এক্সপ্লোর

বেনিফিট অব ডাউট, পেহলু খান গণপিটুনি হত্যা মামলায় ৬ অভিযুক্তকেই রেহাই আদালতের

২০১৭-র ১ এপ্রিল আলোয়ারের বেহরোরে বাজার থেকে কেনা গরু নিয়ে যাওয়ার সময় মারমুখী জনতার হাতে পেহলু, তাঁর দুই ছেলে ও আরও কয়েকজন আক্রান্ত হন বলে অভিযোগ। বেধড়ক মারে জখম, দুগ্ধজাত সামগ্রীর ব্যবসায়ী ৫৫ বছরের পেহলু ৩ এপ্রিল মারা যান।

জয়পুর: ২ বছর আগের শোরগোল ফেলা গণপিটুনিতে পেহলু খানকে হত্যার অভিযোগ সংক্রান্ত মামলা থেকে ৬ অভিযুক্তকেই রেহাই দিল আলোয়ারের এক আদালত। অতিরিক্ত বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট সকলকেই বেনিফিট অব ডাউট অর্থাত সন্দেহের অবকাশের সুযোগে অব্যাহতি দিয়েছেন বলে জানিয়েছেন মামলার এক আইনজীবী। ২০১৭-র ১ এপ্রিল আলোয়ারের বেহরোরে বাজার থেকে কেনা গরু নিয়ে যাওয়ার সময় মারমুখী জনতার হাতে পেহলু, তাঁর দুই ছেলে ও আরও কয়েকজন আক্রান্ত হন বলে অভিযোগ। বেধড়ক মারে জখম, দুগ্ধজাত সামগ্রীর ব্যবসায়ী ৫৫ বছরের পেহলু ৩ এপ্রিল মারা যান। এ ঘটনায় প্রবল ক্ষোভের সঞ্চার হয়। স্বঘোষিত গোরক্ষকদের ‘বাড়াবাড়ি’ নিয়ে সরব হয় বিভিন্ন মহল। অতিরিক্ত সরকারি কৌঁসুলি যোগেন্দ্র খাতানা সাংবাদিকদের বলেন, আদালত ৬ অভিযুক্তের সবাইকেই সন্দেহ, সংশয়ের কারণে গণপিটুনির অভিযোগ থেকে খালাস করে দিয়েছে। আমরা আদালতের আদেশের কপি পাইনি। সেটি খতিয়ে দেখার, উচ্চতর আদালতের আবেদন করার জন্য হাতে পাওয়ার অপেক্ষা করছি। ৬ অভিযুক্তের মারধর করার ছবি সেলফোনের ক্যামেরায় ধরা থাকলেও আলোয়ারের নিম্ন আদালত সেই ভিডিও গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছিল। যদিও সেই ভাইরাল হওয়া ভিডিও দেখেই পুলিশ কয়েকজন অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করতে সক্ষম হয়। তবে পেহলু পুলিশকে দেওয়া প্রাথমিক বক্তব্যে অভিযুক্তদের নাম না করায় সন্দেহের অবকাশ থেকে গিয়েছিল বলে জানিয়েছেন তাদের আইনজীবী হুকুম চাঁদ শর্মা। আদালতের আরও পর্যবেক্ষণ, কী করে পেহলুর মৃত্যু হয়েছে, তা নিয়ে পরস্পরবিরোধী মত রয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে আঘাত থেকেই মৃত্যু হয়েছে বলে বলা হলেও সরকারি হাসপাতালের ডাক্তারদের মত, হার্ট অ্যাটাক মৃত্যুর কারণ। ওই আইনজীবী বলেন, যিনি মোবাইলে গণপিটুনির ভিডিও করেছিলেন, তিনি আদালতে সাক্ষ্য দেননি, তাছাড়া ভিডিওটি অভিযুক্তকে কোনও সংশয় ছাড়াই শনাক্ত করতে যথেষ্ট স্পষ্ট নয়। আজ যে ৬ জনকে নির্দোষ বলে রেহাই দেওয়া হয়েছে, তারা হল বিপিন যাদব, রবীন্দ্র কুমার, কালুরাম, দয়ানন্দ, যোগেশ কুমার, ভীম রথি। এই মামলায় তিন নাবালকের নামও উল্লেখ করেছিল পুলিশ। তারা জুভেনাইল জাস্টিস আদালতে বিচারের সম্মুখীন। তারা জামিনে বাইরে আছে। অতিরিক্ত জেলা বিচারক সরিতা স্বামীর আদালত গত ৭ অক্টোবর বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে বুধবার রায়দান ধার্য্য করেছিল। ২০১৭-য় রাজস্থান পুলিশ মারা যাওয়ার আগে পেহলুর দেওয়া দ্বিতীয় বিবৃতিতে উল্লিখিত ৬ জনকে ক্লিনচিট দিয়েছিল। এতে হইচই হয়। ফের তদন্তের নির্দেশ দেয় আদালত। রাজস্থানের তত্কালীন বসুন্ধরা রাজের বিজেপি সরকার প্রবল সমালোচিত হয় মুসলিমরা গোরক্ষকদের হামলার টার্গেট হচ্ছেন, এই অভিযোগ ঘিরে। জমানা বদলের পর রাজস্থানের বর্তমান কংগ্রেস সরকার গণপিটুনি ঠেকাতে সম্প্রতি একটি বিল পেশ করেছে রাজ্য বিধানসভায়।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget