এক্সপ্লোর

রাগ গিয়ে পড়েছে জিওর ওপর, পঞ্জাবে বিক্ষোভকারী কৃষকরা ভাঙচুর করলেন ১,৫০০ মোবাইল টাওয়ার

পঞ্জাবে ৯,০০০ রিলায়েন্স জিও টাওয়ার রয়েছে। তার মধ্যে ১,৫০০-এর বেশি টাওয়ার ভাঙচুরের জেরে অচল হয়ে পড়েছে।

  চণ্ডীগড়: কৃষি আইন প্রত্যাহার করার দাবি কেন্দ্র মানতে রাজি নয়। উল্টোদিকে বিক্ষোভকারীদের দাবি, এই আইনে আদানি, অম্বানিদের মত কর্পোরেট সংস্থাগুলো উপকৃত হবে। এই পরিস্থিতিতে পঞ্জাবের কৃষকদের রাগ গিয়ে পড়েছে মুকেশ অম্বানির রিলায়েন্স জিওর ওপর। রাজ্যে জিওর ১,৫০০-এর বেশি মোবাইল টাওয়ার তাঁরা ভাঙচুর করেছেন বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ এ ব্যাপারে কড়া হুমকি দিয়েছেন ভাঙচুরে যোগদানকারীদের। পঞ্জাবে ৯,০০০ রিলায়েন্স জিও টাওয়ার রয়েছে। তার মধ্যে ১,৫০০-এর বেশি টাওয়ার ভাঙচুরের জেরে অচল হয়ে পড়েছে। জিওর প্রতিনিধি জানিয়েছেন, তাঁদের টাওয়ারে যেভাবে ভাঙচুর চলেছে, বিদ্যুৎ কেটে দেওয়া হয়েছে, এমনকী জেনারেটর চুরি করা হয়েছে তাতে ঠিকমত পরিষেবা দেওয়া তাঁদের পক্ষে সম্ভব হচ্ছে না। কিন্তু এই বিশৃঙ্খলা কোনও মতেই বরদাস্ত করবেন না বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অমরিন্দর সিংহ বিক্ষুব্ধদের হুঁশিয়ারি দিয়েছেন, রাজ্য প্রশাসন তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করবে। পঞ্জাবকে নৈরাজ্যে ডুবে যেতে তিনি দেবেন না, কোনও সরকারি-বেসরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি মেনে নেওয়া হবে না কোনওমতেই। রাজ্যে শান্তিপূর্ণ বিক্ষোভ আন্দোলনে তাঁর সরকারের আপত্তি নেই বলে জানয়ে অমরিন্দর বলেছেন, সম্পত্তির ক্ষয়ক্ষতি ও সধারণ মানুষের অসুবিধে সৃষ্টি বরদাস্ত করবেন না তাঁরা। এ ধরনের ঘটনায় কঠোর ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি। গত এক সপ্তাহ ধরে কৃষকরা তাঁদের রাগ উগরে দিচ্ছেন রিলায়েন্সের ওপর। জলন্ধরে জিওর বেশ কয়েক বান্ডিল ফাইবার কেবল পুড়িয়ে দেওয়া হয়েছে। জিওর কর্মচারীদের হুমকি দিয়ে এলাকা ছাড়তে বাধ্য করার ভিডিও ছড়ানো হচ্ছে সর্বত্র। অভিযুক্তদের বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেয়নি রাজ্য পুলিশ। কিন্তু সোমবার মুখ্যমন্ত্রী বলেন, কৃষকরা যেভাবে যোগাযোগ ব্যবস্থার ক্ষতি করছেন তাতে পড়ুয়ারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বিশেষ করে সঙ্কটে পড়েছেন যাঁরা বোর্ড পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন তাঁরা এবং করোনার জেরে যাঁরা বাড়ি থেকে কাজ করছেন সেই সব চাকরিজীবীরা। ব্যাঙ্কিং ব্যবস্থাও এখন বেশিরভাগ অনলাইন, সেই পরিষেবাও এই ভাঙচুরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget