এক্সপ্লোর

Aadhar Card Update : ১৯৪৭ টোল ফ্রি নম্বর, ১৩ ভাষায় ফোন করা যাবে আধার হেল্পলাইনে

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)জানিয়েছে, আধার কার্ড নিয়ে কোনও প্রশ্ন থাকলে ১৯৪৭ টোল ফ্রি নম্বরে ১৩টি ভাষায় ফোন করা যাবে। এ ছাড়াও রয়েছে ইমেলের সুবিধা।

নয়া দিল্লি : এবার থেকে স্থানীয় ভাষায় ফোন করতে পারবেন আধারের হেল্পলাইনে। ইংরেজি, হিন্দি ছাড়াও মোট ১৩টি ভাষায় পাওয়া যাবে ফোন করার সুবিধা। সম্প্রতি ট্যুইট করে এই খবর জানিয়েছে আধার কর্তৃপক্ষ।

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) জানিয়েছে, আধার কার্ড নিয়ে কোনও প্রশ্ন থাকলে ১৯৪৭ টোল ফ্রি নম্বরে ফোন করা যাবে। বাংলা, অহমিয়া, গুজরাতি, হিন্দি, কন্নড়, মালায়লম, মরাঠি, ওড়িয়া, পঞ্জাবি, তামিল, তেলুগু, উর্দু ও ইংরেজিতে হেল্পলাইনে ফোন করতে পারবেন গ্রাহক। 

এ ছাড়াও রয়েছে help@uidai.gov.in-এ মেল করার সুবিধা। ফোনের ক্ষেত্রে সোম থেকে শনিবার সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত করা যাবে ফোন। রবিবার এটা সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত থাকবে এই হেল্পলাইনে ফোন করার সুবিধা। এ ছাড়াও রয়েছে ২৪ ঘণ্টা আইবিআরএস সাপোর্ট।

প্রায়শই গ্রাহকদের আধার কার্ড সম্পর্কে আপডেট দিতে থাকে UIDAI। কিছুদিন আগেই আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য লক করার উপায় বলেছে আধার কর্তৃপক্ষ। সম্প্রতি এই বিষয়ে মানুষের চিন্তা বাড়িয়েছে বেশ কয়েকটি খবর। যেখানে বলা হয়েছে, খোদ সরকারি পোর্টোল থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে দেশবাসীর আধার কার্ডের তথ্য। যদিও 'ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া'(UIDAI) জানিয়েছে, হ্যাকার হানায় বায়োমেট্রিক তথ্য চুরি হওয়ার কোনও তথ্য তারা পাননি।  

কীভাবে আধার কার্ডের বায়োমেট্রিক তথ্যে তালা দেবেন ?

১ প্রথমে UIDAI-এর হোম পেজে গিয়ে https://resident.uidai.gov.in/biometric-lock-এ ঢুকুন।
২ এবার আধার কার্ড সার্ভিসে গিয়ে লক/আনলক বায়োমেট্রিক বাটনে ক্লিক করুন
৩ ১২ সংখ্যার আধার কার্ড নম্বর এখানে লিখুন
৪ সিকিউরিটি কোড বা ক্যাপচা টাইপ করে এন্টার করুন
৫ রেজিস্টার্ড মোবাইল নম্বরে এসএমএস মারফত আপানার কাছে ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে
৬ ওটিপি এন্টার করে একটি সিকিউরিটি কি বা নিজের পছন্দমতো পাসওয়ার্ড দিন
৭ এখানে আপনাকে 'এনাবেল বায়োমেট্রিক লকিং'-এর এনাবেলে ক্লিক করতে হবে।   
৮ এই এক ক্লিকেই আপনার বায়োমেট্রিক তথ্য সুরক্ষিত বা লক হয়ে গেল

বায়োমেট্রিক লকের পর খেয়াল রাখুন এই বিষয়ে

একবার আধার কার্ডের বায়োমেট্রিক লক হলে আঙুলের ছাপ, আইরিস ডেটা বা চোখের স্ক্যানিংয়ের তথ্য কোনও জায়গায় যাচাইয়ের জন্য দিতে পারবেন না আপনি। এই কাজ করতে গেলে ফের 'এনাবেল বায়োমেট্রিক লকিং' অপশনে গিয়ে ডিসাবেল-এ ক্লিক করতে হবে আপনাকে। ১০ মিনিট এই ডেটা ব্যবহারের জন্য আপনাকে সময় দেবে আধার অথরিটি। পরে নিজে থেকেই ফের তা লক হয়ে যাবে। 

সেরা শিরোনাম

Delhi News: প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
Job News: পরীক্ষা ছাড়া রেলে চাকরি ! শূন্যপদ ৪৬৫১টি, কারা পাবেন সুযোগ ? কীভাবে আবেদন করবেন ?
পরীক্ষা ছাড়া রেলে চাকরি ! শূন্যপদ ৪৬৫১টি, কারা পাবেন সুযোগ ? কীভাবে আবেদন করবেন ?
Poland Shootout: গাড়ির ভিতর থেকে আচমকাই এলোপাথাড়ি গুলি ছুড়ল আততায়ী, বন্দুকবাজের হামলায় মৃত্যু ৬ জনের, আহত ১৫ জন
গাড়ির ভিতর থেকে আচমকাই এলোপাথাড়ি গুলি ছুড়ল আততায়ী, বন্দুকবাজের হামলায় মৃত্যু ৬ জনের, আহত ১৫ জন
China Navy Warships Indian Ocean : ভারত মহাসাগরে বিপদের ঘণ্টা ? টহল দিচ্ছে প্রায় ১০০টি চিনা যুদ্ধজাহাজ, চিন্তায় এই দুই দেশ, কী পরিকল্পনা ?
ভারত মহাসাগরে বিপদের ঘণ্টা ? টহল দিচ্ছে প্রায় ১০০টি চিনা যুদ্ধজাহাজ, চিন্তায় এই দুই দেশ, কী পরিকল্পনা ?

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget