এক্সপ্লোর

বিধানসভা নির্বাচন: ম্যাজিক ফিগার পেল না কেউ-ই, ত্রিশঙ্কু হরিয়ানায় সরকার গঠনের চাবিকাঠি ‘কিংমেকার’ জেজেপি-র হাতে

সরকার গড়ার চাবিকাঠি হাতে রইল জননায়ক জনতা পার্টির নেতা দুষ্মন্ত সিংহের হাতেই।

চণ্ডীগড়: ত্রিশঙ্কু হল হরিয়ানা বিধানসভা। ৯০টি আসনের মধ্যে ৪০টি আসনে জয়ী হল বিজেপি। যা ম্যাজিক ফিগারের চেয়ে ৬টি কম। অন্যদিকে, খাদের ধার থেকে ঘুরে দাঁড়িয়ে ৩১টি আসনে জিতল কংগ্রেস। তবে সরকার গড়ার চাবিকাঠি হাতে রইল জননায়ক জনতা পার্টির নেতা দুষ্মন্ত সিংহের হাতেই। লোকসভা ভোটে বিরোধীদের ধূলিসাৎ করে হরিয়ানার ১০টি আসনই দখল করেছিল বিজেপি। কিন্তু বিধানসভা ভোটে ৭৫-এর টার্গেট নিয়ে নামা অমিত শাহদের বিজয়রথ ধাক্কা খেল। ত্রিশঙ্কু হল হরিয়ানা বিধানসভা। ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় ম্যাজিক ফিগার ৪৬। কিন্তু, ৪০-এই থামতে হল ক্ষমতাসীন বিজেপিকে। সবাইকে চমকে দিয়ে দুরন্ত পারফরম্যান্স করে কংগ্রেস জিতল ৩১টি আসনে। জননায়ক জনতা পার্টি বা জেজেপি-র দখলে এল ১০টি আসন। অন্যান্যের ঝুলিতে ৯টি আসন। অর্থাৎ সরকার কে গড়বে, তা এখনও ঠিক নয়। ২০১৪-তে হরিয়ানা বিধানসভা নির্বাচনে পতন হয় কংগ্রেসের ভূপিন্দর সিংহ হুডা সরকারের। ২০১৪-তে ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় ৪৭টি আসনে জয়ী হয় বিজেপি। ২০১৯-এর লোকসভা নির্বাচনের বিধানসভাওয়াড়ি ফল অনুযায়ী বিজেপি একাই পায় ৭৯টি আসন। কিন্তু, পাঁচ মাসের মাথায় সেই হরিয়ানাতেই বিজেপির আসন কমে হল ৪০। উল্টোদিকে ২০১৪-র বিধানসভা নির্বাচনে ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় ১৫টি আসনে জয়ী হয় কংগ্রেস। ২০১৯-এর লোকসভা নির্বাচনের বিধানসভাওয়াড়ি ফল অনুযায়ী কংগ্রেস পায় মাত্র ১০ টি আসন। আর এবার বিধানসভা নির্বাচনে একলাফে কংগ্রেসের আসন সংখ্যা বেড়ে হল ৩১। এবার সবচেয়ে বড় প্রশ্ন হল রাজধানী ঘেঁষা এই রাজ্যে সরকার কে গড়বে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget