এক্সপ্লোর

Kashmir Helicopter Crash: কাশ্মীরে পাক সীমান্তের কাছে ভেঙে পড়ল সেনা কপ্টার, চলছে উদ্ধারকার্য

Indian Army: উত্তর কাশ্মীরে পাকিস্তান সীমান্তে লাইন অফ কন্ট্রোলের কাছে ভেঙে পড়েছে হেলিকপ্টারটি। বরফে ঢাকা অঞ্চলে শুরু হয়েছে উদ্ধারকার্য। পাইলট ও সহকারী পাইলট নিরাপদে আছেন বলে সূত্রের খবর।

নয়াদিল্লি: উত্তর কাশ্মীরের (North Kashmir) গুরেজ সেক্টরের (Gurez Sector) বরায়ুম (Baraum) অঞ্চলে ভেঙে পড়ল ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) চিতা হেলিকপ্টার (Cheetah helicopter)। শুরু হয়েছে উদ্ধারকার্য। ওই অঞ্চলটি এখন বরফে ঢাকা। ফলে উদ্ধারকার্যে সমস্যা হচ্ছে।

প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, যে হেলিকপ্টারটি ভেঙে পড়েছে, সেটির পাইলট ও সহকারী পাইলট নিরাপদেই বেরিয়ে আসতে পেরেছেন। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি। শুধু বলা হয়েছে, দুর্ঘটনার পর উদ্ধারকার্য শুরু হয়েছে।

গুরেজের এসডিএম এই দুর্ঘটনার কথা জানিয়েছেন। যেখানে এই দুর্ঘটনা ঘটেছে, সেটি বান্দিপোর জেলার মধ্যে।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, পাকিস্তান সীমান্তে লাইন অফ কন্ট্রোলের কাছেই দুর্ঘটনা ঘটেছে।

ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, সেটা এখনও জানা যায়নি। সূত্রের খবর, হেলিকপ্টারটি অবতরণ করতে যাচ্ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে কপ্টারটি অবতরণ করতে পারেনি। তার বদলে অন্যদিকে চলে যায়।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, অসুস্থ হয়ে পড়া একজন বিএসএফ জওয়ানকে আনতে যাচ্ছিল চপারটি। সেই সময়ই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পর আকাশপথে নজরদারি শুরু করার পাশাপাশি উদ্ধারকারী দল পায়ে হেঁটেও ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।

গত বছরের নভেম্বরে প্রতিরক্ষামন্ত্রক জানায়, চিতা ও চেতকের মতো হেলিকপ্টারগুলির পরিবর্তে অন্য কোনও চপারের ব্যবস্থা করা প্রয়োজন কি না, সে বিষয়ে নিয়মিত পর্যালোচনা করা হয়। চিতা ও চেতকের বদলে দেশীয় প্রযুক্তিতে তৈরি হ্যালের তৈরি নাভাল ইউটিলিটি হেলিকপ্টার ও লাইট ইউটিলিটি হেলিকপ্টার দেওয়া হতে পারে সেনাবাহিনীকে। এছাড়া রাশিয়ার তৈরি কেএ-২২৬টি হেলিকপ্টারও দেওয়া হতে পারে।

এর আগে ২০১৯-এর সেপ্টেম্বরে ভুটানের ইয়োনফুলা বিমানবন্দর সংলগ্ন এলাকায় ভেঙে পড়ে ভারতীয় সেনার চিতা হেলিকপ্টার। এই হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় ভারতীয় সেনার লেফটেনেন্ট কর্নেল পদাধিকারি এক পাইলটের। এই ঘটনায় প্রাণ হারান ভুটান সেনার এক পাইলটও। কিছুদিন আগে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপীন রাওয়াত। ফের দুর্ঘটনায় পড়ল ভারতীয় সেনার কপ্টার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget