এক্সপ্লোর

আমাদের স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিন, রাষ্ট্রপতিকে পিটিশন নির্ভয়া ধর্ষকদের পরিবারের সদস্যদের

হিন্দিতে লেখা চিঠিতে ধর্ষণকারীদের পরিবারের সদস্যরা বলেছে, আপনাকে (রাষ্ট্রপতি) আবেদন করছি, নির্যাতিতার অভিভাবকদেরও বলছি, আমাদের কথাটা মেনে নিন, আমাদের স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিন। ভবিষ্যতে যাতে আর কোনও অপরাধ না ঘটে, নির্ভয়ার মতো আরেকটি ঘটনাও না হয়, একজনের জায়গায় পাঁচজনকে ফাঁসির সাজা দিতে না হয় আদালতকে।

নয়াদিল্লি: ২০১২-র দিল্লি গণধর্ষণকাণ্ডের শিকার নির্ভয়ার মা মেয়ের নির্যাতনকারীদের ফাঁসির অপেক্ষায় দিন গুনছেন। ২০ মার্চ ভোরে চার ধর্ষণকারীর ফাঁসি নির্ধারিত হয়েছে। তবে শেষ মূহূর্তে আইনের ফাঁকফোকর খুঁজে করে চরম সাজা ঠেকানোর চেষ্টা করে যাচ্ছে তারা। এবার আসরে নামল তাদের বাড়ির লোকজন। এরা হল ওদের বৃদ্ধ বাবা-মা, ভাইবোন, বাচ্চাকাচ্চারা। তারা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি দিয়ে বলেছে, তারা স্বেচ্ছামৃত্যুর অনুমতি চাইছে। হিন্দিতে লেখা চিঠিতে ধর্ষণকারীদের পরিবারের সদস্যরা বলেছে, আপনাকে (রাষ্ট্রপতি) আবেদন করছি, নির্যাতিতার অভিভাবকদেরও বলছি, আমাদের কথাটা মেনে নিন, আমাদের স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিন। ভবিষ্যতে যাতে আর কোনও অপরাধ না ঘটে, নির্ভয়ার মতো আরেকটি ঘটনাও না হয়, একজনের জায়গায় পাঁচজনকে ফাঁসির সাজা দিতে না হয় আদালতকে। এমন কোনও অপরাধ, অন্যায় নেই, যার ক্ষমা হয় না, এহেন সওয়াল করে চিঠিতে বলা হয়েছে, আমাদের দেশে, মহাপাপীদেরও তো ক্ষমা হয়। প্রতিশোধ তো ক্ষমতার সংজ্ঞা নয়। ক্ষমা করে দেওয়ার মধ্যেও শক্তির পরিচয় মেলে। বিনয় শর্মা, অক্ষয় সিংহ ঠাকুর, পবন গুপ্তা ও মুকেশ সিংহ, এই চার দোষীর সকলেই কোবিন্দের কাছে প্রাণভিক্ষা চেয়েছে। তিনি সবারটা নাকচ করেছেন। তবে তারপরও অক্ষয় আবার একটি ‘সম্পূর্ণ’ পিটিশন দিয়েছে তাঁকে। তার দাবি, আগের যে পিটিশন রাষ্ট্রপতি নাকচ করেছেন, তাতে সব তথ্য ছিল না। পাশাপাশি দিল্লি হাইকোর্ট, সুপ্রিম কোর্টেও দোষীদের বেশ কয়েকটি পিটিশন বিচারাধীন রয়েছে। ২০১২র ১৬ ডিসেম্বর রাতে ২৩ বছরের প্যারামেডিকেল ছাত্রীকে চলন্ত বাসে ধর্ষণ করে ৬ জন। এক নাবালকও ছিল তাদের মধ্যে। মেয়েটি জোর লড়াই করে মারা যায় হাসপাতালে। ঘটনাটি সারা দেশের বিবেক নাড়িয়ে দিয়ে যায়।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget