এক্সপ্লোর

Aadhaar Card Update: আপনার আধার কার্ড নকল নয় তো ? কীভাবে যাচাই করবেন আসল নথি ?

দেশের বর্তমান পরিস্থিতি বলছে, নাগরিকের পরিচয় জানতে আধার কার্ডের বিকল্প নেই। সরকারি পরিষেবা থেকে শুরু করে আয়কর জমার ক্ষেত্রেও লাগে আধারের পরিচয়।

নয়াদিল্লি: আসল ভেবে নকল আধার কার্ডকে আগলে রাখছেন? প্রতারকদের ফাঁদে পা দিয়ে অজান্তেই হারিয়ে ফেলছেন পরচিয়পত্রের গোপন নথি ? মাত্র কয়েকটা ধাপ পেরোলে নিজেই বুঝতে পারবেন কোনটা আসল কোনটা নকল।

দেশের বর্তমান পরিস্থিতি বলছে, নাগরিকের পরিচয় জানতে আধার কার্ডের বিকল্প নেই। সরকারি পরিষেবা থেকে শুরু করে আয়কর জমার ক্ষেত্রেও লাগে আধারের পরিচয়। প্যানকার্ডের সঙ্গে কার্ডের নথির লিঙ্ক করা বাধ্যতামূলক হওয়ায় কর জমা দেওয়ার কাজে লাগে আধার কার্ড। সরকারি প্রকল্পের টাকা পেতেও আধার থাকাটা আবশ্যিক।তাই নিজের আধার কার্ড যাচাই করে নেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। 

সম্প্রতি আধার আধার কার্ডের প্রতারণা রুখতে ট্যুইট করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া(UIDAI)। ট্যুইটে বলা হয়েছে, আধার কার্ডকে নিজের প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করার আগে তা যাচাই করে নিন। ১২ সংখ্যার নম্বর মানেই যে সর্বদা আধার হবে বিষয়টা তেমন নয়। https://resident.uidai.gov.in-এই সাইটে গিয়ে মাত্র কয়েকটা ধাপ পেরোলেই বুঝে যাবেন সত্যি-মিথ্যে।

আপনার আধার কার্ড আসল না নকল চিনুন
প্রথমে আধার কার্ডের অফিশিয়াল ওয়েবসাইট https://resident.uidai.gov.in-এ গিয়ে লগ ইন করুন। 
এবার মাই আধার সেগমেন্টে ক্লিক করে ''ভেরিফাই আধার নম্বর''-এ যান।
এখানে ১২ সংখ্যার আধার নম্বর জমা দিন।
পরবর্তী পদক্ষেপে আপনাকে ক্যাপচা ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। এখানে ক্লিক করে কাজ সম্পূর্ণ করুন।
যদি ক্লিক করার পর নতুন পেজ খুলে যায় ও তাতে গ্রাহকের আধার নম্বর দেখা যায় তাহলে আপনার কার্ড আসল।
এখানে আপনার আধার কার্ড নম্বর ছাড়াও বয়স, জেন্ডার ও রাজ্য ছাড়াও আরও বিবরণ দেখাবে।
নতুন পেজে কার্ডের বিবরণ না দেখালে বুঝে যাবেন আপনার আধার কার্ড নকল।

তবে এরপরও স্বস্তিতে থাকতে পারছে না গ্রাহক। অনেক ক্ষেত্রেই প্রতারক বা হ্যাকারদের ফাঁদে পা দিচ্ছেন আধার কার্ড হোল্ডাররা। তবে এই ক্ষেত্রেও বায়োমেট্রিক তথ্য লক করার সুযোগ দিচ্ছে আধার কর্তৃপক্ষ। 

কীভাবে আধার কার্ডের বায়োমেট্রিক তথ্যে তালা দেবেন ?
আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য লক বা আনলক করা খুবই সহজ। এক মিনিটের মধ্যে এই কাজ করে ফেলতে পারবেন আপনি।
প্রথমে UIDAI-এর হোম পেজে গিয়ে https://resident.uidai.gov.in/biometric-lock-এ ঢুকুন।
এবার আধার কার্ড সার্ভিসে গিয়ে লক/আনলক বায়োমেট্রিক বাটনে ক্লিক করুন
১২ সংখ্যার আধার কার্ড নম্বর এখানে লিখুন
সিকিউরিটি কোড বা ক্যাপচা টাইপ করে এন্টার করুন
রেজিস্টার্ড মোবাইল নম্বরে এসএমএস মারফত আপানার কাছে ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে
ওটিপি এন্টার করে একটি সিকিউরিটি কি বা নিজের পছন্দমতো পাসওয়ার্ড দিন
এখানে আপনাকে 'এনাবেল বায়োমেট্রিক লকিং'-এর এনাবেলে ক্লিক করতে হবে।   
এই এক ক্লিকেই আপনার বায়োমেট্রিক তথ্য সুরক্ষিত বা লক হয়ে গেল

বায়োমেট্রিক লকের পর খেয়াল রাখুন এই বিষয়ে
একবার আধার কার্ডের বায়োমেট্রিক লক হলে আঙুলের ছাপ, আইরিস ডেটা বা চোখের স্ক্যানিংয়ের তথ্য কোনও জায়গায় যাচাইয়ের জন্য দিতে পারবেন না আপনি। এই কাজ করতে গেলে ফের 'এনাবেল বায়োমেট্রিক লকিং' অপশনে গিয়ে ডিসাবেল-এ ক্লিক করতে হবে আপনাকে। ১০ মিনিট এই ডেটা ব্যবহারের জন্য আপনাকে সময় দেবে আধার অথরিটি। পরে নিজে থেকেই ফের তা লক হয়ে যাবে। 

সেরা শিরোনাম

China Flood Situation: বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
Cancer Cases: মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক
মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget