এক্সপ্লোর

৪০ ফুটের ঢেউয়ে ধ্বংস ২০ হাজার জাহাজ, উমপুনে ফিরল ২৮৩ বছরের পুরনো স্মৃতি

১৭৩৭-এর ১১ অক্টোবর বঙ্গোপসাগরের ওপর দিয়ে ধেয়ে এসে আছড়ে পড়েছিল সেই ভয়াবহ সাইক্লোন। তার তাণ্ডবলীলায় তছনছ হয়ে গেছিল চারদিক। সাইক্লোনের ঝাপটায় সেদিন গঙ্গায় প্রায় ৪০ ফুট উঁচু ঢেউ উঠেছিল বলে জানা যায়।

কলকাতা: উমপুনের সঙ্গে এক ভয়াল দিনের সাক্ষী থাকল বাংলা। হাওয়ার ঝাপটায় থরহরি কম্পমান হল কলকাতা। সমুদ্র উত্তাল। চারিদিকে নেমে এল আঁধার। উথালপাথাল হল সমুদ্র। কেড়ে নিল প্রাণ। গাছ-পালা, বিদ্যুতের খুঁটি উপড়ে দিয়ে কয়েকঘণ্টা ধরে ধ্বংসলীলা চালাল উমপুন। স্মরণাতীত কালে এমন ঝড় দেখেনি শহর কলকাতায আয়লা, বুলবুল, ফণীর মতো অনেক ঘূর্ণিঝড়ের ঝাপটা খেয়েছে কলকাতা। তবে উমপুনের তুলনায় তা কিছুই নয়। বরং মনে করাল ১৭৩৭ সালের সাইক্লোনের কথা। যা বইয়ের পাতায় পড়েছিলেন সবাই। ১৭৩৭-এর ১১ অক্টোবর বঙ্গোপসাগরের ওপর দিয়ে ধেয়ে এসে আছড়ে পড়েছিল সেই ভয়াবহ সাইক্লোন। তার তাণ্ডবলীলায় তছনছ হয়ে গেছিল চারদিক। সাইক্লোনের ঝাপটায় সেদিন গঙ্গায় প্রায় ৪০ ফুট উঁচু ঢেউ উঠেছিল বলে জানা যায়। প্রায় ৬ ঘণ্টা ধরে চলেছিল মুষলধারে বৃষ্টি। ঝড়ের অভিঘাতে ধ্বংস হয়ে গেছিল প্রায় ২০ হাজার জাহাজ। মৃত্যু হয়েছিল ৩ হাজার মানুষের। এরপর মনে আসে কলকাতায় ১৮৬৪ সালের ৫ অক্টোবরের সাইক্লোনের কথা। সেদিনের ঝড়ের তাণ্ডবলীলায় প্রায় ৬০ হাজার মানুষের মৃত্যু হয়। ধূলিসাৎ হয়ে যায় দু’টি গির্জার চূড়া। খিদিরপুর ডক থেকে নোঙর ছিঁড়ে গঙ্গায় ভেসে যায় বহু জাহাজ। ২০টি জাহাজ গঙ্গায় ডুবে যায় এবং ১৪৫টি জাহাজ বিভিন্ন ঘাটে গিয়ে ধাক্কা মারে। একটি জাহাজ বরানগরে লোচন ঘোষের ঘাটে উঠে পড়ে। দ্বিতীয় জাহাজটি বরানগর জুট মিলের ঘাটে ধাক্কা মারে। তৃতীয়টি বরানগরের কুটিঘাটের কাছে জয়মিত্র কালীবাড়িতে ধাক্কা মেরে একাংশ ভেঙে দেয়। এসব কথা মাথায় রেখেই এবার সতর্কতা নেওয়া হয়েছে। শালিমারে দুরন্ত এক্সপ্রেসের চাকা চেন দিয়ে ট্র্যাকের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে লঞ্চ। তবে এসবের মধ্যেও উমপুনের তাণ্ডবলীলা দেখে অনেকেরই মনে পড়ে যাচ্ছে ১৭৩৭ কিংবা ১৮৬৪-র সেই ছবি।

সেরা শিরোনাম

Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget