এক্সপ্লোর

মালকানগিরির প্রথম আদিবাসী তরুণী হিসেবে পাইলট হলেন ২৭ বছরের অনুপ্রিয়া

আকাশ ছোঁয়ার স্বপ্ন পূরণ। আর সেই স্বপ্ন পূরণ একেবারেই সহজ ছিল না ওড়িশার মাওবাদী অধ্যুষিত মালকানগিরি জেলার এক আদিবাসী তরুণী ২৭ বছরের অনুপ্রিয়া লাকরার। মালকানগিরি থেকে প্রথম আদিবাসী মহিলা সহকারী পাইলট হিসেবে বেসরকারি উড়ানসংস্থায় যোগ দেওয়ার জন্য নির্বাচিত হয়েছেন তিনি।তাঁর এই কৃতিত্ব নিঃসন্দেহে আরও অনেককে অনুপ্রাণিত করবে।

ভুবনেশ্বর: আকাশ ছোঁয়ার স্বপ্ন পূরণ। আর সেই স্বপ্ন পূরণ একেবারেই সহজ ছিল না ওড়িশার মাওবাদী অধ্যুষিত  মালকানগিরি জেলার এক আদিবাসী তরুণী ২৭ বছরের অনুপ্রিয়া লাকরার। মালকানগিরি থেকে প্রথম আদিবাসী মহিলা  সহকারী পাইলট হিসেবে বেসরকারি উড়ানসংস্থায় যোগ দেওয়ার জন্য নির্বাচিত হয়েছেন তিনি।তাঁর এই কৃতিত্ব নিঃসন্দেহে আরও অনেককে  অনুপ্রাণিত করবে। অনুপ্রিয়ার বাবা ওড়িশা পুলিশের কনস্টেবল মারিনিয়াস লাকরা। মা জিমাজ ইয়াশমিন। পাইলট হওয়ার স্বপ্ন পূরণ করতে মাঝপথেই ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনায় ইতি টেনেছিলেন তিনি। স্কুলের পড়াশোনা শেষ করে ইঞ্জিনিয়ারিং পড়তে ভুবনেশ্বরে এসেছিলেন অনুপ্রিয়া। কিন্তু বিমান চালানোর প্রশিক্ষণ নেওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং পড়াশোনা ছেড়ে দেন তিনি। নিজের স্বপ্ন পূরণের জন্য তিনি গভর্নমেন্ট অ্যাভিয়সন ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি হন ২০১২-তে। এই কৃতিত্বের জন্য অনুপ্রিয়াকে অভিনন্দন জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টানায়েক। ট্যুইট করে তিনি বলেছেন, অনুপ্রিয়ার এই সাফল্যে তিনি খুশি। তাঁর এই কৃতিত্ব অনেকের কাছে একটা উদাহরণ হিসেবে থাকবে। আগামী দিনে পাইলট হিসেবে অনুপ্রিয়ার সাফল্য কামনা করেছেন তিনি। মেয়ের এই কৃতিত্বে উচ্ছ্বসিত মারিনিয়াস লাকরা। তিনি বলেছেন, আমার মেয়ে শুধু আমার নয়, সমগ্র জেলার গর্ব। মালকানগিরির মতো পশ্চাদপজ জেলার কারুর এই কৃতিত্ব খুবই বড়সড়। এই কৃতিত্বের ক্ষেতে বড় অবদান আমার স্ত্রীর। তিনি অনুপ্রিয়াকে প্রচুর সমর্থন দিয়েছেন। পাইলট হিসেবে প্রশিক্ষণ গ্রহণ ও চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল। মা জিমাজ বলেছেন, অনুপ্রিয়া সমস্ত মেয়েদের কাছেই অনুপ্রেরণা। তিনি বলেছেন, প্রশিক্ষণ পর্বে প্রয়োজনীয় সমস্ত কিছু যোগান দেওয়া তাঁদের পক্ষে কঠিন ছিল। কিন্তু এখন মেয়ে পাইলট হওয়ার তিনি খুবই খুশি ও গর্বিত বলে জানিয়েছেন অনুপ্রিয়ার মা।  নিজেদের মেয়েকে সব ধরনের সাহায্য করার জন্য তিনি সমস্ত বাবা-মায়ের কাছে আর্জি জানিয়েছেন। অনুপ্রিয়ার পরিবার আদতে সুন্দরগড় জেলার সুবডেগা গ্রামের বাসিন্দা। ওড়িশা পুলিশের কনস্টেবল  হিসেবে তাঁর বাবা কাজ করায়  তাঁরা ৩০ বছর ধরে মালকানগিরিতে রয়েছেন। সপ্তম শ্রেণী পর্যন্ত অনুপ্রিয়া দিপ্তী কনভেন্ট স্কুলে পড়াশোনা করেছেন।এরপর জীবন জ্যোতি স্কুলে। দ্বাদশ শ্রেণীর পড়াশোনা সুন্দরগড়ে। আন্তর্জাতিক উড়ানের ট্রেনিং নিয়ে অনুপ্রিয়া স্পেন যেতে চান বলে জানিয়েছে তাঁর মা। এজন্য প্রায় ২০ লক্ষ টাকা খরচ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget