এক্সপ্লোর

২০১৯-এর নির্বাচনে জিততে ‘বাজপেয়ীর স্পর্শ’ দরকার বিজেপি-র, দাবি অকালি নেতা নরেশ গুজরালের

নয়াদিল্লি: ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে জোট করার জন্য ‘বাজপেয়ীর স্পর্শ’ দরকার বিজেপি-র। সেটা হলেই সাফল্য পাওয়া যাবে। এমনই মনে করছেন শিরোমণি অকালি দলের নেতা নরেশ গুজরাল। একটি বই প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘নির্বাচনের আগে কীভাবে জোট করতে পারছে, সেটার উপরেই এনডিএ-র সাফল্য নির্ভর করবে। বিজেপি যদি বর্তমান জোটসঙ্গীদের ধরে রাখার পাশাপাশি নতুন সঙ্গীদেরও নিতে পারে, তাহলে সাফল্য পাবে। জোটসঙ্গীদের প্রতি ব্যবহারের ক্ষেত্রে বিজেপি-কে যত্নবান হতে হবে। সেখানেই বাজপেয়ী-স্পর্শ দরকার। আমি নিশ্চিত শিবসেনা ওদের (বিজেপি) সঙ্গে থাকবে। তবে বিজেপি-কে বেশি আসন চাইলে হবে না। আমি নিশ্চিত, নীতীশ কুমার তাঁর দলের জন্য নির্দিষ্ট আসনের দাবি জানাবেন। আমি নিশ্চিত, ওরা (বিজেপি) যদি আমাদের (শিরোমণি অকালি দল) কাছ থেকে আর একটাও আসন চায়, তাহলে প্রত্যাখ্যান করব।’ ‘২০১৯-এর নির্বাচনে কারা জিতবে?’ এ বিষয়ে আলোচনাসভায় গুজরাল বলেছেন, ‘গতবার আমরা শেষমুহূর্তে চন্দ্রবাবু নাইডুকে জোটসঙ্গী করতে পেরেছিলাম। তিনি আমাদের শক্তি বাড়ান। ব্যক্তিগতভাবে আমার মনে হয়, নাইডু জোটে যোগ না দিলে বিজেপি ২৮২টি আসন পেত না।’ এই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজস্থানের কংগ্রেস সভাপতি সচিন পাইলট, এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি ও বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া। ওয়েইসির দাবি, কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী নন, ২০১৯-এ নরেন্দ্র মোদীকে লড়াই ছুঁড়ে দেবে আঞ্চলিক দলগুলি।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget