এক্সপ্লোর

Gujarat Coronavirus Update: করোনা 'নির্মূলে' মহিলাদের ধর্মীয় জমায়েত গুজরাটে, গ্রাম প্রধান-সহ গ্রেফতার ২৩

জমায়েতে নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল। গুজরাটে করোনা রুখতে কলসি মাথায় মহিলাদের মিছিল বের হল রাস্তায়। খবর পেতেই গ্রামপ্রধান-সহ ২৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আমেদাবাদ : জমায়েতে নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল। গুজরাটে করোনা নির্মূলের লক্ষে কলসি মাথায় মহিলাদের মিছিল বের হল রাস্তায়। খবর পেতেই গ্রাম প্রধান-সহ ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সম্প্রতি গুজরাটের একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যাতে দেখা গিয়েছে, করোনা রুখতে প্রায় পাঁচশো মহিলা মন্দিরে জল নিয়ে যাচ্ছেন। পরে মহিলাদের মাথার কলসি থেকে মন্দিরের মাথায় জল ঢালতে দেখা যায় পুরুষদের। গত ৩ মে-র এই ভিডিও প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে পুলিশ। আমেদাবাদের আধিকারিকরা জানিয়েছেন, সানন্দের নবপুরায় এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে জমায়েতকারীদের বিরুদ্ধে।

এ প্রসঙ্গে সানন্দ ডিভিশনের ডিএসপি কেটি কামারিয়া জানান, ৩ মে মাথায় কলসি করে জল নিয়ে এসেছিলেন মহিলারা। বহু মহিলা ওই মিছিলে অংশ নেন। তাঁদের বিশ্বাস, বালিয়াদেব মন্দিরের মাথায় জল ঢাললেই করোনা রোখা যাবে। সেই থেকেই এই বিশাল জমায়েত করেন তাঁরা। যদিও এই ঘটনার সময় পুলিশ গিয়ে ২৩ জনকে গ্রেফতার করে। এই আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন গ্রাম প্রধান গফাভাই ঠাকুর। তাঁকেও গ্রেফতার করে পুলিশ।

ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে আইপিসি ১৮৮ বিপর্যয় মোকাবিলা আইনে মামলা করা হয়েছে। জমায়েতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কেন এমনটা হয়েছে, তা জানতে চাওয়া হয়েছে গ্রাম প্রধানের কাছে। ধৃতদের বিরুদ্ধে মহামারী আইনেও মামলা করেছে পুলিশ। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, মঙ্গলবার পর্যন্ত গুজরাটে সব মিলিয়ে করোনা আক্রান্তের সংখ্যা ৬,২০,৪৪২ জন। ইতিমধ্যেই রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৭,৭৭৯ জন।

গুজরাতের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফের কথা মাথায় রেখে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। যদিও দেখা গেল, ধর্মীয় বিশ্বাসে আস্থা রেখে করোনাকালে ভিড় জমালেন বিশাল সংখ্যক মানুষ। সরকার বার বার সামাজিক দূরত্ব ও করোনা বিধি মানতে বললেও শোনানো যাচ্ছে না তাঁদের। সানন্দের মিছিলে করোনা বিধি মানা তো দূর, অধিকাংশ মহিলার মুখেই দেখা যায়নি মাস্ক। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget