এক্সপ্লোর

রোজ রোজ মার খাওয়ার চেয়ে বরং পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করা ভাল: রামদেব

রায়পুর: রোজ রোজ মার খাওয়ার চেয়ে পাকিস্তানকে শিক্ষা দিতে ভারতের যুদ্ধে লড়াই করা উচিত। এমনই মন্তব্য করলেন যোগগুরু বাবা রামদেব। পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেছেন তিনি। রামদেবের আরও পরামর্শ, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের প্রদেশ বালুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে ভারতের সব ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। তিনি বলেছেন, পাকিস্তান ও সন্ত্রাসবাদীদের মুখের মতো জবাব দিতে হবে। সবার আগে আমাদের পাকিস্তানকে তিন টুকরো করে দিতে হবে। গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় নারকীয় আত্মঘাতী সন্ত্রাসবাদী হামলায় ৪০ সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। এই হামলার দায়স্বীকার করে পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। রামদেব বলেছেন, পাকিস্তানের জঘন্য কার্যকলাপে ভারতের প্রায় ৫০ হাজার সেনা ও সাধারণ মানুষের প্রাণহানি হয়েছে। এখন আমাদের পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে হবে। রোজ রোজ মার খাওয়ার চেয়ে বরং যুদ্ধে লড়াই করা দরকার এবং পাকিস্তানকে এমন শিক্ষা দিতে হবে, যাতে তারা আগামী ৫০ বছর উঠে দাঁড়াতে না পারে। পতঞ্জলির একটি বিপণির উদ্বোধনের পর সাংবাদিকদের রামদেব বলেছেন, বালুচিস্তানে যারা স্বাধীনতার জন্য লড়াই করছে, তাদের আর্থিক ও রাজনৈতিকভাবে সাহায্য করা উচিত ভারতের। তাদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করাও উচিত ভারতের। বালুচিস্তানকে স্বাধীন করতে সব ধরনের সহায়তা করা উচিত ভারতের। রামদেবের মতে, পাক অধিকৃত কাশ্মীরকেও ভারতের সঙ্গে যুক্ত করতে হবে। পাক অধিকৃত কাশ্মীরে থাকা সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলি নষ্ট করতে হবে। তিনি আরও বলেছেন, পাকিস্তান যাতে সম্পূর্ণ ধ্বংস হয়, তারজন্য সেদেশের বিদ্রোহীদের সমর্থন দেওয়া উচিত ভারতের। পাকিস্তান তাদের জঘন্য কার্যকলাপ বন্ধ না করা পর্যন্ত এটা করতে হবে।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget