এক্সপ্লোর

PM Modi Corona Vaccination: দ্বিতীয় পর্যায়ে ভ্যাকসিন নেবেন প্রধানমন্ত্রী মোদি, মুখ্যমন্ত্রীরা

গত ১৬ তারিখ থেকে দেশজুড়ে শুরু হয়েছে টিকাকরণ প্রক্রিয়া... প্রথম দফায় স্বাস্থ্যকর্মীদের দেওয়া হচ্ছে ভ্যাকসিন

নয়াদিল্লি: দ্বিতীয় পর্যায়ের টিকাকরণ প্রক্রিয়ায় ভ্যাকসিন নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় সূত্রের খবর, দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী ছাড়াও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও ভ্যাকসিন নেবেন।

গত ১৬ তারিখ থেকে দেশজুড়ে শুরু হয়েছে করোনা টিকাকরণের প্রক্রিয়া। প্রথম পর্যায়ে স্বাস্থ্যকর্মী সহ ফ্রন্টলাইন ওয়ার্কার-- যেমন পুলিশ, সশস্ত্র বাহিনী ও পুরসভার কর্মীদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

গত ২৪ নভেম্বর মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদি জানিয়েছিলেন, কী ভাবে কোন কোন পর্যায়ে কারা ভ্যাকসিন গ্রহণ করবেন। সেই অনুযায়ী, দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী ছাড়াও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও ভ্যাকসিন নেবেন।

এরপর, পঞ্চাশোর্ধ্ব রাজনীতিবিদদের টিকাকরণ পরের (তৃতীয়) পর্যায়ে হবে। চতুর্থ পর্যায়ে টিকাকরণ হবে তাঁদের, যাঁদের বয়স ৫০-এর নীচে, কিন্তু শরীরে কো-মর্বিডিটি রয়েছে।

দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫২ হাজার ৮৬৯ জনের। আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬ লক্ষ ১০ হাজার ৮৮৩। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ২ লক্ষ ৬৫ হাজার ৭০৬ জন।

দেশে করোনায় কমল দৈনিক মৃত্যু। তবে দৈনিক সংক্রমণের সংখ্যা বেড়েছে।  সেইসঙ্গে বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যাও।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৫১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৬২। একদিনে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ২২৩। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৩ হাজার ৮২৩।

গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ১৯ হাজার ৯৬৫। গতকাল একদিনে সুস্থতার সংখ্যা ছিল ১৬ হাজার ৯৮৮। দেশে মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। সুস্থতার হার ৯৬ দশমিক ৭৫ শতাংশ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে দৈনিক মৃত্যুতে আজ ষষ্ঠ স্থানে বাংলা।  রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৬ জনের।  প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৫৯ জনের।

অন্যদিকে, বিশ্বে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু। বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যাও। তবে এর পাশাপাশি দৈনিক সুস্থতার সংখ্যাও বেড়েছে।

করোনায় এখনও পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ২০ লক্ষ ৭১ হাজার ৭৪২ জনের। আক্রান্তের সংখ্যা ৯ কোটি ৬৭ লক্ষ ৮২ হাজার ৭৩৩। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৫ কোটি ৩৩ লক্ষ ২ হাজার ২১২ জন।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৭ হাজার ৫২৪ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৮৫ হাজার ৬৩২। গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ৩ লক্ষ ৭৮ হাজার ৬৬৯।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget