এক্সপ্লোর

সপা-কে দুষে জোট ভেঙে ভবিষ্যতে সব ভোটে একলা লড়ার সিদ্ধান্ত ঘোষণা মায়াবতীর

২০১৮-র গোড়ায় উত্তরপ্রদেশে লোকসভা উপনির্বাচনের আগে হাত মিলিয়েছিল সপা-বসপা। গোরক্ষপুর, ফুলপুর, কইরানায় বিজেপিকে হারিয়ে দেয় তারা। গত জানুয়ারিতে তারা ঠিক করে, লোকসভা নির্বাচনেও জোট বহাল রাখবে।

নয়াদিল্লি: সমাজবাদী পার্টির (সপা) সঙ্গে গঠবন্ধন বা গাঁটছড়ায় পাকাপাকি বিচ্ছেদ ঘোষণা মায়াবতীর। ২০১৯ এর লোকসভা নির্বাচনে মায়াবতী-অখিলেশ জোটের ভরাডুবির পরিপ্রেক্ষিতে এই চরম পদক্ষেপ বহুজন সমাজ পার্টি (বসপা) নেত্রীর। ভবিষ্যতে সব নির্বাচন তাঁরা একাই লড়বেন বলে ঘোষণা করেছেন তিনি। রবিবার লখনউয়ে বসপার সর্বভারতীয় বৈঠক হয়। রাজ্যওয়াড়ি ইউনিটগুলির বৈঠকও হয়। তারপরই আজ দলিত নেত্রী ট্যুইট করেন, সবাই অবগত যে, ২০১২ থেকে ২০১৭ পর্বে সপা শাসনে পদোন্নতিতে সংরক্ষণ, খারাপ আইনশৃঙ্খলা পরিস্থিতির মতো দলিত ও বসপা-বিরোধী সরকারি সিদ্ধান্ত সত্ত্বেও অতীত ভুলে ওদের সঙ্গে গঠবন্ধন এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু সাধারণ নির্বাচনের পর সপা-র আচরণে বসপা বিজেপিকে আর কখনও হারানো সম্ভব কিনা, এটা ভাবতে বাধ্য হয়েছে। সেটা সম্ভব নয়। সুতরাং দল ও আন্দোলনের স্বার্থে বসপা এখন থেকে সব ছোট-বড় নির্বাচন একাই লড়বে। সাম্প্রতিক ভোটের পরই রাজ্যে আসন্ন বিধানসভা উপনির্বাচনে আলাদা লড়বেন, তবে ভবিষ্যতে সপা-র সঙ্গে বোঝাপড়ার দরজা খোলা রাখছেন বলে ঘোষণা করেন মায়াবতী। এর কয়েক সপ্তাহের মধ্যেই পাকাপাকি জোট ভাঙার কথা ঘোষণা করলেন তিনি। ২০১৮-র গোড়ায় উত্তরপ্রদেশে লোকসভা উপনির্বাচনের আগে হাত মিলিয়েছিল সপা-বসপা। গোরক্ষপুর, ফুলপুর, কইরানায় বিজেপিকে হারিয়ে দেয় তারা। গত জানুয়ারিতে তারা ঠিক করে, লোকসভা নির্বাচনেও জোট বহাল রাখবে। সেসময় মায়াবতীকে বলতে শোনা গিয়েছিল, ২৫ বছরের শত্রুতা, বিরোধ পিছনে ফেলে দুই কট্টর প্রতিদ্বন্দ্বীর জোট গঠন ২০১৯ এর ‘রাজনৈতিক ক্রান্তি’ হতে চলেছে। কিন্তু লোকসভা নির্বাচনে জোটের হতাশাজনক ফলের জেরে জোটে ফাটল থেকে পাকাপাকি ভাঙন হয়ে গেল। বসপা ১০টি, সপা ৫টি আসন পেয়েছে। আরেক শরিক আরএলডির খাতা শূন্য। সদ্য হওয়া লোকসভা ভোটে উত্তরপ্রদেশে আট বিজেপি বিধায়ক, আপনা দল (এস), সপা, বসপার একজন করে বিধায়ক সাংসদ নির্বাচিত হওয়ায় তাঁদের ছেড়ে যাওয়া কেন্দ্রগুলিতে উপনির্বাচন আসন্ন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget