এক্সপ্লোর

Labour Codes for FY23: কমবে কাজের দিন, টেক হোম বেতন! আগামী বছরই চালু হতে পারে নয়া শ্রম বিধি

Labour Codes for FY23: কর্মীদের জন্য পাঁচ দিনের পরিবর্তে সপ্তাহে কাজের দিন বেঁধে দেওয়া হতে পারে চার দিন। সে ক্ষেত্রে তিন দিন ছুটি মিলবে। কিন্তু কাজের চার দিন ১২ ঘণ্টা করে সময় দিতে হতে পারে।

নয়াদিল্লি: সব পরিকল্পনা সেরেও শেষ মুহূর্তে পিছিয়ে যেতে হয়েছে একাধিক বার। তবে সব কিছু ঠিক থাকলে, আগামী অর্থবর্ষেই চালু হতে পারে নয়া শ্রম বিধি (Labour Codes)। দিল্লি সূত্রে খবর, ২০২৪-এ লোকসভা নির্বাচন। তার আগে, ২০২২-’২৩ অর্থবর্ষেই (Financial Year 2022-2023) চারটি নয়া শ্রম বিধি চালু করা হতে পারে। তার আওতায়, নাগরিকদের সামাজিক ও পেশাগত নিরাপত্তা, শিল্প সম্পর্ক, স্বাস্থ্য, কর্মক্ষেত্রের পরিবেশ এবং মজুরি সংক্রান্ত নীতিতে বেশ কিছু রদবদল ঘটাতে পারে কেন্দ্র।

শীর্ষস্তরের এক সরকারি আমলাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ২০২১ সালেই নয়া শ্রম বিধি চালুর পরিকল্পনা ছিল কেন্দ্রের। কিন্তু অতিমারিতে পরিযায়ী শ্রম বিধি এমন একটি বিষয়, যার আওতায় কেন্দ্র এবং রাজ্যের সহাবস্থান জরুরি। দু’তরফেই নীতি, নিয়মের খসড়া জমা দিতে হয়। সেই অনুযায়ী সবদিক যাচাই করে তৈরি হয় আইন। বেশ কিছু রাজ্য এখনও খসড়া তৈরি করে উঠতে পারেনি। তাতেই নয়া শ্রম বিধি চালুর প্রক্রিয়া পিছিয়ে যায়।

তবে এই চারটি শ্রম বিধি চালু হলে, শিল্প-সংস্থায় কাজের ধারা সম্পূর্ণ পাল্টে যাবে বলে পিটিআই-কে জানিয়েছেন ওই আমলা। তাঁর দাবি, দিনপিছু কাজের সময়ের উপরই প্রভাব পড়বে না, কর্মীদের টেক হোম বেতন, ন্যূনতম মজুরি, প্রভিডেন্ট ফান্ডের উপরও গুরুতর প্রভাব পড়বে।

আরও পড়ুন: Election Laws Amendment Bill: লোকসভায় পাশ নির্বাচন সংশোধনী বিল, ভোট প্রক্রিয়ায় কেন্দ্রীয় হস্তক্ষেপের অভিযোগ

পিটিাই জানিয়েছে, নয়া শ্রম বিধির আওতায় কর্মীদের জন্য পাঁচ দিনের পরিবর্তে সপ্তাহে কাজের দিন বেঁধে দেওয়া হতে পারে চার দিন। সে ক্ষেত্রে তিন দিন ছুটি পাবেন সকলে। কিন্তু যে চার দিন কাজ করবেন, তাতে ১২ ঘণ্টা করে সময় দিতে হতে পারে। কারণ যেনতেন প্রকারে সপ্তাহে ৪৮ ঘণ্টা কাজের সময় বরাদ্দ করাই লক্ষ্য শ্রমমন্ত্রকের।

তবে নয়া শ্রম বিধি চালু হলে প্রভিডেন্ট ফান্ড নীতির উপরই সবচেয়ে বেশি প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। কারণ সরকার অবসরকালীন সঞ্চয়ের উপর জোর দেওয়ার পক্ষপাতী। তাই গ্রস পে বা মোট বেতনের ভিত্তিতেই যাতে কর্মীদের সমান টাকা সংস্থাগুলিও প্রভিডেন্ট ফান্ডে জমা দেয়, তা নিশ্চিত করা হতে পারে। এর বিরুদ্ধে যদিও শুরু থেকেই প্রতিবাদ জানিয়ে আসছে সংস্থাগুলি।

এত দিন প্রভিডেন্ট ফান্ডের বরাদ্দ সীমিত রাখতে এবং করফঁকি দিতে ইচ্ছা করে কর্মীর বেতনকে আলাদা আলাদা অ্যালাওন্স হিসেবে দেখাত সংস্থাগুলি, যাতে বেসিক পে কম থাকে এবং সেই অনুযায়ী প্রভিডেন্ট ফান্ডে কম টাকা দিতে হয় তাদের। কিন্তু গ্রস পে-র উপর প্রভিডেন্ট ফান্ডে টাকা দিতে হলে, সংস্থাগুলি বেতনে যেমন কাটছাঁট করবে, তেমনই ভার লাঘব করতে কর্মীছাঁটাইও হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

একই সঙ্গে শিল্পবান্ধব ভাবমূর্তি বজায় রাখতে শিল্প এবং সংস্থাগুলিকে বিশেষ সুয়োগ সুবিধা দিচ্ছে কেন্দ্র, যার আওতায় কম সময়ের জন্য ঠিকে শ্রমিক দিয়ে কাজ করিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে সংস্থাগুলিকে। আবার শ্রমিক ইউনিয়ন এবং তাদের ধর্মঘটের উপরও লাগাম কষা হচ্ছে।

আরও পড়ুন: Jaya Bachchan Update: ‘খুব খারাপ দিন আসছে আপনাদের’, সংসদে মেজাজ হারালেন জয়া

বর্তমানে যে সমস্ত সংস্থার কর্মী সংখ্যা ১০০-র কম, কর্মী ছাঁটাই বা সংস্থার ঝাঁপ ফেলে দেওয়ার আগে তাদের সরকারের অনুমতি নেওয়া হয় না। কিন্তু নয়া শ্রম বিধি চালু হলে, তাতে ৩০০-র কম কর্মী রয়েছে এমন কোনও সংস্থাকেই ছাঁটাই বা ঝাঁপ ফেলার জন্য সরকারের অনুমতির অপেক্ষা করতে হবে না।

শিল্প সম্পর্কের আওতায় ৩০০-র কম কর্মী রয়েছে যে সমস্ত সংস্থায়, সরকারের অনুমতি ছাড়াই তাদের ছাঁটাই এবং সংস্থার ঝাঁপ ফেলে দেওয়ার অধিকার দেওয়া হচ্ছে। তার ফলে আরও বেশি সংখ্যক মানুষের কর্মহীন হয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।

সেরা শিরোনাম

West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
Adhir On Mamata: মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী
মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী
Medicine: গুণগত মান খারাপ, ফের ৩৬টি নির্দিষ্ট ব্যাচ নম্বরের ওষুধ বিক্রি নিষিদ্ধ
গুণগত মান খারাপ, ফের ৩৬টি নির্দিষ্ট ব্যাচ নম্বরের ওষুধ বিক্রি নিষিদ্ধ
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে

ভিডিও

R G Kar Case: ব্যারাকপুর আদালত থেকে সব নথি পাঠাতে হবে শিয়ালদা আদালতে, নির্দেশ কলকাতা হাইকোর্টের
Dilip Ghosh on Indranil Sen |
Kunal Ghosh-Snehashis Chakraborty |
Mamata Banerjee |
Mamata Banerjee on Gyanesh Kumar |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget