এক্সপ্লোর

রোহিঙ্গাদের জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার বিএসএফ-এর

আগরতলা: রোহিঙ্গাদের জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে যে অভিযোগ করেছে বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি), সেটি অস্বীকার করল বিএসএফ। এক বিবৃতিতে বিএসএফ ত্রিপুরা ফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ’বিজিবি-র কম্যান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল গোমল কবীর গতকাল রাত সাড়ে আটটায় ফোন করে বিএসএফ কম্যান্ড্যান্ট রত্নেশ কুমারকে জানান, তাঁরা আন্তর্জাতিক সীমান্তে ৩১ জন রোহিঙ্গাকে আটক করেছেন। বিজিবি-র কম্যান্ডিং অফিসার আরও দাবি করেন, রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে বিএসএফ। এ বিষয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অস্বীকার করছে বিএসএফ।’ গতকাল বাংলাদেশের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়, ত্রিপুরার সিপাহীজলা জেলার কমলাসাগর সীমান্ত দিয়ে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কাজিয়াতলি সীমান্তে ৩১ জন রোহিঙ্গাকে জোর করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে বিএসএফ। তবে এই অভিযোগ অস্বীকার করে বিএসএফ-এর নাম প্রকাশে অনিচ্ছুক এক জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ‘আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, কসবা উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে একদল রোহিঙ্গাকে এনে সীমান্তের কাছে তাদের আটক করা হয়েছে বলে দেখাচ্ছে বিজিবি। এর পিছনে নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। ২০১৭ সালে ত্রিপুরা থেকে ১২ জন রোহিঙ্গাকে ধরা হয়। পরের বছর ৬২ জনকে পাকড়াও করা হয়। কিন্তু তাদের মধ্যে একজনকেও বাংলাদেশে ফেরত পাঠানো হয়নি।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget