, একটানা কথা বললে, জোরে হাঁটাহাঁটি করলেও অ্যাজমা ট্রিগার হতে পারে। তাই অ্যাজমা রোগীদের খুবই সাবধানে থাকতে হবে। 

অ্যাজমার উপসর্গ

  • আচমকা শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারে। একেই বলে অ্যাজমা ট্রিগার। শ্বাসযন্ত্রে একাধিক সমস্যা দেখা দিতে পারে। 
  • ঘুমের মধ্যে দমবন্ধ ভাব অনুভব করতে পারেন আপনি। হঠাৎই মনে হতে পারে যেন আর শ্বাস নিতে পারছেন না। 
  • অ্যাজমার থেকে বিভিন্ন ইনফেকশন বা সংক্রমণ হতে পারে আপনার ফুসফুসে। এর সঙ্গে হতে পারে চেস্ট এবং ভয়েস ইনফেকশন।
  • জ্বর, সর্দি-কাশির থেকে যেমন অ্যাজমা হয়, তেমনই অ্যাজমা ট্রিগার হলেও এইসব সমস্যা দেখা দিতে পারে।
  • বাচ্চাদের ক্ষেত্রে অ্যাজমা হলে কষ্ট সবচেয়ে বেশি। তাই বাড়ির অভিভাবকরা বাচ্চাদের ব্যাপারে বিশেষ করে সতর্ক থাকুন। কোনও উপসর্গ বা সমস্যা লক্ষ্য করলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

অ্যাজমা থাকলে যেসব সতর্কতা নেবেন

  • ধূমপানের অভ্যাস থাকলে অবিলম্বে তা ত্যাগ করুন।
  • খাওয়াদাওয়ার অভ্যাসে পরিবর্তন আনা প্রয়োজন।
  • বেশি রাতে খাওয়াদাওয়া করবেন না। সহজপাচ্য খাবার খাওয়া প্রয়োজন।
  • ঠান্ডা জিনিস না খাওয়াই মঙ্গলের।
  • অ্যাসিডিটি বা গ্যাস হয় এমন খাবার এড়িয়ে চলুন।
  • অনেকক্ষণ খালি পেটে থাকবেন না।
  • শরীরচর্চার অভ্যাস থাকলেও ভারী ওয়ার্ক আউট না করাই ভাল। 

আরও পড়ুন- কিডনিতে পাথর জমার সমস্যা এড়াতে প্রতিদিনের জীবনে অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলি

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Sougata Roy: কালো পতাকা, চোর চোর স্লোগান, ফের বিজেপির বিক্ষোভের মুখে সৌগত রায়
BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE
KMC Teachers Agitation | পুজোর মুখে কর্মহীন, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ | BJP
Tarapith Fire News Update | অনিয়মের জেরে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কী পরিস্থিতি হোটেলগুলির?
ED-IPAC Case | ED-র I-PAC আগে বিরোধিতা, এখন CBI তদন্তে আপত্তি নেই Mamata Banerjee-র !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget