এক্সপ্লোর

Swiggy Stealing Case: বাড়িতে ঢুকে চুরি, নয়ডায় গ্রেফতার সুইগির দুই ডেলিভারি এক্সিকিউটিভ

সিংহ বলেছেন, দুজন সুইগি ডেলিভারি পার্টনারকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে জানতে পারা গিয়েছে যে, তারা বিভিন্ন বাড়িতে ঢুকে দামী জিনিসপত্র চুরি করত। অভিযুক্তরা তাদের জন্য খাবার সরবরাহের জন্য বরাদ্দ নির্দিষ্ট অঞ্চল গলফ কোর্স এলাকায় গিয়ে বিভিন্ন ঘরবাড়ি ও আবাসনের তথ্য সংগ্রহ করত। জানার চেষ্টা করত, কোনও বাড়ি খালি বা কোন বাড়িতে সহজেই ঢুকে কাজ হাসিল করা যাবে। রাতে চুরির জন্য এমন বাড়িগুলিকেই তারা নিশানা করত।

নয়াদিল্লি:  নয়ডায় একাধিক বাড়িতে তালা ভেঙে দামী জিনিসপত্র হাতিয়ে চম্পট দেওয়ার অভিযোগে সুইগির দুই ডেলিভারি এক্সিকিউটিভকে গ্রেফতার করল পুলিশ।

ধৃতদের অপকর্ম সামনে আসার পরই অনলাইন ফুড অর্ডারিং ও ডেলিভারি প্ল্যাটফর্ম সুইগি ওই দুই ডেলিভারি পার্টনারকে সাসপেন্ড করেছে। অভিযুক্তরা কনট্রাক্টের ভিত্তি কাজ করত।

নয়ডা পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার রণবিজয় সিংহ বলেছেন, একটি বাড়িতে চুরির ঘটনার তদন্ত করতে গিয়ে সেক্টর ৩৯ থানার পুলিশের একটি দল দুই অভিযুক্ত মহম্মদ কাফিল ও রবি শংকরকে পাকড়াও করেছে।

সিংহ বলেছেন, দুজন সুইগি ডেলিভারি পার্টনারকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে জানতে পারা গিয়েছে যে, তারা বিভিন্ন বাড়িতে ঢুকে দামী জিনিসপত্র চুরি করত। অভিযুক্তরা তাদের জন্য খাবার সরবরাহের জন্য বরাদ্দ নির্দিষ্ট অঞ্চল গলফ কোর্স এলাকায় গিয়ে বিভিন্ন ঘরবাড়ি ও আবাসনের তথ্য সংগ্রহ করত। জানার চেষ্টা করত, কোনও বাড়ি খালি বা কোন বাড়িতে সহজেই ঢুকে কাজ হাসিল করা যাবে। রাতে চুরির জন্য এমন বাড়িগুলিকেই তারা নিশানা করত।

দুই অভিযুক্তই পশ্চিম উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে শহরে এসেছিল। নয়ডার সেক্টর ১২৬-এ তারা থাকত।

এই ঘটনায় স্থানীয় সেক্টর ৩৯ থানায় ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারাগুলির আওতায় এফআইআর দায়ের করা হয়েছে।

সুইগি তাদের ডেলিভারি পার্টনারদের এই অপকর্মের তীব্র নিন্দা করেছে। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের সাসপেন্ড করেছে।

সুইগি এক বিবৃতিতে বলেছে, এ ধরনের ঘটনা কোম্পানি আদৌ বরদাস্ত করে না। এই ঘটনার তদন্তে কর্তৃপক্ষকে সব ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, বাড়ির তালা ভাঙার কিছু যন্ত্রপাতি, একটি সুইগি ব্যাগ, একটি হাতঘড়ি, দুটি ট্রাক স্যুট, একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। রবি শংকর চুরির সামগ্রী থেকে পাওয়া  বখরা দিয়ে একটি মোটরসাইকেলও কিনছিল। সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

চুরির সামগ্রী তাদের কাছ থেকে যে কিনত, তাকেও শনাক্ত করা হয়েছে এবং তাকে ধরার চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Control of Anti Social Activities Bill: কাল থেকে রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন, কোন কোন ইস্যু তৈরি হলেই 'গ্রেফতার করতে পারবে' পুলিশ ? কী কী বাজেয়াপ্ত হতে পারে ?
কাল থেকে রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন, কোন কোন ইস্যু তৈরি হলেই 'গ্রেফতার করতে পারবে' পুলিশ ? কী কী বাজেয়াপ্ত হতে পারে ?
নরেন্দ্রপুরে 'আক্রান্ত' মহিলা বিজেপি সমর্থক, লাইট পোস্টে বেঁধে মারের পর ন্যাড়া করে দেওয়ার অভিযোগ, গ্রেফতার ১
নরেন্দ্রপুরে 'আক্রান্ত' মহিলা বিজেপি সমর্থক, লাইট পোস্টে বেঁধে মারের পর ন্যাড়া করে দেওয়ার অভিযোগ, গ্রেফতার ১
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস

ভিডিও

Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র
Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
Argentina Football Team: মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Embed widget