এক্সপ্লোর

Corona Third Wave in India:অতীত থেকে শিক্ষা নিতে হবে,করোনার তৃতীয় ঢেউয়ের ভ্রুকুটির মধ্যে সতর্কবার্তা গুলেরিয়ার

গুলেরিয়া বলেছেন, আমাদের অতীত থেকে শিক্ষা নিতে হবে। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতির ওপর গুরুত্ব দিয়ে এমসের ডিরেক্টর বলেছেন, সময়ের সঙ্গে তাল রেখে জনস্বাস্থ্য পরিকাঠামোর বদল ঘটাতে হবে।


নয়াদিল্লি: করোনাভাইরাসের সম্ভাব্য তৃতীয় দফার ঢেউয়ের আশঙ্কা কপালে উদ্বেগের ভাঁজ ফেলেছে। এর আগে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এর ডিরেক্টর চিকিৎসক রণদীপ গুলেরিয়া বলেছেন, দেশের স্বাস্থ্য পরিকাঠামো জোরাল করতে হবে। তিনি বলেছেন, আমরা এখন করোনার তৃতীয় ঢেউ ও ডেল্টা প্লাসের মতো ভ্যারিয়েন্টের মোকাবিলার জন্য প্রস্তুত হচ্ছি। এই পরিস্থিতিতে দেখা দরকার, আমরা কী করতে পারি। আমাদেরকে সামনের দিকে তাকিয়ে দেখতে হবে এবং কীভাবে জনস্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করে তোলা যায়, তা দেখতে হবে। 
গুলেরিয়া বলেছেন, আমাদের অতীত থেকে শিক্ষা নিতে হবে। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতির ওপর গুরুত্ব দিয়ে এমসের ডিরেক্টর বলেছেন, সময়ের সঙ্গে তাল রেখে জনস্বাস্থ্য পরিকাঠামোর বদল ঘটাতে হবে। তিনি বলেছেন, এরমধ্যে আয়ুষ্মান ভারত-পিএমজেএওয়াইের মতো পদক্ষেপ রয়েছে, যা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বড়সড় ফারাক গড়ে দিয়েছে। ভারতের জনস্বাস্থ্য নীতি প্রাথমিক স্বাস্থ্যের পর্যায় পর্যন্ত জনগোষ্ঠীকে উন্নত মানের পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তৈরি করা হয়েছে। এর মূল লক্ষ্য হল, গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের মানুষদের স্বাস্থ্য পরিষেবার সুযোগ পৌঁছে দেওয়া। 
করোনা সংক্রান্ত বিধি সঠিকভাবে মেনে চলা না হলে আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যেই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছিলেন গুলেরিয়া। এরইমধ্যে কেন্দ্রের কোভিড-১৯ ওয়ার্কিং গ্রুপের প্রধান এনকে অরোরা বলেছেন, করোনার তৃতীয় ঢেউ ডিসেম্বর পর্যন্ত বিলম্বিত হতে পারে। এই কেন্দ্রীয় প্যানেলের চেয়ারম্যান বলেছেন, আইসিএমআরের একটি সমীক্ষা সামনে এসেছে। এতে বলা হয়েছে যে, দেশে করোনার দ্বিতীয় ঢেউ আসতে দেরি হবে। আমাদের হাতে দেশের সবাইকে টিকাদানের জন্য ৬ থেকে ৮ মাস সময় থাকছে।
 গুলেয়িরা বলেছেন, আমরা ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট নিয়ে পর্যবেক্ষণ চালাচ্ছি। কিন্তু এই মুহুর্তে ডেল্টা ভ্যারিয়েন্ট ভারতে প্রধান ভ্যারিয়েন্ট নয়।
আইসিএমআরের প্রাক্তন প্রধান চিকিৎসক রামন গঙ্গাখাণ্ডেকর বলেছেন যে, করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট খুবই সংক্রামক। তবে এই ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। ডেল্টা প্লাসের অতি সংক্রামক চরিত্রের উল্লেখ করে গঙ্গাখাণ্ডেকর বলেছেন, এই ভাইরাসের ক্ষেত্রে ভ্যাকসিনও খুব একটা কার্যকরী নয়। একইসঙ্গে তিনি বলেছেন, গবেষণায় দেখা গেছে এমআরএনএ ভ্যাকসিনএই ভ্যারিয়েন্টের ক্ষেত্রে খুবই কার্যকরী।

 

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget