এক্সপ্লোর

রাফাল নিয়ে বিরোধীদের জেপিসি তদন্তের দাবি সমর্থন শিবসেনার

নয়াদিল্লি: লোকসভায় রাফাল ইস্যুতে বিরোধীদের যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) গড়ে তদন্তের দাবি সমর্থন করল শিবসেনা। রাফাল নিয়ে আজ সংসদে আলোচনায় শিবসেনা সদস্য অরবিন্দ সাবন্ত প্রশ্ন তোলেন, মোদি সরকার স্বচ্ছতার কথা বলে, তাহলে জেপিসি তদন্তের দাবি কেন খারিজ করছে। বিজেপির শরিক দলের সদস্যটি বলেন, আমরা স্বচ্ছ। কেন ভয় পাব? আমাদের সরকার ভাল, দুর্নীতিগ্রস্ত নয়, তবে ভয়ের কারণ কী? হোক না জেপিসি তদন্ত, সত্যিটা বেরবে। বেশ কিছুদিন ধরেই রাফাল সহ একাধিক ইস্যুতে বড় শরিককে বিরোধী দলগুলির মতোই আক্রমণ করে চলেছে উদ্ধব ঠাকরের দল। এদিন রাফাল ইস্যুতে বলতে গিয়ে রাজীব গাঁধী আমলের বফর্স ডিলের উল্লেখ করেন সাবন্ত। বফর্স ডিলেও রাজীবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে শোরগোল তুলেছিলেন তত্কালীন বিরোধীরা। সাবন্ত বলেন, বফর্সও ভাল বন্দুক ছিল, কিন্তু তার ডিলটা ছিল খারাপ। এখন সেই একই অভিযোগই তোলা হচ্ছে। লোকে বলছে, রাফাল ভাল বিমান, কিন্তু চুক্তিটা খারাপ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বিষয়টি নিয়ে সংসদে বললেও বিভ্রান্তি বহাল রয়েছে বলে জানান সাবন্ত। বলেন, সু্প্রিম কোর্ট তার রায়ে একবারও বলেনি যে, জেপিসি তদন্ত হওয়া উচিত নয়। রাফাল ডিলে রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা হ্যালকে বাদ দিয়ে অনিল অম্বানির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা সংস্থাকে শরিক করায় বিরোধীদের সুরেই তিনি প্রশ্ন করেন, কেন অফসেট ডিল এমন একটি সংস্থাকে দেওয়া হল যাদের ‘অস্তিত্ব শুধু কাগজ কলমেই রয়েছে’।

সেরা শিরোনাম

Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম

ভিডিও

Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP
Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget