এক্সপ্লোর

গ্রেফতার প্যাস্টর, প্রশাসন, পুলিশি অভিযানে কাঠুয়ার স্বীকৃতিহীন অনাথ আশ্রম থেকে উদ্ধার ৮টি মেয়ে সহ ১৯ নাবালক

জম্মু:  আটটি শিশুকন্যা সমেত অন্তত ১৯টি ছেলেমেয়ে উদ্ধার জম্মু ও কাশ্মীরের কাঠুয়ার এক স্বীকৃতিহীন অনাথ আশ্রম থেকে। আশ্রমের কেরল থেকে আসা এক যাজক তাদের হয়রানি ও বিরক্ত, হেনস্থা করছেন বলে কয়েকটি বাচ্চার অভিযোগের প্রেক্ষিতে সেখানে শুক্রবার হানা দেয় স্থানীয় প্রশাসন, পুলিশ। অ্যান্টনি টমাস নামে ওই প্যাস্টরকে গ্রেফতার করে শিশু,  নাবালকদের যৌন নির্যাতন থেকে রক্ষা সংক্রান্ত পকসো আইনে অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে যাবতীয় অভিযোগ অস্বীকার করেন টমাস। ৫ থেকে ১৬ বছরের উদ্ধার হওয়া ছেলেমেয়েগুলিকে সরকার পরিচালিত বাল আশ্রম ও নারী নিকেতনে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। তারা পঞ্জাব, জম্মু ও হিমাচল প্রদেশের। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উদ্ধার অভিযান হয়েছে, আরও তদন্ত চলছে বলে জানিয়েছেন কাঠুয়ার এসএসপি শ্রীধর পাটিল। তিনি বলেন, বহু বছর ধরে চলছিল অনাথ আশ্রমটি। তার সঙ্গে যোগ ছিল একটি এনজিও-র। দিনকয়েক আগে অবশ্য যোগাযোগ ছিন্ন করে এনজিও-টি। সরকারি কর্তারা অনাথ আশ্রম থেকে কিছু সামগ্রী বাজেয়াপ্ত করেছেন, উদ্ধার ছেলেমেয়েগুলিকে চিকিত্সা, কাউন্সেলিং দেওয়া হচ্ছে বলে জানান তিনি। অনাথ আশ্রমে পুলিশি অভিযান হয় কাঠুয়ার এসিপি জিতেন্দ্র মিশ্রের নেতৃত্বে। তিনি জানান, কাঠুয়ার ডেপুটি কমিশনার অনাথ আশ্রমে বাচ্চাদের হেনস্থা, নির্যাতনের বেশ কিছু অভিযোগ পাওয়ার পর  অভিযান চালানোর নির্দেশ দেন। উদ্ধার ছেলেমেয়েদের পরিবারগুলির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। মিশ্র জানান, টমাস তল্লাশির সময় ওই অনাথ আশ্রম চালানোর ব্যাপারে কোনও নথি পেশ করতে পারেননি। ওই আশ্রম চালানোর কারণ খতিয়ে দেখা হচ্ছে। এদিকে রাষ্ট্রীয় বজরং দল নামে একটি গোষ্ঠীর লোকজন শনিবার জম্মু প্রেস ক্লাবের বাইরে বিক্ষোভ দেখায়, অভিযুক্তদের কঠোর সাজা চায়। ওই প্যাস্টরের কুশপুতুলও পোড়ায় তারা।

সেরা শিরোনাম

Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget