এক্সপ্লোর

কী উদ্দেশ্য ছিল? সংঘাতের মধ্যেই লাদাখে নথিসহ ধৃত চিনা জওয়ান, ফেরত পাঠাবে ভারতীয় সেনা

সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, ওই নিখোঁজ সেনা জওয়ানের গতিবিধি সম্পর্কে খোঁজখবর করতে চিনা বাহিনীর তরফে তাদের কাছে অনুরোধ এসেছে। যাবতীয় আনুষ্ঠানিক নিয়মরীতি প্রক্রিয়া সম্পূর্ণ করে তাঁকে চুসুল-মলডো সংযোগস্থলে চিনা কর্তাদের হাতে তুলে দেওয়া হবে। ধরা পড়ার সময় চিনা জওয়ানের কাছ থেকে সামরিক ও অসামরিক নথিপত্র মিলেছে বলে কয়েকটি সূত্রের দাবি।

নয়াদিল্লি: লাদাখের চুমার-ডেমচক এলাকায় ভারতীয় জওয়ানদের হাতে আটক হলেন এক চিনা সেনা জওয়ান। তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছে ভারতীয় সেনাবাহিনী। তারা বলেছে, হয়তো ভুলবশতঃ তিনি ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছেন। বৈধ পদ্ধতি মেনে প্রতিষ্ঠিত প্রটোকল অনুসারে তাঁকে চিনা সেনার কাছে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে সেনাবাহিনী। সামনের সপ্তাহে কম্যান্ডারদের সম্মেলনে চিন সীমান্তের পরিস্থিতি নিয়ে আলোচনায় বসছেন সেনা কর্তৃপক্ষ। তার আগেই এই ঘটনা। সোমবার প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে চিনা সেনাটি ভারতের জমিতে পা রাখলে লাদাখে ভারতীয় সেনা জওয়ানদের হাতে ধরা পড়েন। তাঁকে কর্পোরাল ওয়াং ইয়া লং বলে শনাক্ত করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, চিনা জওয়ানটিকে অক্সিজেন, খাবারদাবার, গরম জামাকাপড় সহ মেডিকেল সহায়তা দেওয়া হয় যাতে খুব উঁচু এলাকার প্রতিকূল, কঠিন আবহাওয়ার কষ্ট থেকে তিনি রক্ষা পান। সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, ওই নিখোঁজ সেনা জওয়ানের গতিবিধি সম্পর্কে খোঁজখবর করতে চিনা বাহিনীর তরফে তাদের কাছে অনুরোধ এসেছে। যাবতীয় আনুষ্ঠানিক নিয়মরীতি প্রক্রিয়া সম্পূর্ণ করে তাঁকে চুসুল-মলডো সংযোগস্থলে চিনা কর্তাদের হাতে তুলে দেওয়া হবে। ধরা পড়ার সময় চিনা জওয়ানের কাছ থেকে সামরিক ও অসামরিক নথিপত্র মিলেছে বলে কয়েকটি সূত্রের দাবি। লাদাখে এলএসি-তে গত মে মাস থেকেই ভারতীয় ও চিনা সেনাবাহিনীর সংঘাত চলছে। এলএসি-কেই অঘোষিত সীমান্ত বলে ধরে নেওয়া হয়। সংঘাত-বিরোধ চরমে পৌঁছয় গত জুনে, যখন গালওয়ান উপত্যকায় চিনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান নিহত হন। গত মাসেও পাংগং সো-তে সামনাসামনি চলে আসে দুদেশের জওয়ানরা। একবারের বেশি শূন্যে গুলি চলে। সামরিক উত্তেজনা কমানোর লক্ষ্যে দুপক্ষের মধ্যে একাধিক রাউন্ড বৈঠক ও কূটনৈতিক স্তরে আলোচনাও হয়। কিন্তু স্থিতাবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে স্বাক্ষরিত চুক্তি-বোঝাপড়া মেনে চলতে অস্বীকার করেছে চিনা সেনাবাহিনী।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget