এক্সপ্লোর

‘মহাগঠবন্ধন’ ক্ষমতায় এলে রোজ একজন প্রধানমন্ত্রী, সোমবার মায়াবতী, মঙ্গলে অখিলেশ, বুধে মমতা! কটাক্ষ অমিত শাহের

কানপুর: বিরোধীদের ‘মহাগঠবন্ধনকে’ কটাক্ষ অমিত শাহের। লোকসভা নির্বাচন মাথায় রেখে বুধবার দলের বুথ স্তরের কর্মীদের সভায় বিজেপি সভাপতি বলেন, বিরোধীদের বলা উচিত, কে ওদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী। মহাগঠবন্ধন ক্ষমতায় এলে মায়াবতী সোমবার প্রধানমন্ত্রী হলে অখিলেশ যাদব মঙ্গলবার, মমতা ব্যানার্জি বুধবার, শারদ পাওয়ার বৃহস্পতিবার, দেবেগৌড়া শুক্রবার, স্ট্যালিন শনিবার প্রধানমন্ত্রী হবেন। রবিবারটা অবশ্য ছুটির দিন! ওঁরা সরকার বদলাতে নেমেছেন, কিন্তু কোনও নেতা নেই। বিরোধীদের পরিবারতন্ত্রের রাজনীতির দায়ে কাঠগড়ায় তুলে পাশাপাশি বিজেপি সভাপতির দাবি, বিজেপির চারটি বি আছে। বড়তা ভারত, বনতা ভারত। আর যাঁরা জোট গড়ছেন, তাঁদেরও চারটি বি আছে। বুয়া, ভাতিজা, ভাই, বহেন। ওঁদের সরকার দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। আমরা মোদিজির নেতৃত্ব শক্তিশালী সরকার চাই, ওঁরা চান মজবুর অর্থাত অসহায় সরকার। শক্তপোক্ত সরকার দিতে পারেন একমাত্র মোদিজিই। লোকসভা ভোটে বিজেপির বড় জয় সুনিশ্চিত করতে দলীয় কর্মীদের ডাক দেন তিনি। বলেন, বিজেপির এই নির্বাচনে জয় দেশের জন্যও জরুরি। এমন জয় চাই যা বিরোধী দলগুলিকে কাঁপিয়ে দেবে। কংগ্রেসকে আক্রমণ করে তিনি এও বলেন, ওদের একজন নেতারও রামজন্মভূমি ইস্যু তোলার অধিকার নেই। উত্তরপ্রদেশের জনগণকে বলতে এসেছি, বিজেপি রামজন্মভূমিতে বিরাট মন্দির নির্মাণ সুনিশ্চিত করতে দায়বদ্ধ। কংগ্রেস সরকার রামজন্মভূমি ন্যাসের ৪২ একর জমি দখল করেছিল। ন্যাস তা ফেরত চেয়েছে। আশা করি, বিষয়টি দ্রুত মিটে যাবে, ভগবান রামের মূর্তি মর্যাদা সহকারে স্থাপিত হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget