এক্সপ্লোর

Kanta Prasad Health Condition: ৪০ ঘণ্টা পার, এখনও জ্ঞান ফেরেনি ‘বাবা কা ধাবা’-র কর্ণধার কান্তা প্রসাদের

Kanta Prasad has not regained consciousness even now. কান্তা প্রসাদের সংজ্ঞা ফিরলে তাঁকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

নয়াদিল্লি: বৃহস্পতিবার রাতে মদ্যপানের পর ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ‘বাবা কা ধাবা’-র কর্ণধার কান্তা প্রসাদ। ৪০ ঘণ্টা কেটে যাওয়ার পরেও তাঁর জ্ঞান ফেরেনি। তিনি নয়াদিল্লির সফদরজঙ্গ হাসপাতালের আইসিইউ-তে ভর্তি। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি সঙ্কটজনক অবস্থায় আছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কান্তা প্রসাদের সংজ্ঞা ফিরলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি কী কারণে আত্মহত্যার চেষ্টা করলেন, সেটা জানার চেষ্টা করবে পুলিশ।

আজ দুপুরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এখনও পর্যন্ত কান্তা প্রসাদের সংজ্ঞা ফেরেনি। সফদরজঙ্গ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।’

বৃহস্পতিবার রাত ১১টা ১৫ নাগাদ পুলিশের কাছে খবর আসে, সংজ্ঞাহীন অবস্থায় কান্তা প্রসাদকে সফদরজঙ্গ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পুলিশকর্মীরা হাসপাতালে গিয়ে যখন কান্তা প্রসাদের পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে, তখন এই বৃদ্ধর ছেলে কর্ণ পুলিশকে জানান, তাঁর বাবা ধাবায় অজ্ঞান হয়ে পড়ে যান। সেই কারণে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

পরে অবশ্য দক্ষিণ দিল্লির ডিসিপি অতুল ঠাকুর জানান, কান্তা প্রসাদের ছেলে জিজ্ঞাসাবাদের সময় পুলিশকর্মীদের জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে মদ্যপান করার ঠিক পরেই ঘুমের ওষুধ খান এই বৃদ্ধ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, রেস্তোরাঁ ঠিকমতো না চলায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন কান্তা প্রসাদ। তাঁর অনেক টাকা দেনা হয়ে গিয়েছিল।

কান্তা প্রসাদের স্ত্রী বাদামী দেবী জানিয়েছেন, বাদামী দেবী জানিয়েছেন, ‘আমাদের অনেক দেনা হয়ে গিয়েছে। যে রেস্তোরাঁ আমরা ভাড়া নিয়েছিলাম, তার জন্য প্রতি মাসে এক লক্ষ টাকা করে দিতে হচ্ছিল। কিন্তু কোনও মাসেই ৩০ হাজার টাকার বেশি আয় হয়নি। তার ফলেই বিপুল আর্থিক বোঝা চেপে গিয়েছে আমাদের উপর। সেই কারণে তিনি (কান্তা প্রসাদ) উদ্বিগ্ন ছিলেন। এই উদ্বেগ থেকেই তিনি আত্মহত্যার চেষ্টা করেন।’ 

কিছুদিন আগে পাঁচ লক্ষ টাকা খরচ করে একটি নতুন রেস্তোরাঁ খোলেন কান্তা প্রসাদ। তিনজন কর্মীও নিয়োগ করেন তিনি। কিন্তু কিছুদিনের মধ্যেই এই রেস্তোরাঁয় ভিড় কমতে শুরু করে। ফলে সেই রেস্তোরাঁ বন্ধ করে দিতে বাধ্য হন কান্তা প্রসাদ। তিনি পুরনো ধাবায় ফিরে এসেছেন। আর্থিক সমস্যা এবং মানসিক টানাপোড়েনেই তিনি জীবন শেষ করে দিতে চেয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget