এক্সপ্লোর

নিয়ম ভেঙে যুবতীর সঙ্গে 'ঘনিষ্ঠতা' ! ‘সিনিয়রিটি’ খোয়াতে পারেন কাশ্মীরে ‘মানব ঢাল’ তৈরিতে অভিযুক্ত মেজর গগৈ

 নয়াদিল্লি: কোর্ট মার্শাল প্রক্রিয়া শেষ। কাশ্মীরে ‘মানব ঢাল’ তৈরির ঘটনায় অভিযুক্ত মেজর লিতুল গগৈয়ের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ প্রমাণিত হয়েছে। গত বছর সেনার নিয়ম ভেঙে এক কাশ্মীরি যুবতীর সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ঘনিষ্ঠতা তৈরির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই ঘটনায় রবিবার তাঁকে দোষী সাব্যস্ত করেছে সেনা আদালত। এখনও শাস্তি ঘোষণা না হলেও সূত্রের খবর এতে পদোন্নতি আটকে যাবে মেজর গগৈয়ের। এমনকি কেড়ে নেওয়া হতে পারে তাঁর ‘সিনিয়রিটি’ পদও।

উল্লেখ্য, মেজর গগৈয়ের সঙ্গেই দোষী সাব্যস্ত করা হয়েছে তাঁর গাড়ি চালক সমীরকেও। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ইউনিটের সঙ্গে ছিলেন না। তার অনুপস্থিত থাকার বিষয়টিও কাউকে জানানোর প্রয়োজন মনে করেননি সমীর। তার বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, গত বছর কাশ্মীরিদের ইটবর্ষণের মোকাবিলা করতে এক কাশ্মীরি যুবককেই জিপের বেয়নেটে বেঁধে ‘মানব ঢাল’ বানিয়েছিলেন মেজর গগৈ। সেই ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশ পেতেই সমালোচিত হন মেজর গগৈ। সংশ্লিষ্ট মহলের অনেকেই তাঁর এমন ‘অমানবিক’ আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। এমন অবস্থায় মেজর গগৈয়ের বিরুদ্ধে এক কাশ্মীরি যুবতীর সঙ্গে অন্যায়ভাবে ঘনিষ্ঠ হওয়ার অভিযোগ ওঠে। কাশ্মীরেই একটি হোটেল ঘর ভাড়া করে মেজর গগৈ ওই যুবতীর সঙ্গে দেখা করতে চেয়েছেন বলেও অভিযোগ রয়েছে। এই ঘটনায় গগৈয়ের দোষ প্রমাণিত হয়েছে। ১৮ বছরের কাশ্মীরি যুবতীও জানিয়েছেন গগৈয়ের সঙ্গে তাঁর আলাপচারিতা চলত। তিনি স্বেচ্ছায় তাঁর সঙ্গে দেখা করেছেন। তবে ওই যুবতীয় জানিয়েছেন, ফেসবুকে মেজরের একটি ভুয়ো অ্যাকাউন্ট থেকেই তাঁদের মধ্যে কথাবার্তার শুরু। ফেসবুকে উবায়েদ আরমান নামের প্রোফাইল রয়েছে তাঁর।

এই ঘটনা প্রসঙ্গে সেনা প্রধান বিপিন রাওয়াত জানিয়েছেন, “ভারতীয় সেনার কোনও অফিসার দোষী সাব্যস্ত হলে তাঁর শাস্তি হবে। আমরা কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেব।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget