এক্সপ্লোর

জম্মু-কাশ্মীরের বিভাজন ‘অবৈধ’, দাবি চিনের, ‘ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য অনর্থক’, পাল্টা নয়াদিল্লি

বিদেশমন্ত্রকের তরফে পাল্টা জবাব দিয়ে সাফ জানিয়ে দেওয়া হয়, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ।

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীর রাজ্যকে দুটি পৃথক কেন্দ্র-শাসিত অঞ্চলে ভাঙার প্রক্রিয়াকে ‘অবৈধ ও অকার্যকর’ হিসেবে উল্লেখ করে ভারতের সিদ্ধান্তের বিরোধিতা করল চিন। বেজিংয়ের দাবি, চিনের কিছু অংশ নিজেদের বলে অন্তর্ভুক্ত করে তাদের ‘সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ’ জানিয়েছে ভারত। পাল্টা জবাব দিয়ে নয়াদিল্ল জানিয়ে দিয়েছে, জম্মু-কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়। সিদ্ধান্ত হয়ে গিয়েছিল গত ৫ অগাস্ট, যখন জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ও ৩৫এ অনুচ্ছেদকে বাতিল করে জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ রাজ্যের মর্যাদা প্রত্যাহার করেছিল কেন্দ্র। এরপর, সংসদে পাশ হয় জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল। তার মাধ্যমেই রাজ্যকে ভেঙে দুটি পৃথক কেন্দ্র-শাসিত অঞ্চলে পরিণত করা হয়। এর আগে, ৩৭০ অনুচ্ছেদ বিলোপ এবং লাদাখ কেন্দ্র-শাসিত অঞ্চল গঠনের বিরোধিতা করেছিল চিন। বেজিংয়ের দাবি ছিল, সেখানকার কিছু এলাকা চিনের অন্তর্ভুক্ত। বৃহস্পতিবার, চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র গেং শ্যুয়াং বলেন, ভারত সরকার সরকারিভাবে জম্মু-কাশ্মীর ও লাদাখ-- দুটি পৃথক কেন্দ্র-শাসিত অঞ্চল গঠনের ঘোষণা করল, যার মধ্যে চিনের কিছু অংশ অন্তর্ভুক্ত করেছে। এর ঘোরতর নিন্দা ও বিরোধিতা করছে চিন। ভারত একতরফাভাবে নিজেদের দেশের আইন ও প্রশাসনিক ভাগ বদলে চিনের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানিয়েছে। গেং যোগ করেন, এটা অবৈধ এবং অকার্যকর। আইন বদলের ফলে এই তথ্যের কোনও বদল হবে না যে, এলাকার কিছু অংশ চিনের নিয়ন্ত্রণে রয়েছে। চিনের সার্বভৌমত্বকে সম্মান করার জন্য ভারতকে অনুরোধ করছে চিন। যাতে, দুদেশের সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় থাকে।

চিনের এই দাবিকে সরাসরি খারিজ করে দিয়েছে ভারত। এদিন বিদেশমন্ত্রকের তরফে পাল্টা জবাব দিয়ে সাফ জানিয়ে দেওয়া হয়, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। এই ইস্যুতে ভারতের অবস্থান সম্পর্কে যথেষ্ট অবগত চিন। রাজ্যের পুনর্গঠন একেবারেই ভারতের অভ্যন্তরীণ বিষয়। ফলত, অন্য দেশের এখানে মন্তব্য করা নিরর্থক। বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার উল্টে বলেন, পাক-অধিকৃত কাশ্মীরের কিছু অংশ অবৈধভাবে দখল করে রেখেছে চিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget