এক্সপ্লোর

মনমাহনের দাবিকে কটাক্ষ জেটলির, ইউপিএ জমানার ৬টি সার্জিক্যাল স্ট্রাইকের তালিকা দিল কংগ্রেস

জেটলির কটাক্ষ প্রসঙ্গে কংগ্রেসের আরেক মুখপাত্র রাগিনী নায়েকও বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ও এক প্রাক্তন সেনাপ্রধান যখন অতীতেও সার্জিক্যাল হামলা হয়েছে বলে জানিয়েছেন এবং অর্থমন্ত্রী সেগুলিকে অদৃশ্য বলছেন, তিনি আসলে শুধু বাজপেয়িজী, মনমোহনজী সম্পর্কেই প্রশ্ন তোলেননি, সেনাবাহিনী ও সেই সময়কার সেনাপ্রধানদের দাবি নিয়েও সংশয় ছড়িয়েছেন।

নয়াদিল্লি: সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে কংগ্রেস-বিজেপি চাপানউতোর তুঙ্গে, যার সূত্রপাত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের দাবিতে। মিডিয়াকে সাক্ষাত্কারে ১০ বছরের ইউপিএ জমানায় একাধিক সার্জিক্যাল হামলা হয়েছিল বলে জানান মনমোহন। পাল্টা কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা বিজেপি নেতা অরুণ জেটলি অভিযোগ করেন, নিরাপত্তাবাহিনী ২০০৮ এর মুম্বই সন্ত্রাসবাদী হামলার পর জঙ্গিদের টার্গেট করতে তৈরি ছিল, কিন্তু মনমোহন সিংহের সরকারই ব্যবস্থা নেয়নি, উল্টে ২৫ সন্ত্রাসবাদীকে ‘শুভেচ্ছামূলক পদক্ষেপ’ হিসাবে ছেড়ে দিয়েছিল, ওদেরই একজন পরে পঠানকোট হামলায় যুক্ত ছিল। কংগ্রেস জমানায় ঘটেছে বলে দাবি করা সার্জিক্যাল স্ট্রাইক ‘অদৃশ্য, অজানা’ বলেও কটাক্ষ করেন তিনি। এরপরই আসরে নেমে কংগ্রেস মুখপাত্র রাজীব শুক্ল তাঁদের সময় চালানো হয়েছে বলে দাবি করে ৬টি সন্ত্রাস দমনমূলক সার্জিক্যাল হামলার তালিকা প্রকাশ করেন। ২০০৮ এর ১৯ জুন পুঞ্চের ভট্টাল সেক্টর, ২০১১-র ৩০ আগস্ট-১ সেপ্টেম্বর কেল এলাকায় নিলম উপত্যকার সারদা সেক্টর, ২০১৩-র ৬ জানুয়ারি সাবন পাত্র চেকপোস্ট, ২০১৩-র ২৭-২৮ জুলাই নাজাপির সেক্টর, ২০১৩-র ৬ আগস্ট নিলম উপত্যকা, ২০১৩-র ২৩ ডিসেম্বর সার্জিক্যাল হামলা হয়েছিল বলে দাবি করেন শুক্ল। পূর্বতন অটলবিহারী বাজপেয়ি সরকারের আমলে দুটি সার্জিক্যাল অভিযান হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। বলেন, ২০০০ এর ২১ জানুয়ারি নিলম নদীর ওপারে, ২০০৩ এর ১৮ সেপ্টেম্বর পুঞ্চের বারোহ সেক্টরে এই হামলা চলে বলে জানান শুক্ল। তিনি দাবি করেন, কংগ্রেস কখনই সামরিক অভিযান থেকে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেনি। এও বলেন, মনমোহন সিংহ, বাজপেয়ি কখনই এইসব অভিযান নিয়ে বড়াই করেননি। সামরিক অভিযান নিয়ে ঢাক না পেটানোই বরাবরের রীতি, কিন্তু বর্তমান সরকার যাবতীয় রীতিনীতি ভেঙেছে। জেটলির কটাক্ষ প্রসঙ্গে কংগ্রেসের আরেক মুখপাত্র রাগিনী নায়েকও বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ও এক প্রাক্তন সেনাপ্রধান যখন অতীতেও সার্জিক্যাল হামলা হয়েছে বলে জানিয়েছেন এবং অর্থমন্ত্রী সেগুলিকে অদৃশ্য বলছেন, তিনি আসলে শুধু বাজপেয়িজী, মনমোহনজী সম্পর্কেই প্রশ্ন তোলেননি, সেনাবাহিনী ও সেই সময়কার সেনাপ্রধানদের দাবি নিয়েও সংশয় ছড়িয়েছেন। বিজেপি মুখপাত্র জিভিএল নরসিমা রাও-ও মনমোহনের কংগ্রেস শাসনে সার্জিক্যাল স্ট্রাইকের দাবিকে ‘জালিয়াতি’, ‘প্রহসন’ বলে কটাক্ষ করে বলেন, আমাদের সশস্ত্র বাহিনীর প্রতি আমাদের বিরাট শ্রদ্ধা আছে। আমাদের বাহিনী নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল হামলা চালানোর ক্ষমতা রাখে, কিন্তু ইউপিএ জমানায় তাদের সেই অভিযান করার অনুমতি দেয়নি কংগ্রেস।

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget