এক্সপ্লোর

Aadhaar-PF Seeding, LPG Price Hike: ১ সেপ্টেম্বর থেকেই দিন গোনা শুরু, মানতেই হবে এই নিয়মগুলি

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের যোগ বাধ্যতামূলক করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(SBI)। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের পরও এই কাজ না করলে লেনদেনে সমস্যা হবে।

নয়াদিল্লি: আধার-প্যান কার্ড লিঙ্ক থেকে শুরু করে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, সেপ্টেম্বর থেকেই সাধারণ জনজীবেনে প্রভাব ফেলতে পারে বেশ কিছু পরিবর্তন। মাস শুরু হওয়ার আগেই জেনে নেব, নতুন নির্দেশের নিয়মাবলী।   

প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক(PAN-Aadhaar linking)
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের যোগ বাধ্যতামূলক করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(SBI)। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, কেউ নির্দিষ্ট সময়ের পরও এই কাজ না করলে লেনদেনের ক্ষেত্রে সমস্যা হবে। এমনিতে একদিনে অ্যাকাউন্টে ৫০,০০০টাকার বেশি জমা করতে প্যান নম্বর থাকা বাধ্যতামূলক। 

রান্নার গ্যাসের দাম বৃদ্ধি(LPG Cooking Gas Prices)
ফের সেপ্টেম্বরের শুরুতে আরও একবার বাড়তে পারে রান্নার গ্যাসের দাম। টানা দু-মাস এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়েছে কোম্পানিগুলি। তাই নতুন করে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে এই মাসে। অগাস্টের ১৮ তারিখ রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি বেড়েছিল ২৫ টাকা। এর আগে জুলাই মাসে ২৫টাকা ৫০ পয়সা দাম বাড়ানো হয়েছিল রান্নার গ্যাসের।   

আধার-পিএফ লিঙ্ক বাধ্যতামূলক(Aadhaar-PF linking)
সেপ্টেম্বর থেকেই চালু হতে চলেছে এই নিয়ম। UAN (Universal Account Number)-এর সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করালে নিয়োগকারীর টাকা ঢুকবে না প্রভিডেন্ট ফান্ডে। সম্প্রতি পিএফ সদস্যদের সুবিধার্থে নতুন নিয়ম এনেছে Employees' Provident Fund Organization (EPFO)। সোশ্যাল সিকিউরিটি কোড ১৪২-তে পরিবর্তন করেছে সংগঠন। মূলত, কর্মীদের সুবিধার জন্যই এই কাজ করা হয়েছে।

GSTR-1 Filing Guidelines
গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স নেটওয়ার্কের ক্ষেত্রেও এই মাস থেকেই জারি হচ্ছে নতুন নিয়ম। Goods and Service Tax Network (GSTN)-এর তরফে বলা হয়েছে, এবার থেকে নিয়ম মেনে GSTR-1 ফাইল করতে গেলে Rule-59(6) সেন্ট্রাল জিএসটি রুল মেনেই সবকিছু জমা দিতে হবে। নতুন নিয়ম অনুসারে কোনেও ব্যক্তি GSTR-3B ফর্ম ফিলআপ না করে থাকলে তিনি GSTR-1 ফাইল করতে পারবেন না।    

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
CJP Delhi Protest: ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
BSF News : মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?
মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget