এক্সপ্লোর

সন্ত্রাসবাদীদের বাঁচানোর 'ঢাল' ৩৭০, দুর্নীতি রোধ আইন, শিশুবিবাহ রোধ আইন, মলমূত্র মাথায় করে বহন বন্ধ আইন, কিছুই চলত না, এ কেমন কাশ্মীর? বললেন রবিশঙ্কর

রবিশঙ্কর বলেন, সংবিধানের ৩৭০ ধারা সন্ত্রাসবাদী ও তাদের পৃষ্ঠপোষকদের বাঁচানোর ঢাল হয়ে উঠেছিল, আমরা তার অবসান ঘটিয়েছি। এটা কাশ্মীরের মঙ্গলের জন্যই।

নাগপুর: ৩৭০ ধারা সন্ত্রাসবাদীদের বাঁচানোর ঢাল হয়ে উঠেছিল। জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া এই ধারা বাতিলের পক্ষে এমনই সওয়াল করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। এখানে শনিবার এক অনুষ্ঠানের ফাঁকে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, দেশ, জম্মু ও কাশ্মীরের মানুষের স্বার্থেই সরকার ৩৭০ ধারা নিয়ে সিদ্ধান্ত নিয়েছে। আমাদের বুঝতে হবে, এটা সাময়িক বিধি ছিল, দেশের ভালোর স্বার্থেই বাদ গেল। আমরা সবসময়ই দেশ ও জম্মু ও কাশ্মীরের সুরক্ষার কথা ভেবে প্রয়াস করেছি। জম্মু ও কাশ্মীরের অগ্রগতি চাই আমরা। কেন্দ্রের সরকার গত ৫ আগস্ট ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পাশাপাশি গোটা রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে। ওই রাজ্যে একাধিক বিধিনিষেধ জারি হয়। রবিশঙ্কর বলেন, সংবিধানের ৩৭০ ধারা সন্ত্রাসবাদী ও তাদের পৃষ্ঠপোষকদের বাঁচানোর ঢাল হয়ে উঠেছিল, আমরা তার অবসান ঘটিয়েছি। এটা কাশ্মীরের মঙ্গলের জন্যই। তিনি আরও বলেন, দুর্নীতি রোধ আইন, শিশুবিবাহ রোধ আইন, মলমূত্র মাথায় করে বহন বন্ধ আইন, কিছুই সেখানে প্রয়োগ করা যেত না। এ কেমন কাশ্মীর? সেখানে রাজ্য প্রশাসন পরিস্থিতি বিচার করে প্রয়োজনে আরও ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। ভারত পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে বালাকোট ধাঁচের হামলার প্রস্তুতি নিচ্ছে বলে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে রবিশঙ্কর বলেন, ওরা কী বলছে, সে ব্যাপারে আমাদের মাথা ঘামানোর প্রয়োজন নেই। কিন্তু পাকিস্তান কিছু করলে কড়া জবাব দিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত নিজের সুরক্ষা সম্পর্কে সচেতন এবং যে কোনও সন্ত্রাসবাদী হামলার যথাযথ জবাব দেওয়া হবে।

সেরা শিরোনাম

Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু

ভিডিও

Kakdwip Case:
Kakdwip Case Update: মানুষ আসে আর মানুষ যায়, কিন্তু বিচার আর পায় না: দীপঙ্কর দাস | ABP Ananda
Kakdwip Case:
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(১৬.০৯.২৬)। আট বছর আগের কাকদ্বীপকাণ্ডে বিস্ফোরক তথ্য পুলিশের চার্জশিটে! কী উল্লেখ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৬.০৯.২৬)। কাকদ্বীপে সিপিএম-দম্পতি খুনের ঘটনায় শর্ট সার্কিটের তত্ত্ব উড়িয়ে চার্জশিট পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
Embed widget