এক্সপ্লোর

মায়ের আইপ্যাডে গেম খেলতে গিয়ে ১১ লাখ উড়িয়ে দিল ৬ বছরের পুঁচকে, টাকা ফেরতে নারাজ অ্যাপল

উল্টে তারা বলে, এভাবে টাকা খরচ যাতে না করা যায় সে জন্য একটি সেটিং রয়েছে, সেটি তাঁর চালু রাখা উচিত ছিল।

  কলকাতা: ছেলেপুলের হাতে মোবাইল তুলে দেওয়ার কী যে যন্ত্রণা! বিশেষ করে করোনার জেরে বহু বাবা মা এখন ঘরবন্দি, তাঁদের মোবাইল ফোন দখল করে নিয়েছে ছেলেমেয়ের দল। আমেরিকায় তো কেলেঙ্কারি ঘটেছে। ৬ বছরের জর্জ জনসন মা জেসিকার ১১ লাখ টাকা উড়িয়ে গেম সংক্রান্ত নানা ধরনের অ্যাড অন বুস্টার কিনে ফেলেছে। জেসিকা জনসন লকডাউনের জন্য ওয়ার্ক ফ্রম হোম করছেন। আর এই সুযোগে তাঁর আইপ্যাড নিয়ে গেম খেলায় ব্যস্ত ছিল তাঁর ছোট ছেলে জন। সোনিক ফোর্সেস খেলতে খেলতে সে অ্যাড অন বুস্টার কিনতে থাকে, ভার্চুয়াল সোনার কয়েনের বাক্স, রেড রিং আর গোল্ড রিংয়ের পিছনে গলে যেতে থাকে মায়ের কষ্টার্জিত টাকা। প্রত্যেকটা রেড রিংয়ের দাম পড়ে ১.৯৯ ডলার আর গোল্ড রিংয়ের ৯৯.৯৯ ডলার! এরপর বিভিন্ন ক্যারেক্টার আর বোনাস আনলক করে ফেলে সে। এই করে মায়ের অ্যাকাউন্টের ১১ লাখের বেশি টাকা স্রেফ উড়িয়ে দেয়। ৯ জুলাই জেসিকা লক্ষ্য করেন, পেপ্যাল ও অ্যাপল তাঁর অ্যাকাউন্ট থেকে ২৫ বার টাকা তুলেছে, সব মিলিয়ে তোলা হয়েছে ২,৫০০ ডলার। জেসিকা প্রথমে ভেবেছিলেন, তিনি জালিয়াতির শিকার হয়েছেন। ব্যাঙ্কে যোগাযোগ করেন এ ব্যাপারে, এদিকে জুলাইয়ের শেষে তাঁর বিল ১৬,২৯৩ ডলার ছাড়িয়ে যায়। অক্টোবরে ধরা পড়ে, জালিয়াতি টালিয়াতি নয়, তাঁর মারফতেই অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে। এ ব্যাপারে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করতে বলা হয় তাঁকে। অ্যাপলের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাঁর সামনে গেম সংক্রান্ত জিনিসপত্র কেনার হিসেব তুলে ধরে। তক্ষুনি জেসিকা বুঝে যান, কার কীর্তি। কিন্তু অ্যাপলকে রিফান্ডের কথা বললে তারা রাজি হয়নি, কারণ ঘটনার ৬০ দিনের মধ্যে রিফান্ডের আবেদন করেননি তিনি। উল্টে তারা বলে, এভাবে টাকা খরচ যাতে না করা যায় সে জন্য একটি সেটিং রয়েছে, সেটি তাঁর চালু রাখা উচিত ছিল। রেগে আগুন জেসিকা সংবাদমাধ্যমে বলেছেন, সেটিংয়ের কথা জানা থাকলে তিনি কি আর ছেলেকে এভাবে ভার্চুয়াল সোনার আংটির জন্য ২০,০০০ ডলার উড়িয়ে দিতে দিতেন? ছেলে বোঝেনি, টাকাটা সত্যি, সে অবাস্তব দুনিয়ায় একটা কার্টুন গেম খেলছিল। এভাবে ভার্চুয়াল গেমের জন্য আসল টাকা লুটে নেওয়া বিরাট জালিয়াতি বলে অভিযোগ করেছেন তিনি। এ সব থামাতে সরকারি পদক্ষেপ দরকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Siuli Saha : 'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget