এক্সপ্লোর

শ্রীলঙ্কায় বিস্ফোরণে মৃত ৪ জেডিএস কর্মী, নিখোঁজ আরও ৩, প্রাণ হারিয়েছেন কেরলের বাসিন্দাও

শ্রীলঙ্কায় ইস্টার সানডে-তে বোমা বিস্ফোরণে প্রাণ হারালেন ভারতীয়রাও। সোমবার সেই দুঃসংবাদ জানালেন কর্নাটক ও কেরলের দুই মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী ও পিনারাই বিজয়ন।

বেঙ্গালুরু, তিরুবন্তপুরম: আশঙ্কাই সত্যি হল। শ্রীলঙ্কায় ইস্টার সানডে-তে বোমা বিস্ফোরণে প্রাণ হারালেন ভারতীয়রাও। সোমবার সেই দুঃসংবাদ জানালেন কর্নাটক ও কেরলের দুই মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী ও পিনারাই বিজয়ন। সোমবার ট্যুইট করে কুমারস্বামী জানিয়েছেন, এই আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন জনতা দলের (সেকুলার) চার সক্রিয় কর্মী। লক্ষ্মণ গৌড়া রমেশ, কে এম লক্ষ্মীনারায়ণ, এম রঙ্গাপ্পা, কে জি হনুমানথারাপ্পা, এই চার জনের মৃত্যুর খবর জানিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। সঙ্গে আরও ৩ জনের নিখোঁজ হওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি। প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও একজন কেরল বাসীর মৃত্যুর খবর সামনে এনেছেন। ইস্টার সানডে-তে বোমা বিস্ফোরণে  ৫৮ পি এস রাসিনা নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলা জানা গিয়েছে। তাঁর দেহ খুব শীঘ্রই দেশে ফিরিয়ে আনাতে তত্পর হয়েছেন বিজয়ন।

প্রসঙ্গত, রবিবারই ট্যুইট করে শ্রীলঙ্কায় বোমা বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা করেছেন কুমারস্বামী। একই সঙ্গে শোকপ্রকাশ করে তিনি লিখেছেন, “যে ৪ জন প্রাণ হারিয়েছেন, তাঁরা প্রত্যেকেই দলের সক্রিয় কর্মী ছিলেন। তাঁদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”

পিনারাই বিজয়ন তাঁর বক্তব্যে ‘সাম্প্রদায়িক হানাহানির’ উল্লেখ করেছেন। ট্যুইটে তিনি লিখেছেন, “আমাদের মাথায় রাখতে হবে, ইস্টার সানডে-তে ঘটনাটি ঘটেছে। এটা আসলে সাম্প্রদায়িক অসহিষ্ণুতারই বার্তা বহন করছে। দেশকে এই সঙ্কট থেকে বাঁচাতে হবে। যে পরিবারগুলো প্রিয়জনদের হারিয়েছেন, আমরা তাদের পাশে আছি।”

প্রসঙ্গত, রবিবার পরপর বোমা বিস্ফোরণে শ্রীলঙ্কায় অন্তত ২৯০ জন প্রাণ হারিয়েছেন। আহত প্রায় ৫০০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস

ভিডিও

Suvendu Adhikari | 'এখনও অনেক স্কুলে বিদ্যুৎ, গ্যাসের ব্যবস্থা নেই', 'সমস্ত স্কুলে সৌরশক্তি ব্যবহারে জোর'
Suvendu Adhikari | ১ অগাস্ট থেকে কলকাতার স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন', পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Birbhum Money Recovery | টুলু মণ্ডলের একটি টোল গেটের ম্যানেজার হিসেবে কাজ করতেন মিনার মণ্ডল
Birbhum Money Recovery | অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর বাড়িতে কীভাবে সোনা-টাকার পাহাড়?
Birbhum News | রাজকোষে চুরি করে তৃণমূল আমলে দুর্নীতির মিনার তৈরি বাংলায়? | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget