এক্সপ্লোর

৩৪ সেঞ্চুরি, ৩৪ বছরের শাসন, সিপিএমের প্রচারে গাওস্করের নাম!

সিপিএমের প্রচারে সুনীল গাওস্কর!

কলকাতা: সিপিএমের প্রচারে সুনীল গাওস্কর! হ্যাঁ, ঠিকই পড়েছেন। সত্তরেরে মহানায়ক, ক্রিকেটের কিংবদন্তি সেই সুনীল গাওস্করকেই প্রচারে ব্যবহার করল সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। ১৯৭৭ সালের ২১ জুলাই, পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল বামফ্রন্ট সরকার। রাজ্যে প্রথম কমিউনিস্ট মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন জ্যোতি বসু। ইএমএস নাম্বুদিরিপাদের পর ভারতের একমাত্র বাঙালি এবং কমিউনিস্ট মুখ্যমন্ত্রী হন তিনি। ২৪ বছর মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। যা রেকর্ড। একই সঙ্গে কোনও এক রাজ্যে একটি দলের প্রায় সাড়ে তিন দশক ক্ষমতায় থাকার ঘটনাও বেনজির এবং বিস্ময়েরও।

৩৪ সেঞ্চুরি, ৩৪ বছরের শাসন, সিপিএমের প্রচারে গাওস্করের নাম!

সাতের দশকে ওয়েস্ট ইন্ডিজে সফর করতে গিয়ে ‘ক্যারিবিয়ান দানবদের ঠেঙানি’ থেকে ক্লাইভ লয়েডের দলের বিরুদ্ধে স্মরণীয় শতরান করে আসা সুনীল ছিলেন ভারতের নয়নমণি। শিরস্ত্রাণ ছাড়া ক্রিকেটে ‘রান মেশিন’ ছিলেন সুনীলই। টেস্ট ক্রিকেট দশ হাজার রান, সঙ্গে ৩৪টি শতরান। এই রেকর্ডেই নিজেক বিশ্ব ক্রিকেটে বিস্ময় বানিয়েছিলেন এই ‘ডানপন্থী’।

এদিকে রাজ্য রাজনীতিতে পালাবদলে কংগ্রেসের বিকল্প হিসেবে উত্থান হল বামপন্থীদের। খাদ্য আন্দোলন, বন্যা বিধ্বস্ত বাংলার ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়া, তখন ত্রাতা ও দাতা বামফ্রন্ট-ই। জ্যোতি বসুর নেতৃত্বে ভূমি সংস্কার আন্দোলন, পঞ্চায়েত পর্যন্ত ক্ষমতার বিকেন্দ্রীকরণ গোটা ভূ-ভারতেই ব্যাপক সাড়া ফেলল। যার সুফলও বামেরা পেল। একের পর এক নির্বাচন, আর একের পর এক জয়। এমন পরিস্থিতি তৈরি হল, জ্যোতি বসুর প্রধানমন্ত্রী হওয়ারও সুযোগ এল। তবে তা হল না। এরপর তাঁর রাজনৈতিক অবসরে নতুন মুখ পেল সিপিএম। মুখ্যমন্ত্রী হলেন সংস্কৃতিমনস্ক রাজনৈতিক বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি সরকার চালালেন ১০ বছর। ২০১১ সালে পরাস্ত হয়ে ‘রাজনৈতিক সন্ন্যাস’ নিলেন বুদ্ধও। সেই থেকে রাজ্যে সিপিএম ক্রমশ ক্ষয়িষ্ণু। আছে ঠিকই, তবে ভুগছে ‘রক্তাল্পতায়’। ভোট কমেছে, আসন কমেছে। হারিয়েছে ‘সরকারি বিরোধী’ তকমাও। তবে অতীতের ৩৪ বছরের সেই বিরাট ইনিংস এখনও সিপিএম-এর সম্পদ।

৩৪ সেঞ্চুরি, ৩৪ বছরের শাসন, সিপিএমের প্রচারে গাওস্করের নাম!

আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। তলেতলে কাজ শুরু করে দিয়েছে তৃণমূলও। আসরে নামতে দেরি করল না বামেরাও। প্রযুক্তিকে হাতিয়ার করে সোশাল মাধ্যমে সম্পর্ক গড়তে মরিয়া পক্ককেশ সিপিএম। সেখানেই ব্যবহার করা হল সুনীল গাওস্করের মতো কিংবদন্তি ক্রিকেটারের নাম। গাওস্করের ৩৪টি শতরানের সঙ্গেই তুলনা টানা হল বামফ্রন্টের ৩৪ বছরের সরকারের। ফেসবুক প্রচারে সিপিএম সাহায্য নিয়েছে ‘ব্র্যান্ড’ বুদ্ধেরও। সূর্যকান্ত মিশ্র, শ্যামল চক্রবর্তী, শমিক লাহিড়ীর কথপোকথনের সঙ্গে এবিপি আনন্দকে দেওয়া বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ সাক্ষাৎকার জুড়ে দিয়েই চলছে প্রচার।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget