এক্সপ্লোর

কনটেনমেন্ট জোনের বাইরে খুলতে পারে দোকান, কম কর্মী নিয়ে বেসরকারি সংস্থায় কাজ শুরু হতে পারে, জানালেন মুখ্যসচিব

মুখ্যসচিব জানান, কনটেনমেন্ট জোন ছাড়া রাজ্যে খুলবে স্বতন্ত্র দোকান। খুলছে না শপিং মল, মার্কেট কমপ্লেক্সের দোকান। পাড়ায় চায়ের দোকান খুললেও ভিড় করা যাবে না। চা কিনে বাড়িতে গিয়ে চা খেতে হবে। কোথাও ভিড় জমানো যাবে না।

কলকাতা: রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত বেড়ে ৬১, আজ নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যসচিব রাজীব সিনহা। তিনি জানান, রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৬১ জন। এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১২৫৯। এখনও পর্যন্ত করোনার সংক্রমণ-মুক্ত হয়েছেন ২১৮ জন। মুখ্যসচিবের দেওয়া তথ্য অনুসারে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে করোনার চিকিৎসাধীন ৯০৮ জন। আক্রান্তের নিরিখে সুস্থ হয়েছেন ১৭ শতাংশ। মুখ্য সচিবের দাবি, রাজ্যে প্রতি ১০ লাখ জনসংখ্যায় মৃত্যুর হার ১.৪৭ শতাংশ। সুস্থ হয়ে ওঠার হার প্রতি ১০ লাখে ১৩.৯৮ শতাংশ। এই মুহূর্তে সরকারি কোয়ারেন্টিনে আছেন ৪৮৬০জন। এই মুহূর্তে হোম কোয়ারেন্টিনে আছেন ৫৭৫৫জন। মুখ্যসচিব বলেন, কোভিড সংক্রান্ত তথ্য রিপোর্টিংয়ের যে পদ্ধতি ছিল, তা খুব জটিল। তার ফলেই বেশ কিছু তথ্য এবং পরিসংখ্যান নথিভুক্ত হয়নি। আর সেখান থেকেই তৈরি হয়েছে তথ্যের একটা পার্থক্য। তিনি জানিয়েছেন, সেই সমস্যা দূর করা হয়েছে এবং সামগ্রিক তথ্য সংকলিত করা হয়েছে। আজ থেকে সারা দেশে শুরু হয়েছে তৃতীয় দফার লকডাউন। জরুরি পরিষেবা ও অতি প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া আর কী কী ক্ষএত্রে ছাড় মিলবে তা নিয়েও কথা বলেন মুখ্য সচিব রাজীব সিনহা। রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে পরিসংখ্যান দেওয়ার পাশাপাশি মুখ্যসচিব জানান, কনটেনমেন্ট জোন ছাড়া রাজ্যে খুলবে স্বতন্ত্র দোকান। খুলছে না শপিং মল, মার্কেট কমপ্লেক্সের দোকান। পাড়ায় চায়ের দোকান খুললেও ভিড় করা যাবে না। চা কিনে বাড়িতে গিয়ে চা খেতে হবে। কোথাও ভিড় জমানো যাবে না। সেই সঙ্গে মুখ্যসচিব বলেন, ২৫% কর্মী নিয়ে বেসরকারি সংস্থায় কাজ চালানো যাবে। সকাল ১০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত কাজ করতে পারবে। বেসরকারি সংস্থায় কাজ করতে যাওয়ার জন্য চালকের সঙ্গে ২ আরোহী থাকতে পারবে।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE
Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget