এক্সপ্লোর

আগে জিতেছিল বিলাসবহুল গাড়ি, এবার দুবাইয়ে লটারিতে ৬ কোটি ৯৪ লাখ টাকা জিতল ৯ বছরের ভারতীয় কন্যা

বছর ছয় আগে এই মেয়েই লটারিতে জিতেছিল বিলাসবহুল গাড়ি। এবার সেই এলিজাই জিতে নিল এক মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭ কোটি টাকার কাছাকাছি।

দুবাই: রাখে হরি মারে কে? দুবাইয়ে বসবাসকারী প্রবাসী ভারতীয় এলিজার জন্য এই কথাটাই প্রযোজ্য। বছর ছয় আগে এই মেয়েই লটারিতে জিতেছিল বিলাসবহুল গাড়ি। এবার সেই এলিজাই জিতে নিল এক মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭ কোটি টাকার কাছাকাছি।

দিন কয়েক আগেই বছর নয়ের মেয়ে এলিজার নামে দুবাই ডিউটি ফ্রি মিলেনিয়াম মিলিওনিয়ার লটারির একটি টিকিট কিনেছিলেন আরব আমির শাহিতে বসবাসকারী মুম্বইয়ের ব্যবসায়ী। মঙ্গলবার লটারি ড্র-এর রেজাল্ট হাতে পেতেই খুশিতে আত্মহারা সেই ব্যবসায়ী। লাকি নম্বর নাইন, সেই নয় নম্বরই তাঁর ঘরে ‘লক্ষ্মী’ এনে দিল। ০৩৩৩, ডিউটি ফ্রি মিলেনিয়াম মিলিওনিয়ার লটারির এই টিকিটেই কোটিপতি হলেন তিনি। সৌজন্য তাঁর মেয়ে এলিজা এম। ২০১৩ সালের জানুয়ারিতেই বিলাসবহুল গাড়ি ম্যাকলারেন কুপ জিতেছিল এলিজা। এবার সেই মেয়েই ৬ কোটি ৯৪ লাখ (এক মিলিয়ন মার্কিন ডলার) টাকা লটারিতে জিতে তাক লাগিয়ে দিল। এলিজা ১৪০তম ভারতীয়, যে কিনা দুবাইয়ের মিলেনিয়াম মিলিওনিয়ার লটারিতে মিলিয়ন ডলার জিতল। উল্লেখ্য, এই লটারি শুরু হয়েছিল ১৯৯৯ সালে। চলতি বছরে যার বয়স দাঁড়াল ২০ বছরে।

এলিজার বাবা বলছেন,  ইউএসডি ওয়ান মিলিয়নের ৪৩ সিরিজের লটারির টিকিট কিনেছিলেন তিনি। সেই টিকিট সবসময়ই তাঁর কাছে থাকত। ডাবল ও মাল্টি মিলিওনিয়ার প্রোমোশনসেও টিকিট কিনেছেন তিনি। এবার তিনি লটারির টিকিট কিনেছিলেন এলিজার নামে। প্রসঙ্গত, এলিজা ছাড়াও এই লটারি থেকে মোটরবাইক জিতে নিয়েছেন মহম্মদ হানিফ নামের ২৩ বছরের যুবক। তিনি জিতেছেন ভারতীয় স্কাউট ববার মোটরবাইক। হানিফ এখন শারজায় কর্মরত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০১.০৬.২৬): সই-জালিয়াতির পর্দাফাঁস করে TMC থেকে বহিষ্কৃত MLA ঋতব্রত ও সন্দীপন
Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget