এক্সপ্লোর

Coronavirus Vaccine: বিভিন্ন দেশকে ৮ কোটি টিকা দেওয়ার ঘোষণা আমেরিকার, যোগাযোগ রাখা হচ্ছে, জানাল বিদেশ মন্ত্রক

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচিকে আমেরিকা সহ অন্য দেশ থেকে টিকা কেনার ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। এর জবাবে তিনি বলেছেন, আমেরিকা অন্য দেশগুলিকে করোনার কিছু টিকা দেওয়ার কথা জানিয়েছে বলে খবরে জেনেছি। কিন্তু এ ব্যাপারে আমাদের কাছে এখনও কোনও তথ্য নেই। 

নয়াদিল্লি: ভারতে মারণ করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ত্রাসের সঞ্চার করেছে।  ভ্যাকসিন সরবরাহে ঘাটতির বিষয়টিও সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এরইমধ্যে  আমেরিকার পক্ষ থেকে বিভিন্ন দেশকে আট কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া হবে বলে খবর এসেছে।কিন্তু ভারতকে বা অন্য দেশগুলিকে কত পরিমাণ ভ্যারসিন দেওয়া হবে, এ ব্যাপারে কিছু জানানো হয়নি।    যদিও বিদেশ মন্ত্রকে জানিয়েছে, সরকার এ ব্যাপারে আমেরিকার সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। কিন্তু এখনও পর্যন্ত ভারতকে ভ্যাকসিনের ডোজ দেওয়া নিয়ে কোনও তথ্য নেই।  

অন্য দেশ থেকে করোনা টিকা ক্রয়ের ব্যাপারে কী জানিয়েছে বিদেশমন্ত্রক?

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচিকে আমেরিকা সহ অন্য দেশ থেকে টিকা কেনার ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। এর জবাবে তিনি বলেছেন, আমেরিকা অন্য দেশগুলিকে করোনার কিছু টিকা দেওয়ার কথা জানিয়েছে বলে খবরে জেনেছি। কিন্তু এ ব্যাপারে আমাদের কাছে এখনও কোনও তথ্য নেই। 
সেইসঙ্গে তিনি বলেছেন, ভারত মার্কিন কোম্পানিগুলির সঙ্গে টিকা ক্রয় ও দেশে ওই টিকার উৎপাদনের সম্ভাবনা সম্পর্কে আলোচনা করছে। তিনি বলেছেন, টিকা ক্রয় বা উৎপাদনের মাধ্যমে হাতে পেলে দেশে টিকার সরবরাহ সংক্রান্ত পরিস্থিতির উন্নতি হবে। তিনি বলেছেন, বিদেশ থেকে যে টিকা ক্রয় হবে, তা আমাদের নিয়ন্ত্রক সংস্থার নীতিনির্দেশিকা অনুসারে হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের কাছে যে তথ্য রয়েছে, আমেরিকাও ইঙ্গিত দিয়েছে যে, তাদের পক্ষ থেকে অন্য দেশগুলিতে যে টিকা পাঠানো হবে, সেগুলি উৎপাদন সংক্রান্ত গুণমান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মাপকাঠি অনুযায়ীই হবে। 

৪০ দেশ দিয়েছে ভারতকে সহযোগিতার বার্তা

বিদেশ সচিব বলেছেন যে, করোনা সংকট জনিত অভূতপূর্ব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমেরিকা, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সংযুক্ত আরব আমিরশাহী, উপসাগরীয় দেশ ও প্রতিবেশী সহ ৪০ দেশের পক্ষ থেকে সহযোগিতার কথা বলা হয়েছে। বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংগলা বলেছিলেন যে, মহামারীর শুরুর সময় ভারত বিশ্বের বিভিন্ন দেশকে হাইড্রক্সিক্লোরোকুইন ও প্যারাসিটামল সহ বিভিন্ন প্রয়োজনীয় ওষুধের জোগান দিয়েছিল। এমনকি রেমডেসিভর ওষুধও দিয়েছিল ভারত। এখন ভারতের সঙ্গে সহযোগিতা করতে এগিয়ে এসেছে বিশ্বের অন্যান্য দেশগুলি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget