এক্সপ্লোর

Assam: ৫ বছর আগে খুন হয়েছেন বাবা, বিচার চেয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ অসমের খুদে

এই খুদের নাম রিজওয়ান শাহিদ লস্কর। তার বাড়ি অসমের শিলচরে।

গুয়াহাটি: সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে বাবার খুনের ঘটনার বিচার চাইল চার বছরের একটি ছেলে। তার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

এই খুদের নাম রিজওয়ান শাহিদ লস্কর। তার বাড়ি অসমের শিলচরে। তার বাবাকে ২০১৬ সালের ২৬ ডিসেম্বূর কাছাড় জেলার সোনাই রোড অঞ্চলে খুন করার অভিযোগ ওঠে ১১ জন দুষ্কৃতীর বিরুদ্ধে। সেই সময় রিজওয়ানের বয়স ছিল মাত্র তিন মাস। এখনও পর্যন্ত অভিযুক্তরা ধরা পড়েনি। সেই কারণেই বিচার চেয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হল এই খুদে।

ট্যুইটারে পোস্ট করা এই ভিডিওতে রিজওয়ানের হাতে একটি প্ল্যাকার্ড দেখা গিয়েছে। সেই প্ল্যাকার্ডে লেখা, ‘আমি বিচার চাই।’ এই খুদে বলেছে, ‘সুপ্রভাত আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও অসমের মুখ্যমন্ত্রী। আমার নাম রিজওয়ান শাহিদ লস্কর। প্রিয় স্যার, আমার যখন তিন মাস বয়স ছিল, তখন ২০১৬ সালের ২৬ ডিসেম্বর ১১ জন দুষ্কৃতী আমার বাবাকে নৃশংসভাবে খুন করে। কেস নম্বর ১২১/২০১৭। এখন আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও অসমের মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, দয়া করে এই বিষয়টি দেখুন এবং আমাদের বিচারের ব্যবস্থা করুন। আপনাদের অনেক ধন্যবাদ।’

রিজওয়ানের পরিবারের লোকজনের অভিযোগ, তার বাবা শাহিদুল আলম লস্কর বালি মাফিয়াদের হাতে খুন হন। কারণ, তিনি ঠিকাদার ছিলেন। তিনি বালি মাফিয়াদের সম্পর্কে অনেক গোপন কথা জেনে গিয়েছিলেন। তিনি যখন খুন হন, তখন কাছাড়ের পুলিশ ইচ্ছাকৃতভাবে দুষ্কৃতীদের গ্রেফতার করেনি। এখনও পর্যন্ত একজন অভিযুক্তও ধরা পড়েনি। শিলচরের তারাপুর থানায় ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রিজওয়ানের মা। কিন্তু এখনও পর্যন্ত এই মামলার বিশেষ কোনও অগ্রগতি হয়নি। সেই কারণেই এবার রিজওয়ান নিজে তার বাবার খুনের বিচার চেয়ে সরাসরি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও অসমের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget