এক্সপ্লোর

Aadhaar card update: আধার কার্ডের ছবি বদলাতে চান ? এই সহজ ধাপ পেরোলেই সমস্যার সমাধান

পরিচয়পত্রের পাশপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিতে কাজে দেয় আধার কার্ড। ১২ সংখ্যার কার্ডেই লুকিয়ে রয়েছে আপনার-আমার নাগরিকত্বের পরিচয়।কীভাবে বদলাবেন আধার কার্ডের ছবি ?

নয়াদিল্লি: পুরোনো ছবির থেকে বদলে গিয়েছে চেহারা। চাইলেও আধার কার্ডে বদলাতে পারছেন না ছবি।গ্রাহকের সমস্যার সমাধানে এবার এগিয়ে এল 'ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া' (UIDAI)। মাত্র কয়েকটা সহজ ধাপ পেরোলেই বদলাতে পারবেন কার্ডের ছবি।

পরিচয়পত্রের পাশপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিতে কাজে দেয় আধার কার্ড। ১২ সংখ্যার কার্ডেই লুকিয়ে রয়েছে আপনার-আমার নাগরিকত্বের পরিচয়। এখন আয়কর জমা দিতেও আধার কার্ড দরকার হয়। আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক করেছে সরকার। যেকোনও সরকারি কাজ ছাড়াও হোটেলে গ্রাহকের প্রামাণ্য পরিচয়পত্র বলতে এখন আধার কার্ড।
 
তাই কার্ডের ছবি বদলাতে চাইলে সুযোগ দিচ্ছে আধার কর্তৃপক্ষ। কাছের আধার এনরোলমেন্ট সেন্টার বা আধার গ্রাহক পরিষেবা কেন্দ্রে গিয়ে এই কাজ করতে হবে আপনাকে। তবে এ ক্ষেত্রে আগে আধারের অফিশিয়াল ওয়েবসাইট থেকে নামিয়ে নিতে হবে আধার এনরোলমেন্ট ফর্ম।পরে এই কয়েকটা ধাপ পেরোলেই আধার কার্ডে বদলাতে পারবেন আপনার ছবি।

প্রথমে আধারের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আধার এনরোলমেন্ট ফর্ম ডাউনলোড করুন।
পুরো ফর্ম পূরণ করে এবার তা আধার এনরোলমেন্ট প্রতিনিধির কাছে জমা করুন।
প্রতিনিধি এবার গ্রাহকের পরিচয়পত্রের যাবতীয় নথি বায়োমেট্রিকের সঙ্গে মিলিয়ে দেখবেন।
এবার আধার এনরোলমেন্ট সেন্টারে আপনার নতুন ছবি তুলবেন আধার প্রতিনিধি। আধার সেবা কেন্দ্রেই তোলা হবে এই ছবি।
এই নতুন ছবি বসানোর জন্য আধার কর্তৃপক্ষ আপনার থেকে ২৫টাকা ও জিএসটি ধার্য করবে।
এই কাজগুলি হয়ে গেলে গ্রাহককে একটা এনরোলমেন্ট স্লিপ দেবে আধার সেবা কেন্দ্রের প্রতিনিধি। যেখানে আপনার 'আপডেট রিকোয়েস্ট নম্বর 'লেখা থাকবে। 
এই 'আপডেট রিকোয়েস্ট নম্বর' (URN)দিয়েই আধারের ওয়োবসাইট নিজের ফটো আপডেট দেখতে পাবেন গ্রাহক। 

একবার ওয়েবসাইটে নতুন ছবি-সহ কার্ড আপডেট হয়ে গেলে তা ডাউনলোড করে নিতে হবে গ্রাহককে। চাইলে এই পরিচয়পত্র পিভিসি কার্ডের আকারে রেখে দিতে পারেন নিজের কাছে।দেশের বর্তমান চিত্র বলছে, বড় থেকে ছোট সবার জন্যই রয়েছে ইউনিক বা অনন্য পরিচয়। সম্প্রতি সেই তালিকায় যোগ হয়েছে 'বাল আধার কার্ড।' পাঁচ বছরের কমবয়সি শিশুদের জন্য এই কার্ডের ব্যবস্থা করেছে UIDAI। নতুন করে সদ্যোজাতের আধার কার্ডের ব্যবস্থা করেছে আধার কর্তৃপক্ষ। স্থানীয় আধার এনরোলমেন্ট সেন্টার ছাড়াও কিছু হাসপাতালে রয়েছে সদ্যোজাতের পরিচয় পত্র রেজিস্ট্রেশেনের সুবিধা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget