এক্সপ্লোর

উচ্চাকাঙ্খা থেকে অবসাদ, নেশার গ্রাসে যুব সমাজ, বাড়ছে আত্মহত্যা, মনের স্বাস্থ্যের ছবি দেখাল মনের মেলা

আত্মহত্যার চেষ্টা কিংবা মদে ডুবে যাওয়া। এই সমস্যা ২৫ থেকে ৩৫ বছরের যুবদের মধ্যে সবথেকে বেশি।

কলকাতা: উচ্চাকাঙ্খা। অবসাদ। মাদকাসক্ত। মদে ডুবে যাওয়া। এ যেন এক সুতোয় বাঁধা। রাগ, অবসাদ, আত্মহত্যা, এসবের সঙ্গেই মাত্রাতিরিক্তভাবে বাড়ছে নেশায় আসক্ত হওয়ার প্রবণতা। আমাদের রাজ্যেই এই প্রবণতা কার্যত মহামারির আকার নিচ্ছে। আর তার জন্য প্রাথমিকভাবে মনোবিদরা দায়ী করছেন যুব সমাজের উচ্চাকাঙ্খা এবং সেই কাঙ্খিত স্বপ্নে পৌঁছতে না পেরে অবসাদে চলে যাওয়া-কে। আর সেখান থেকেই আত্মহত্যার চেষ্টা কিংবা মদে আসক্তি। এই সমস্যা ২৫ থেকে ৩৫ বছরের যুবক, যুবতীদের মধ্যে সবথেকে বেশি। কলকাতা সহ রাজ্য জুড়েই চেহারাটা একই। তবে রাজধানীতে সংক্রমণটা যেন তুলনায় বেশি।

কর্পোরেট সংস্কৃতি যেভাবে কলকাতার রন্ধ্রে রন্ধ্রে অনুপ্রবেশ করেছে তাতে অশনি সংকেত আরও বাড়ছে। ডঃ রিয়াল দাস যেমন বলছেন, “সম্প্রতি শহর কলকাতায় কর্পোরেট চাকুরিজীবীদের মধ্যে নেশাগ্রস্ত হয়ে পড়ার প্রবণতা অকল্পনীয়ভাবে বাড়ছে। ২৫ থেকে ৩৫ বছরের যুবদের মধ্যে মারিজুয়ানা, অ্যালকোহল অ্যডিকশন যে পরিমাণে বেড়েছে তা সত্যিই আশঙ্কার।” মার্কিন প্রতিষ্ঠান জেনি ক্রেগের প্রাক্তন হেলথ ও ওয়েলনেস কনসালট্যান্ট রিয়াল নিজের অভিজ্ঞতা ব্যক্ত করতে গিয়ে বললেন, “মানসিক স্বাস্থ্য বর্তমান সময়ে একটি গ্লোবাল ক্রাইসিসের আকার নিয়েছে। শুধু চাকুরিজীবী নয়, শিশুমনন নিয়েও চিন্তার কারণ রয়েছে। বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক, শিক্ষিকাদের বেশিরভাগই মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন নন। কোনও একজন শিশুর প্রতি বিশেষ মনোযোগ অন্য শিশুর মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে”। এখানেই শেষ নয়, ডঃ রিয়ালের কাছে এমনও অনেক মনোরোগীরা এসেছেন যারা ‘অফিস রাজনীতি’-তে সমস্যায় পড়েছেন।

উচ্চাকাঙ্খা থেকে অবসাদ, নেশার গ্রাসে যুব সমাজ, বাড়ছে আত্মহত্যা, মনের স্বাস্থ্যের ছবি দেখাল মনের মেলা

সম্প্রতি এসএসকেএম হাসপাতালে একটি মেলার আয়োজন করা হয়েছে, যেখানে বিনামূল্যে মানুষের মনের চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে। মেলার পোশাকি নাম ‘মনের মেলা’। অধ্যাপক ডঃ প্রদীপ কুমার সাহার তত্ত্বাবধানে রাজ্য সরকারের সহায়তায় এই মেলা অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক ডঃ প্রদীপ কুমার সাহার কথায়, “প্রতি ৪০ সেকেন্ডে বিশ্বে একজন করে আত্মহত্যা করছেন। এর অন্যতম কারণ অবসাদ। আমাদের দেশেই শুধু নয়, মানসিক অবসাদ নিয়ে চিন্তিত আন্তর্জাতিক সংস্থা ‘হু’-ও। দেশে স্বাস্থ্য সচেতনতা তলানিতে, মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতার চেহারা আরও কদর্য।” জ্বর-সর্দি-কাশির মতোই ‘অবসাদ’-ও একটা রোগ এবং সেটা চিকিৎসা দিয়েই সাড়ানো সম্ভব, মত ডঃ সাহার। প্রসঙ্গত, শুধু মেলা-ই নয়, এসএসকেএম-এ একটি শিক্ষাশিবিরেরও আয়োজন করা হয়েছে, যেখান আত্মহত্যা প্রতিরোধ, কীভাবে অবসাদজনিত রোগের মোকাবিলা করতে হবে এমন অনেক বিষয়েই দেশ-বিদেশের একাধিক চিকিৎসক, অধ্যাপকরা বক্তব্য রেখেছেন।

উচ্চাকাঙ্খা থেকে অবসাদ, নেশার গ্রাসে যুব সমাজ, বাড়ছে আত্মহত্যা, মনের স্বাস্থ্যের ছবি দেখাল মনের মেলা

(মনের মেলায় বক্তব্য রাখছেন অধ্যাপক ডঃ প্রদীপ কুমার সাহা)

দড়ি দেখলেই আত্মহত্যা করতে ইচ্ছা করছে! ট্রেন লাইন দেখলেই ঝাঁপ মারতে ইচ্ছে করছে! পড়াশুনায় মন বসছে না। একাকিত্ব। এমন আরও অনেক সমস্যা নিয়েই এই মেলায় এসেছেন অনেকে। ভূগোল নিয়ে পড়ছে, বাগবাজার উইম্যানস কলেজের এক ছাত্রীই যেমন তাঁর অত্যাধিক রাগ এবং হতাশার সমস্যা জানালেন। ছেলের আইকিউ কম, অতি সরল, টাকা পয়সার হিসেব রাখতে পারে না, এই সমস্যা নিয়েও মেলায় এসেছেন কলকাতার এক দম্পতি। হ্যাপি মাইন্ডসের কর্মী অবিনাশ ভান্ডারি যেমন বললেন, “ছেলেমেয়ে বেশি মোবাইল ঘাঁটছে। সিরিয়াল দেখছে। এমন একাধিক সমস্যা নিয়ে মা-বাবারা এই মেলায় এসেছে। তাছাড়া টিনেজদের মধ্যে প্রেম-বিচ্ছেদ থেকে হতাশার মতো ঘটনাও রয়েছে। এমনকি বিবাহিতরাও তাঁদের পারিবারিক সমস্যা নিয়ে এখানে এসেছেন।” তাঁর কথায়, সমাজে মানসিক রোগ মানেই ‘পাগল’ বলে চিহ্নিত করার ট্যাবু রয়েছে। অনেক শিক্ষিত মানুষও মনোবিদদের ‘পাগলের ডাক্তার’ বলেন। এই ধ্যানধারণা না বদলালে সমস্যার সমাধান তো হবেই না উল্টে বাড়বে। প্রয়োজন মানুষের সঙ্গে কথা বলা। আর সেটা করলেই দূর হবে মনের দ্বন্দ্ব।

সেরা শিরোনাম

Tapas Roy On Sudip Banerjee:
"আমার ভারী বয়েই গেছে..", সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় সম্পর্কে ফের মুখ খুললেন তাপস রায়
Kolkata Medical College: চুম্বক গিলে ফেলেছিল ৬ বছরের শিশু, ফেরাল একাধিক হাসপাতাল, অবশেষে লেদ কারখানা থেকে চুম্বক বানিয়ে অপারেশন, বড় সাফল্য কলকাতা মেডিক্যালের
চুম্বক গিলে ফেলেছিল ৬ বছরের শিশু, ফেরাল একাধিক হাসপাতাল, অবশেষে লেদ কারখানা থেকে চুম্বক বানিয়ে অপারেশন, বড় সাফল্য কলকাতা মেডিক্যালের
ABP Ananda Top 10,5 November 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,5 November 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
TMC Leader Arrested: গ্রেফতার করে নেওয়া হল রাজ্যের এই তৃণমূল নেতাকে, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
গ্রেফতার করে নেওয়া হল রাজ্যের এই তৃণমূল নেতাকে, কী অভিযোগ তার বিরুদ্ধে ?

ভিডিও

TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম
Humayun Kabir:
Indranil Sen Arrested:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget