এক্সপ্লোর

করোনা: যত দ্রুত সম্ভব হাইড্রক্সিক্লোরোক্যুইন পাঠান, মোদিকে এসওএস ট্রাম্পের

গত ২৫ মার্চ, হাইড্রক্সিক্লোরোক্যুইনের রফতানি নিষিদ্ধ ঘোষণা করে ভারতের ডিরেক্টরেট জেনারেলব অফ ফরেন ট্রেড

নয়াদিল্লি: আমেরিকায় দ্রুত হাইড্রক্সিক্লোরোক্যুইন পাঠাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আর্জি জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মুহূর্তে করোনার প্রকোপে জর্জরিত আমেরিকা। কার্যত কোভিড-১৯ এর বিচরণক্ষেত্রে পরিণত হয়েছে মার্কিন মুলুক। ফলে, সেখানে হাইড্রক্সিক্লোরোক্যুইনের জোগানে টান পড়েছে। এই পরিস্থিতিতে, শনিবার মেদিকে ফোন করেন ট্রাম্প। তিনি বলেন, মোদি যদি অর্ডার দেওয়া হাইড্রক্সিক্লোরোক্যুইন দ্রুত পাঠিয়ে দেন, তাহলে ভাল হয়।  পরে, হোয়াইট হাউসে ওই কথা স্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট।  বলেন, মোদির সঙ্গে কথা হয়েছে। ওরা প্রচুর পরিমাণ হাইড্রক্সিক্লোরোক্যুইন তৈরি করছে। ভারত বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। প্রসঙ্গত, গত ২৫ মার্চ, হাইড্রক্সিক্লোরোক্যুইনের রফতানি নিষিদ্ধ ঘোষণা করে ভারতের ডিরেক্টরেট জেনারেলব অফ ফরেন ট্রেড। তবে, একইসঙ্গে এ-ও জানিয়ে দেওয়া হয়, মানবিকতার খাতিরে পর্যায়ক্রমে কিছুক্ষেত্রে এই রফতানি করা যেতে পারে। ভারতের রফতানি নিষেধাজ্ঞা সম্পর্কে ট্রাম্প বলেন, ওরা (ভারত) রফতানি বন্ধ করেছে কারণ সেখানে ১৩০ কোটি মানুষ বসবাস করেন। সে কারণে, ওরা ওই ওষুধ ধরে রেখেছ। হাইড্রক্সিক্লোরোক্যুইন-- যা সাধারণত ম্যালেরিয়ার ওষুধ-- করোনা মোকাবিলায় তার ওপর এখন বাজি ধরছে ট্রাম্প প্রশাসন। প্রসঙ্গত, এখনও পর্যন্ত মার্কিন মুলুকে ৮ হাজারের বেশি প্রাণ কেড়েছে করোনাভাইরাস। আক্রান্তের সংখ্যা তিন লক্ষাধিক। বিশ্বে, এখনও পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক আক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রেই। এখনও পর্যন্ত কোনও ওষুধ বা ভ্যাকসিন তৈরি হয়নি গোটা বিশ্বে। হাইড্রক্সিক্লোরোক্যুইনের ব্যবহার ওপর যথেষ্ট গুরুত্ব দিয়েছেন ট্রাম্প। কোভিড-১৯ রোধ এবং চিকিৎসার জন্য এই ওষুধের ব্যবহার সুপারিশও করেন তিনি। বলেন, প্রয়োজনে আমি নিজেও নিতে পারি। তবে অবশ্যই চিকিৎসকদের পরামর্শ মেনে। ট্রাম্প জানান, বহু ম্যালেরিয়া-কবলিত দেশে হাইড্রক্সিক্লোরোক্যুইন ব্যবহার করা হয়। সেখানে মানুষ নিয়মিত এই ওষুধ নেন। যে কারণে, সেই সব দেশে করোনার প্রকোপ কম।

সেরা শিরোনাম

Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget