এক্সপ্লোর

CDS Gen Bipin Rawat Chopper Crash: যান্ত্রিক ত্রুটি বা নাশকতার জেরে চিফ অফ ডিফেন্স স্টাফের কপ্টার দুর্ঘটনা ঘটেনি, জানালেন তদন্তকারীরা

Copter Crash: হেলিকপ্টার দুর্ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপীন রাওয়াত, তাঁর স্ত্রী সহ ১৪ জনের মৃত্যু হয়। এই দুর্ঘটনার তদন্ত শুরু করে ভারতীয় সেনাবাহিনীর তিন বিভাগ। সেই তদন্ত রিপোর্ট জমা পড়ল।

নয়াদিল্লিহেলিকপ্টার দুর্ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপীন রাওয়াত সহ ১৪ জনের মৃত্যুর ঘটনায় যান্ত্রিক ত্রুটি বা নাশকতার অভিযোগ উড়িয়ে দিল ভারতীয় সেনাবাহিনীর তদন্ত কমিটি। তদন্ত রিপোর্টে জানানো হয়েছে, আবহাওয়া খারাপ থাকার জন্যই দুর্ঘটনা ঘটেছে।

‘অন্তর্ঘাত, গাফিলতি কিংবা যান্ত্রিক ত্রুটির জন্য কপ্টার দুর্ঘটনা নয়। খারাপ আবহাওয়ার জন্যেই চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপীন রাওয়াতের কপ্টার দুর্ঘটনা ঘটে। হঠাৎ আবহাওয়ার পরিবর্তন হয়। কপ্টারটি মেঘের ভিতরে ঢুকে যাওয়ায় দুর্ঘটনা। পাইলট দিশেহারা হয়ে যাওয়াতেই জেনারেল বিপীন রাওয়াতের কপ্টার দুর্ঘটনা ঘটে। কপ্টারের ডেটা রেকর্ড, ককপিটের ভয়েস রেকর্ডার, প্রত্যক্ষদর্শীদের বয়ানের সূত্রে উঠে এসেছে তথ্য’, কুন্নুরে বিপীন রাওয়াতের কপ্টার দুর্ঘটনা নিয়ে তদন্ত কমিটির রিপোর্ট, খবর সূত্রের।

গত ৮ ডিসেম্বর তামিলনাড়ুর কুন্নুরে বায়ুসেনার ভয়াবহ কপ্টার দুর্ঘটনা ঘটে। মৃত্যু হয় সস্ত্রীক চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপীন রাওয়াত-সহ ১৪ জনের। সেই দুর্ঘটনারই তদন্ত রিপোর্ট জমা পড়ল।

এই দুর্ঘটনায় প্রাণ হারান চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত, ব্রিগেডিয়ার এলএস লিড্ডার, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, নায়েক গুরসেবক সিংহ, নায়েক জিতেন্দ্র কুমার, ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা, দার্জিলিঙের তাকদার বাসিন্দা হাবিলদার সৎপাল রাইয়ের। হেলিকপ্টারটি চালাচ্ছিলেন উইং কমান্ডার পৃথ্বী সিংহ চৌহান। তাঁরও মৃত্যু হয়েছে। গুরুতর জখম হন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ। তাঁকে গুরুতর জখম অবস্থায় প্রথমে ওয়েলিংটনের সেনা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় বেঙ্গালুরুর কম্যান্ড হাসপাতালে। কিন্তু শেষপর্যন্ত তাঁকেও বাঁচানো সম্ভব হয়নি।

এক মাসেরও বেশি সময় পরে এই দুর্ঘটনার তদন্ত রিপোর্ট জমা পড়ল। কী কারণে কপ্টার ভেঙে চিফ অফ ডিফেন্স স্টাফ সহ ১৪ জনের মৃত্যু হল, সেটা নিয়ে এতদিন ধরে জল্পনা চলছিল। কিন্তু এবার তদন্ত রিপোর্টে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা গেল।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget