এক্সপ্লোর

CPIM Central Committee meeting: বিধানসভা ভোটে জোট-ফর্মুলা নিয়ে প্রশ্ন, কেন্দ্রীয় কমিটির বৈঠকে তোপের মুখে বিমান-সূর্যকান্তরা

CPIM Central Committee meeting: ‘পার্টি কংগ্রেসের গৃহীত নীতি মানা হয়নি,’ অভিযোগের আঙুল বাংলার সিপিএমের দিকে।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: কেন্দ্রীয় কমিটির বৈঠকে তোপের মুখে বিমান বসু, সূর্যকান্ত মিশ্ররা। বিধানসভা ভোটে জোট-ফর্মুলা নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় কমিটির অধিকাংশ সদস্য।

‘পার্টি কংগ্রেসের গৃহীত নীতি মানা হয়নি,’ অভিযোগের আঙুল বাংলার সিপিএমের দিকে।

‘অসাম্প্রদায়িক সমস্ত দলকে ঐক্যবদ্ধ করতে হবে। পার্টি কংগ্রেসের এটাই ছিল সিদ্ধান্ত। সেই পথেই জোট হয়েছে বাংলায়,’ পাল্টা যুক্তি বাংলার সিপিএমের। 

এবারের বিধানসভা নির্বাচনে একটিও আসন পায়নি সিপিএম। বামফ্রন্টের অন্য শরিক দলগুলিরও একই হাল। কংগ্রেসও কোনও আসন পায়নি। সংযুক্ত মোর্চার মধ্যে একমাত্র আইএসএফ-ই একটি আসন পেয়েছে। ভোটের ফল প্রকাশিত হওয়ার পর থেকেই সিপিএম-কংগ্রেস-আইএসএফ জোট নিয়ে প্রশ্ন উঠেছে। এবার দলের অন্দরেই জোট নিয়ে প্রশ্নের মুখে পড়লেন বিমান-সূর্যকান্তরা। 

গত ২ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়। তাতে দেখা যায় ধরাশায়ী পরিস্থিতি তিন দলের জোট সংযুক্ত মোর্চার। সেদিনই এবিপি আনন্দের ‘ঘণ্টাখানেক সঙ্গে সুমন’ অনুষ্ঠানে তন্ময় ভট্টাচার্য বলেন, “যেসব নেতারা উপর থেকে নির্দেশ দেয়, এই বিপর্যয়ের দায় তাদের নিতে হবে। আমার দলের যেসব নেতারা বলেন, আমরা ভোটের রাজনীতি করি না। রাস্তায় থাকি, তাদের হাতে জনতা জনার্দন ফুটো বাটি ধরিয়ে দিয়েছে। দলের সিস্টেম উলঙ্গ হয়ে গেছে। আদ্যিকালের ভাবনা ছেড়ে আরও অনেক সংস্কার দলে আসা প্রয়োজন।''

এরপর সরব হন কান্তি গঙ্গোপাধ্যায়ও। তিনি রাজ্যে বিজেপিকে রুখে দেওয়ার জন্য তৃণমূলকে  কুর্নিশ জানিয়েছেন। রায়দিঘির প্রাক্তন বিধায়ক বলেন,  “বস্তুনিষ্ঠ অনুসন্ধান দরকার। গোল গোল কথা বললে হবে না। দায় নিতে হবে নেতৃত্বকেই।’’ 

শীর্ষনেতৃত্বের বিরুদ্ধে মুখ খোলায় তন্ময় ভট্টাচার্যকে ৩ মাসের জন্য সেন্সর করে সিপিএম। কান্তি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যেরও সমালোচনা করা হয় রাজ্য কমিটির বৈঠকে। এই বৈঠকে রাজ্য কমিটির অধিকাংশ সদস্যই প্রশ্ন তোলেন, হঠাৎ কেন আইএসএফ-এর সঙ্গে জোট? এ নিয়ে রাজ্য সম্পাদকমণ্ডলীর দিকেই আঙুল তোলেন তাঁরা। তবে এরপরেও আইএসএফ-কে জোট থেকে বাদ দিতে রাজি হননি সূর্যকান্ত। এবার অবশ্য কেন্দ্রীয় কমিটির সদস্যরাও জোট নিয়ে প্রশ্ন তুললেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের
Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget