এক্সপ্লোর

Rajya Sabha : বিলিয়নিয়ার ২৭ সাংসদ, রাজ্যসভায় বর্তমান সদস্যদের কার কত সম্পত্তি ?

Billionaire : রাজ্যভিত্তিক হিসেবে অন্ধ্রপ্রদেশে রয়েছেন সবথেকে বেশি সাংসদ। মোট ১১ জন সাংসদের ৫ জন বিলয়নিয়ার। তেলেঙ্গানায় রয়েছেন ৩ জন। 

নয়াদিল্লি : ২২৫ সদস্যের ২৭ জনই বিলিয়নিয়ার ! রাজ্যসভার সাংসদদের (Rajya Sabha MP) কার ঠিক কত অর্থ, সেই তথ্য একত্রিত করার পর দেখা গিয়েছে চোখ ধাঁধানো তথ্য। ভারতীয় সংসদের উচ্চকক্ষের সদস্যদের গড় অর্থ ৮০.৯৩ কোটি। আর ২৭ জন সাংসদের রয়েছে ১০০ কোটিরও বেশি সম্পত্তি। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস অ্যান্ড ন্যাশনাল ইলেকশন ওয়াচ দ্বারা প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে যে তথ্য।

রাজ্যসভার ২৩৩ জন সংসদের মধ্যে ২২৫ জনের তথ্য সংগৃহিত করেছে তারা। এই মুহূর্তে একটি আসন ফাঁকা রয়েছে। তিনজন সাংসদ তাঁদের এফিডেভিট পাওয়া যায়নি ও জম্মু ও কাশ্মীরের চারটি আসন ধরা হয়নি। যে ২২৫ জন সাংসদের অর্থ-তথ্য বিবেচনা করা হয়েছে,  তাদের মধ্যে ২৭ জন (প্রায় ১২ শতাংশ) বিলিয়নিয়ার (billionaires)। ১০০ কোটিরও বেশি সম্পত্তি থাকার তালিকার সবার ওপরে রয়েছেন বিজেপি সাংসদরা (BJP MP)।

গেরুয়া শিবিরের ৮৫ জন রাজ্যসভার সাংসদের মধ্যে ৬ জন বিলিয়নিয়ার। কংগ্রেসের রাজ্যসভার ৩০ সাংসদের মধ্যে ৪ জনের রয়েছে ১০০ কোটিরও বেশি সম্পত্তি। ৯ জনের মধ্যে ৪ YSR কংগ্রেস সাংসদ, আপের ক্ষেত্রে ১০ জনের মধ্যে ৩ জন সাংসদ ও টিআরএসের ৭ জনের মধ্যে ৩ জন সাংসদ বিলিয়নিয়ার। আর আরজেডি-র ৬ সাংসদের মধ্যে ২ জনের সম্পত্তি ১০০ কোটির বেশি। রাজ্যভিত্তিক হিসেবে অন্ধ্রপ্রদেশে রয়েছেন সবথেকে বেশি সাংসদ। মোট ১১ জন সাংসদের ৫ জন বিলয়নিয়ার। তেলেঙ্গানায় রয়েছেন ৩ জন।  মহারাষ্ট্রের ১৯ জনের মধ্যে ৩ জন সাংসদের সম্পত্তি ১০০ কোটির বেশি। 

তেলেঙ্গানার বান্দি পার্থ সারথীর সম্পত্তির পরিমাণ রাজ্যসভার সাংসদদের মধ্যে সবথেকে বেশি। তথ্য জানাচ্ছে, টিআরএসের সাংসদের সম্পত্তি ৫ হাজার ৩০০ কোটির বেশি। সম্পত্তির বিচারে তাঁর পরে রয়েছেন যথাক্রমে আল্লা অযোধ্যা রামি রেড্ডি (ওয়াই এসআর কংগ্রেস) ও সামজবাদী পার্টি সাংসদ তথা অমিতাভ-জায়া জয়া বচ্চন। তাঁদের সম্পত্তির পরিমাণ যথাক্রমে ২৫৭৭ কোটি ও ১০০১ কোটির বেশি। উল্টোদিকে, সবথেকে কম সম্পত্তি থাকা পাঞ্জাবের আপের সাংসদ বলবীর সিংহ। তাঁর সম্পত্তি ৩ লাখ ৮০ হাজারের কাছাকাছি। সবথেকে কম সম্পত্তির সংসদদের তালিকায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রকাশ চিক বরাইকও। বঙ্গের সাংসদের সম্পত্তির পরিমাণ ৯ লাখের কাছাকাছি।

 

আরও পড়ুন- অবতরণের পথে সফল প্রথম পাক, চাঁদে নামা কয়েক ঘণ্টার অপেক্ষা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Update: সব জেলায় হালকা-মাঝারি নয়, এখনও ভুগতে হতে পারে কিছু জেলাকে, রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল IMD
সব জেলায় হালকা-মাঝারি নয়, এখনও ভুগতে হতে পারে কিছু জেলাকে, রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল IMD
ABP Ananda Top 10, 30 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 30 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget