এক্সপ্লোর

মাসুদ আজহার ‘বিশ্ব সন্ত্রাসবাদী’: ভারত নিরাপদ হাতে, মোদির বিদেশনীতির বিরাট সাফল্য, বললেন জেটলি, এজন্যই এক শক্তিশালী, নির্ধারক নেতা চাই, মত অমিত শাহের

সমাজবাদী পার্টি সভাপতি অখিলেশ যাদবও ভারতীয় কূটনৈতিক বাহিনীকে তাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে ‘বিরাট জয়’ পাওয়ায় অভিনন্দন জানান। বলেন, আমাদের দাবি, এবার পাকিস্তান ওকে গ্রেফতার করে সব সম্পত্তি বাজেয়াপ্ত করুক, ওর সঙ্গে যুক্ত সব গোষ্ঠীকে ধ্বংস করুক।

নয়াদিল্লি: ভারতের বুকে একাধিক নাশকতার কারিগর জইশ-ই-মহম্মদ প্রতিষ্ঠাতা মাসুদ আজহার ‘বিশ্ব সন্ত্রাসবাদী’ ঘোষিত হওয়ার কৃতিত্ব নরেন্দ্র মোদিকে দিল বিজেপি। দলের প্রথম সারির নেতা, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির অভিমত, ভারতের অবস্থানের জয় হল। মাসুদ আজহার এখন আন্তর্জাতিক সন্ত্রাসবাদী। ভারত নিরাপদ হাতেই আছে। এটা প্রধানমন্ত্রীর বিদেশনীতির বিরাট সাফল্যকেই তুলে ধরছে। মাসুদকে বহুদিনের চেষ্টার পর শেষমেষ রাষ্ট্রপুঞ্জে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করতে পারাকে ভারতের বিরাট কূটনৈতিক জয় বলে দেখা হচ্ছে। সে ব্যাপারেই প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি বলছে, এটা ঐতিহাসিক সাফল্য ভারতের। ‘মোদি হ্যায় তো মুমকিন হ্যায়’, লোকসভা ভোট মাথায় রেখে তৈরি এই স্লোগানের উল্লেখও করেছে। ঘটনাচক্রে বিজেপি এই নির্বাচনে জাতীয়তাবাদ, দেশের সুরক্ষাকে বড় ইস্যু করেছে। এবার মাসুদকে আজকের তকমা দেওয়াকেও তারা কাজে লাগাবে বলে মনে করা হচ্ছে। বিজেপি সভাপতি অমিত শাহের মত, এজন্যই একজন শক্তিশালী, নির্ধারক নেতা চাই। নরেন্দ্র মোদি ও তাঁর কূটনৈতিক চেষ্টার ফলেই মাসুদ আজহারকে বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণা করা গেল। তাঁর প্রতি আমরা কৃতজ্ঞ। এটা অনেকদিন আগেই হওয়ার কথা ছিল। সন্ত্রাসবাদের প্রতি প্রধানমন্ত্রী মোদির জিরো টলারেন্স বা বিন্দুমাত্র সহ্য না করার দায়বদ্ধতাই ফুটে উঠল। যদিও কংগ্রেস নেতা শশী তারুর সহ বেশ কয়েকজন বিরোধী নেতার মত, মাসুদ আজহারের বিরুদ্ধে ব্যবস্থা হলেও পুলওয়ামা হামলা ও কাশ্মীরে সন্ত্রাসের প্রসঙ্গ রাষ্ট্রপুঞ্জের বাদ দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করেন। তারুর বলেন, মাসুদকে যদি অবশেষে পুলওয়ামার জন্য কালো তালিকাভুক্ত না হয়ে থাকে, তবে নিশ্চয়ই তার আগের অপরাধগুলোর জন্য হয়েছে। তার মানে চিন কি মানছে যে, ওকে ১০ বছর ধরে আড়াল করে ভুল করেছে, সে পুলওয়ামার আগেও সন্ত্রাসবাদী ছিল? জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ট্যুইট করেন, এটা কি সত্যি যে, পুলওয়ামা ও কাশ্মীরে সন্ত্রাস সংক্রান্ত যাবতীয় উল্লেখ বাদ দেওয়ার ফলেই মাসুদ আজহারকে বিশ্ব সন্ত্রাসবাদী বলে তালিকাভুক্ত করা হয়েছে? সমাজবাদী পার্টি সভাপতি অখিলেশ যাদবও ভারতীয় কূটনৈতিক বাহিনীকে তাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে ‘বিরাট জয়’ পাওয়ায় অভিনন্দন জানান। বলেন, আমাদের দাবি, এবার পাকিস্তান ওকে গ্রেফতার করে সব সম্পত্তি বাজেয়াপ্ত করুক, ওর সঙ্গে যুক্ত সব গোষ্ঠীকে ধ্বংস করুক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget