এক্সপ্লোর

চলে গিয়েছেন অন্য রাজ্যের বাসিন্দারা, ভেলোরে পড়ে শুধু হাজারসাতেক বাঙালি

বাঙালিরা পাসের জন্য এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, তাঁদের কেউ কেউ বলছেন, হোটেলে পাস আসবে কিন্তু স্পষ্ট কোনও তথ্য নেই।

কলকাতা: ট্রেন চালু হয়েছে ঠিকই। কিন্তু এখনও ভেলোর থেকে বাড়ি ফেরার পথ খুঁজছেন লকডাউনে আটকে পড়া বাঙালিরা। এখনও পর্যন্ত ভেলোর থেকে হাওড়া এসেছে একটি ট্রেন, আজ আরও একটি রওনা দেওয়ার কথা। এর পরের ট্রেন কবে আসবে তার কোনও খবর নেই। তাঁদের বক্তব্য, অন্তত আরও চারটি ট্রেনের ব্যবস্থা করা হোক, তাহলে সকলে সুষ্ঠুভাবে ফিরে আসতে পারবেন। ভেলোরের বেশ কয়েকটি ম্যারেজ হলে পুলিশের ক্যাম্প বসেছে। স্থানীয় ত্রাণ দফতর থেকে ফেরার পাস দেওয়া হয়েছে ঝাড়খণ্ড, বিহার ও ওড়িশার যে সব বাসিন্দারা চিকিৎসা বা অন্য কারণে ভেলোরে এসে আটকে পড়েছেন, তাঁদের। এখানকার বাঙালিরা সেখানে পাসের জন্য যোগাযোগ করলে তাঁদের বলা হয়, পশ্চিমবঙ্গের পাস এখন দেওয়া হচ্ছে না, হোটেলে থাকুন, যখন দেওয়া হবে জানানো হবে। স্থানীয় নেতাজি স্টেডিয়ামে ক্যাম্প করে বিহারের লোকজনদের পাস দেওয়া হচ্ছিল। অন্তত বিহার পর্যন্ত আসার ট্রেন ধরার জন্য সারা রাত সেখানে লাইন দেন অনেকে। কিন্তু পাসের ব্যাপারে কিছু জানায়নি স্থানীয় প্রশাসন। বেলা নটার পর পুলিশ লাঠিচার্জ করে তাঁদের তাড়িয়ে দেয় বলে অভিযোগ। বাঙালিরা পাসের জন্য এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, তাঁদের কেউ কেউ বলছেন, হোটেলে পাস আসবে কিন্তু স্পষ্ট কোনও তথ্য নেই। স্থানীয় জেলা শাসকও সদুত্তর দিতে পারছেন না। ভেলোরের গাঁধী রোডের বাঙালিদের কথা ধরুন। এক একটি ট্রেনে নিয়ে যাওয়া হচ্ছে ১,২০০ জন করে। এখানকার দু’চারটি হোটেলের বিশজনের মত বাঙালি পাস পেয়েছেন। ত্রাণ দফতরের লোক বাইকে করে এসেছেন, নাম ধরে ডেকে পাস দিয়েছেন। কিন্তু বাকিরা কবে ফিরবেন তার নিশ্চয়তা নেই। তামিলনাড়ু সরকারের ওয়েবসাইটে অনলাইনে সবাই বাড়ি ফেরার জন্য নাম রেজিস্ট্রি করেছেন। স্থানীয় নোডাল অফিসার অতুল্য মিশ্র আশ্বাস দিচ্ছেন, ব্যবস্থা হবে। রেল যদিও ট্রেনের ব্যবস্থা করছে, তবে রিকুইজিশন দেবে রাজ্য। নতুন ট্রেনের ব্যবস্থা কবে হবে সে ব্যাপারে কারও কাছে খবর নেই। চলে গিয়েছেন অন্য রাজ্যের বাসিন্দারা, ভেলোরে পড়ে শুধু হাজারসাতেক বাঙালি এর মধ্যে কাজে নেমে পড়েছেন ট্রাভেল এজেন্টরা। তাঁরা ডিএম অফিস থেকে পাস বার করছেন সড়ক পথে কলকাতা আসার জন্য। ভেলোর থেকে কলকাতা দূরত্ব প্রায় ১,৮০০ কিমি। ছোট গাড়ি, যাতে ২ জন যেতে পারে, তার ক্ষেত্রে প্রতি কিলোমিটার ২৬ টাকা করে নেওয়া হচ্ছে। এছাড়া রয়েছে টোল আর পারমিটের খরচ। একটু বড় গাড়িতে কিলোমিটার প্রতি রেট ৩৬-৪০ টাকা। ১৩ সিটার বাসে পারমিট দেওয়া হচ্ছে ১০ জনের জন্য। এ জন্য দেড়লাখ টাকা থোক নিচ্ছে স্থানীয় পরিবহণ দফতর। আর পুশব্যাক রকেট বাস সাড়ে চার লাখ টাকা চাইছে, ৬৫ সিটের বাসে যেতে পারবেন ৩০ জন। উপায়ান্তর না থাকায় এভাবে ফিরে আসতে অনেক বাঙালিই বাধ্য হচ্ছেন। রোজ অন্তত ১২ থেকে ১৫টা গাড়ি এভাবেই ভেলোর ছাড়ছে বাঙালিদের নিয়ে। ঝাড়খণ্ডের লোকেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাথা পিছু ২,০০০ টাকা করে ক্যাশ ট্রান্সফার করেছে রাজ্য সরকার, হোটেল ভাড়া ও আনুষঙ্গিক খরচ হিসেবে। অভিযোগ, বাঙালিরা কিছুই পাননি। ঝাড়খণ্ড, বিহার, ওড়িশার মানুষ বেরিয়ে গিয়েছেন নিজের নিজের রাজ্যের দিকে। পড়ে রয়েছেন শুধু হাজার সাতেক বাঙালি। তাঁরা চাইছেন, এই মুহূর্তে আরও অন্তত ৪টি ট্রেনের ব্যবস্থা করা হোক। যত দ্রুত সম্ভব বাড়ি ফিরতে চাইছেন তাঁরা।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'প্রস্তুতি নিয়ে আসুন, দীর্ঘ লড়াই হতে চলেছে', আহ্বান CJP-র সৌরভের ; 'জ্ঞানেশ কুমার পদত্যাগ করলেও...'
'প্রস্তুতি নিয়ে আসুন, দীর্ঘ লড়াই হতে চলেছে', আহ্বান CJP-র সৌরভের ; 'জ্ঞানেশ কুমার পদত্যাগ করলেও...'
Ladli Behna Scheme: মহিলাভাতা এখন বোঝা? ‘লাডলী বহনা’ প্রকল্প নিয়ে স্বীকারোক্তি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর, বললেন, ‘আগে বুঝতে পারিনি’
মহিলাভাতা এখন বোঝা? ‘লাডলী বহনা’ প্রকল্প নিয়ে স্বীকারোক্তি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর, বললেন, ‘আগে বুঝতে পারিনি’
Premanand ashram : ৫ কোটি টাকার বিনিময়ে প্রেমানন্দের আশ্রমে গিয়েছিলেন বিরাট-অনুষ্কা? মুখ খুললেন কোহলির মুখপাত্র
৫ কোটি টাকার বিনিময়ে প্রেমানন্দের আশ্রমে গিয়েছিলেন বিরাট-অনুষ্কা? মুখ খুললেন কোহলির মুখপাত্র
RBI Repo Rate: রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, উৎসবের মরশুমে বড় ধাক্কা, গাড়ি-বাড়ির ঋণে সুদের হার বাড়তে পারে
রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, উৎসবের মরশুমে বড় ধাক্কা, গাড়ি-বাড়ির ঋণে সুদের হার বাড়তে পারে

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget