এক্সপ্লোর

চিনা পণ্য বয়কট করে চিনের অর্থনীতিকে দুর্বল করা যাবে না, বলছেন চিদম্বরম

এর মধ্যে টেলিকম, রেল এবং মুম্বই মনোরেলে কাজের বরাত হারাচ্ছে চিনের সংস্থাগুলি। সম্প্রতি চিনা কোম্পানির প্রবেশ আটকাতে মুম্বই মনোরেলের প্রায় ৫০০ কোটি টাকার গোটা টেন্ডার প্রক্রিয়া বাতিল করা হয়েছে।

নয়াদিল্লি: লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে দেশজুড়ে চিনা পণ্য বয়কটের ডাক উঠছে। তবে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম মনে করেন, চিনা পণ্য বয়কট করলে চিনের অর্থনীতির কোনও ক্ষতি নাও হতে পারে। এই বয়কটের মনোভাব থেকে সরে আসার পক্ষে সওয়াল করেছেন তিনি। শনিবার সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ভারত ও চিনের মধ্যে চলতি উত্তেজনা নিয়ে মুখ খোলেন চিদম্বরম। চিনা পণ্য বয়কটের যে জোরাল দাবি উঠেছে, সে বিষয়ে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। চিদম্বরম বলেন, “চিনের বিশ্বব্যাপী বাণিজ্যের একটা ক্ষুদ্র অংশই হয় ভারতের সঙ্গে। ফলে এদেশে তাদের পণ্য় বয়কট করে অর্থনীতিকে দুর্বল করা যাবে না। যতটা সম্ভব আমাদের আত্মনির্ভর হতেই হবে। তবে বিশ্ব থেকে আমরা নিজেদেরকে বিচ্ছিন্ন করতে পারি না। বিশ্বজুড়ে যে সরবরাহ শৃঙ্খল আছে, আগামীদিনেও ভারতকে তার অংশ থাকতে হবে। সে ক্ষেত্রে চিনের পণ্য বয়কট করলে চলবে না।“ চিদম্বরম আরও বলেন, “চিন বিশ্বজুড়ে যে বাণিজ্য করে তাতে ভারতের সঙ্গে তাদের বাণিজ্যের ভাগ কত জানেন? একেবারেই যৎসামান্য। সে কথাও আমাদের ভুলে গেলে চলবে না।” প্রসঙ্গত, এর মধ্যে টেলিকম, রেল এবং মুম্বই মনোরেলে কাজের বরাত হারাচ্ছে চিনের সংস্থাগুলি। সম্প্রতি চিনা কোম্পানির প্রবেশ আটকাতে মুম্বই মনোরেলের প্রায় ৫০০ কোটি টাকার গোটা টেন্ডার প্রক্রিয়া বাতিল করা হয়েছে। পরিবর্তে এই কাজ করার জন্য যোগ্য ভারতীয় সংস্থার খোঁজ শুরু হয়েছে।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Boeing Layoffs: ফের হাজার-হাজার কর্মীর চাকরি যাবে, ডিসেম্বরেই আসবে নোটিস, এবার এই কোম্পানি করবে কর্মী ছাঁটাই 
ফের হাজার-হাজার কর্মীর চাকরি যাবে, ডিসেম্বরেই আসবে নোটিস, এবার এই কোম্পানি করবে কর্মী ছাঁটাই 
Embed widget