এক্সপ্লোর

আইবি-র শীর্ষে কাশ্মীর-বিশেষজ্ঞ অরবিন্দ কুমার, র-এর পরবর্তী প্রধান বালাকোট অভিযানের দায়িত্বে থাকা সমান্ত গোয়েল

আইবি ও র-এর শীর্ষপদে নতুন নিয়োগ করল মোদি সরকার। শীর্ষস্থানীয় ২ আইপিএস অফিসার অরবিন্দ কুমার ও সামন্ত কুমার গোয়েল যথাক্রমে এই দুই সংস্থার মাথায় আগামী ২ বছর জন্য আসীন হলেন।

নয়াদিল্লি: দুটি অতি-গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি -- আইবি ও র-এর শীর্ষপদে নতুন নিয়োগ করল মোদি সরকার। বুধবার, শীর্ষস্থানীয় ২ আইপিএস অফিসার অরবিন্দ কুমার ও সামন্ত কুমার গোয়েল যথাক্রমে এই দুই সংস্থার মাথায় আগামী ২ বছর জন্য আসীন হলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি এই দুই অফিসারের নিয়োগকে অনুমোদন করেছে। বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিয়োগের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় কর্মীবর্গ মন্ত্রক। আগামী ৩০ জুন আইবি অধিকর্তার পদ থেকে অবসর নিচ্ছেন রাজীব জৈন। তাঁর স্থলাভিষিক্ত হবেন অরবিন্দ কুমার। অন্যদিকে, আসছে শনিবারই অনিল কে ধসমানার থেকে দেশের গুপ্তচর সংস্থা র-এর দায়িত্বভার বুঝে নেবেন সামন্ত গোয়েল। জৈন ও ধাসমানাকে ২০১৬ সালে ২ বছরের জন্য নিয়োগ করেছিল কেন্দ্র। তাঁদের মেয়াদ শেষ হওয়ার পর আরও ৬ মাসের জন্য তা বৃদ্ধি করা হয়। ৫৯ বছরের কুমার ১৯৮৪ ব্যাচের অসম-মেঘালয় ক্যাডারের আইপিএস অফিসার। বর্তমানে তিনি আইবি-র বিশেষ ডিরেক্টর পদে কর্মরত। ১৯৯১ সালের অগাস্ট থেকে তিনি আইবি-তে কাজ করছেন। এছাড়া, রাশিয়ার রাজধানী মস্কোতে তিনি ভারতীয় দূতাবাসে কাজ করেছেন। জৈনের পর তিনিই আইবি-র শীর্ষতম অফিসার। কাশ্মীর ও মাওবাদী ইস্যুতে তিনি বিশেষজ্ঞ হিসেবে তাঁর সুনাম রয়েছে। বিশেষ সেবার জন্য তিনি পুলিশের রাষ্ট্রপতি পদক জিতেছেন। অন্যদিকে, সামন্ত কুমার গোয়েলও ১৯৮৪ ব্যাচের পঞ্জাব ক্যাডারের আইপিএস অফিসার। বর্তমানে, তিনি র-এর বিশেষ সচিব পদে আসীন। সূত্রের খবর, বালাকোট বিমান হানার পরিকল্পনা রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন গোয়েল। গোয়েন্দা তথ্য ও অভিযান নিয়ে প্রচুর অভিজ্ঞতা রয়েছে গোয়েলের। এছাড়া, ২০০০ ও ২০০১ সালে তিনি পঞ্জাব মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তার আগে, নয়ের দশকে পঞ্জাবে সন্ত্রাসবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। পাকিস্তান ও পঞ্জাব নাশকতা বিষয়ে তিনি বিশেষজ্ঞ। ২০০১ সালে তিনি র-তে যোগ দেন। বিশেষ সেবার জন্য তিনি পুলিশের রাষ্ট্রপতি পদক জিতেছেন।

সেরা শিরোনাম

Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি

ভিডিও

Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget