এক্সপ্লোর

Narada Scam Updates: গভীর ষড়যন্ত্র করা হচ্ছে, অভিযোগ মদন মিত্রের

এদিন মদন মিত্র বলেন, এখনও অসুস্থ বোধ করছি।

কলকাতা: এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন মদন মিত্র। এদিন গভীর ষড়যন্ত্রের অভিযোগ করলেন তিনি। উডবার্ন ওয়ার্ড থেকে মদন মিত্রকে নিয়ে যাওয়া হয় সিটি স্ক্যান করাতে। এদিন মদন মিত্র বলেন, এখনও অসুস্থ বোধ করছি। গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। তাঁর আশা সুবিচার পাবেন, বললেন মদন মিত্র।

এদিন তৃণমূল কর্মীদের উদ্দেশে তিনি বলেন, সতর্ক থাকুন, গভীর ষড়যন্ত্র চলছে। এই হারকে মেনে নিতে পারছে না। গণতন্ত্রের নৃশংস হত্যা আগে কখনও দেখেনি। তিনি বলেন, আমি এখনও অসুস্থ। গতকাল হাইপোগ্লাইকোমিয়া হয়ে গিয়েছিল। উপর ওয়ালা আছেন।  এই ষড়যন্ত্রের মোকাবিলা হবে।  

শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকে ভর্তি হন মদন মিত্র।  হাইকোর্ট তাঁদের জামিনের ওপর স্থগিতাদেশ দেওয়ার পর সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়, এই চারজনকেই প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়। সেখানে অসুস্থ বোধ করায় মঙ্গলবার ভোররাতে, পৌনে চারটের সময় মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় ও সুব্রত মুখোপাধ্যায়কে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। মদন মিত্রের অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে অক্সিজেন দিতে হয়।

এদিকে নারদ-মামলায় মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রী মলয় ঘটককে পার্টি করল সিবিআই। একইসঙ্গে এই মামলায় পার্টি করা হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও। আজ, বুধবার দুপুর ২টোয় হাইকোর্টে নারদকাণ্ডের শুনানি। একদিকে নারদ-মামলা ভিন্ রাজ্যে সরানোর জন্য সিবিআইয়ের আবেদনের শুনানি হবে। অন্যদিকে, হাইকোর্টের জামিন স্থগিতাদেশের পুনর্বিবেচনার আর্জি ২ মন্ত্রী, এক বিধায়ক সহ কলকাতা পুরসভার প্রাক্তন মেয়রের।

নারদকাণ্ডে সোমবার গ্রেফতার হন চার হেভিওয়েট নেতা-মন্ত্রী। ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়, এই চার নেতা-মন্ত্রীর হয়ে হাইকোর্টে সওয়াল করবেন অভিষেক মনু সিঙ্ঘভি, সিদ্ধার্থ লুথরা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য আইনজীবীরা। এদের মধ্যে সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায় এসএসকেএমে ভর্তি। প্রেসিডেন্সি জেলে রয়েছেন ফিরহাদ হাকিম। আজই শেষ হচ্ছে এই চার হেভিওয়েটের জেল হেফাজতের মেয়াদ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: শহরে ফের টাকার পাহাড়, নিউটাউনের ফ্ল্যাটে উদ্ধার ২ কোটির বেশি
শহরে ফের টাকার পাহাড়, নিউটাউনের ফ্ল্যাটে উদ্ধার ২ কোটির বেশি
Newtown Bus Accident: নিউটাউনে গার্ডওয়ালে ধাক্কা যাত্রীবোঝাই বাসের, গুরুতর আহত ৩
নিউটাউনে গার্ডওয়ালে ধাক্কা যাত্রীবোঝাই বাসের, গুরুতর আহত ৩
ABP Ananda Top 10, 14 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 14 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Ritabrata TMC On Abhishek:
"অভিষেককে 'সাইড' করলেই পুরনো সহযোগীদের পাশে পেতে পারেন মমতা..", মত ঋতব্রতপন্থী অনেক নেতার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৭.২৬) পর্ব ২: রাজ্যসভার মনোনয়ন জমা TMC-র ৩ প্রাক্তনীর, TMC-র মধ্যে থেকেই এবার অভিষেককে সরানোর দাবি
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৭.২৬) পর্ব ১: ভুরিভুরি অভিযোগে অভিযুক্ত সপুত্র নির্মল ঘোষ, অবশেষে গ্রেফতার ছেলে তীর্থঙ্কর
TMC News: তৃণমূলের মধ্য়ে থেকেই উঠল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে সরানোর দাবি। Abhishek Banerjee
Nirmal Ghosh: ছেলের গ্রেফতারির পর পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের গ্রেফতারি কি সময়ের অপেক্ষা?
Nirmal Ghosh: ঋতব্রত-শিবিরে যোগ দেওয়ার চেষ্টা করে কি গ্রেফতার থেকে বাঁচতে চাইছেন নির্মল ঘোষ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget