এক্সপ্লোর

এবিপি আনন্দ-সিএনএক্স যৌথ সমীক্ষা, সিএএ-তে সমর্থন নেই ৫৩ শতাংশের, এনআরসি চান না ৫৫ শতাংশ

মন্দা, মূল্যবৃদ্ধি, বেকারি থেকে দেশবাসীর নজর ঘোরাতেই কেন্দ্রের বিজেপি সরকার এনআরসি, সিএএ চালু করতে চায় বলে অভিযোগ বিরোধীদের। সমীক্ষায় এই ধারণার সারবত্তা কতটা, জানতে চাওয়া হয়েছিল। তাতে ৬৩ শতাংশই বলেছেন, মানুষের নজর দেশের আসল সমস্যাগুলি থেকে ঘোরাতে চাইছেন মোদি। তবে ৩১ শতাংশের মত এর বিপরীত।

কলকাতা: কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের চালু করা সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) সমর্থন করছেন না পশ্চিমবঙ্গবাসীর একটা উল্লেখযোগ্য অংশ। কেন্দ্রের বিজেপি-এনডিএ সরকারের দাবি, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান, এই তিন দেশ থেকে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ভারতে পালিয়ে আসা অ-মুসলিম ৬টি সংখ্যালঘু গোষ্ঠীর শরণার্থীদের এদেশের নাগরিকত্ব দিতেই ওই আইন। কিন্তু তাঁরা সিএএ-কে সমর্থন করেন কিনা, এবিপি আনন্দ-সিএনএক্স যৌথ জনমত সমীক্ষায় প্রশ্ন করা হলে এ রাজ্যের ৫৩ শতাংশ সিএএ-কে সমর্থন করেন না বলে জানিয়েছেন। যদিও ৪৩ শতাংশ বিতর্কিত আইনের পক্ষে মত দিয়েছেন। ‘জানি না বা বলতে পারব না’ বলেছেন ৪ শতাংশ। গত ৮-৯ জানুয়ারি ২১৩৪ জনকে নিয়ে সমীক্ষাটি করা হয়েছে । দেশের একাধিক রাজ্যে বিজেপি-বিরোধী রাজনৈতিক দলগুলির পাশাপাশি সমাজের নানা গোষ্ঠীর সিএএ-এনআরসি বিরোধী স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, আন্দোলনের প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গে কী প্রভাব পড়তে চলেছে কেন্দ্রের এই পরিকল্পনার, তার আঁচ পেতেই জনমত সমীক্ষাটি চালানো হয়। সমীক্ষায় ৪৯ শতাংশ মতদাতা সিএএ-কে মোদি সরকারের মুসলিম বিরোধী পদক্ষেপ বলে জানিয়েছেন। তবে ৪৭ শতাংশ বলেছেন, এর লক্ষ্য মুসলিমরা নন। জানি না বা বলতে পারব না বলে জানিয়েছেন ৪ শতাংশ। এমনকী সমীক্ষায় ৫০ শতাংশ মানুষই এই মত সমর্থন করেছেন যে, নাগরিকত্ব আইনে সংশোধন ঘটিয়ে মোদি সরকার ধর্মীয় বিভাজনের পথেই হেঁটেছে। তবে ৩০ শতাংশ জানিয়েছেন, এর পিছনে ধর্মীয় বিভাজনের লক্ষ্য নেই। নির্দিষ্ট মতামত দিতে চাননি ২০ শতাংশ। সিএএ-র পাশাপাশি অসমের পর এবার গোটা দেশেও জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) হবে কিনা, তা নিয়ে বিভ্রান্তি, সংশয়ের মধ্যেই সমীক্ষায় ৫৫ শতাংশের পরিষ্কার মত, এই প্রক্রিয়া চালু করা উচিত নয়। যদিও এনআরসির পক্ষে মত দিয়েছেন ৪১ শতাংশ। ৪ শতাংশ জানিয়েছেন, জানি না বা বলতে পারব না। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এনআরসি সংক্রান্ত বক্তব্য বিভ্রান্তি ছড়িয়েছে বলে অভিযোগ বিরোধীদের। অমিত শাহ সারা দেশে ২০২৪ সালের মধ্যেই প্রতিবেশী দেশগুলি থেকে আসা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাড়ানোর জন্য এনআরসি প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে বলে ঝাড়খন্ডের নির্বাচনী জনসভায় ঘোষণা করেছেন। তার আগেও তিনি বলেছেন, ধরে নিন, এনআরসি হচ্ছেই। নাগরিকত্বের প্রমাণ দিতে হবে সবাইকে। এমনকী, পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ দলের রাজ্য নেতারা একাধিকবার সীমান্তবর্তী জেলাগুলিতে বাংলাদেশি অনুপ্রবেশের ফলে জনসংখ্যার ভারসাম্য বদলে যাচ্ছে বলে জানিয়ে এনআরসির পক্ষে সওয়াল করেছেন। মুসলিমরাই এই প্রক্রিয়ার টার্গেট হবে বলে নানা মহলের দাবি, প্রতিবাদ, বিক্ষোভের মধ্যেই রামলীলা ময়দানের জনসভায় এনআরসি নিয়ে ২০১৪ সালে তিনি ক্ষমতায় আসার পর থেকে সরকার কোনও আলোচনাই করেনি বলে পাল্টা জানান স্বয়ং প্রধানমন্ত্রী। এই প্রেক্ষাপটে ধন্দ জিইয়ে রেখে মন্দা, মূল্যবৃদ্ধি, বেকারি থেকে দেশবাসীর নজর ঘোরাতেই কেন্দ্রের বিজেপি সরকার এনআরসি, সিএএ চালু করতে চায় বলে অভিযোগ বিরোধীদের। সমীক্ষায় এই ধারণার সারবত্তা কতটা, জানতে চাওয়া হয়েছিল। তাতে ৬৩ শতাংশই বলেছেন, মানুষের নজর দেশের আসল সমস্যাগুলি থেকে ঘোরাতে চাইছেন মোদি। তবে ৩১ শতাংশের মত এর বিপরীত। আর ৬ শতাংশ মতদাতা বলেছেন, জানি না বা বলতে পারব না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget